JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম
Breaking
ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা নিজের প্রাণের পরোয়া না করে কুয়োয় ঝাঁপ, অসহায় কুকুরকে বাঁচিয়ে প্রশংসায় যুবক ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা নিজের প্রাণের পরোয়া না করে কুয়োয় ঝাঁপ, অসহায় কুকুরকে বাঁচিয়ে প্রশংসায় যুবক

যন্তর মন্তর থেকে জনতার দরবারে, দেশজুড়ে নয়া কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির

যন্তর মন্তর থেকে জনতার দরবারে, দেশজুড়ে নয়া কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির

যন্তর মন্তরের আন্দোলনের গণ্ডি পেরিয়ে এ বার দেশজুড়ে প্রচারে নামছে ককরোচ জনতা পার্টি ওরফে সিজেপি। 'ক্যায়া বোলতি পাবলিক' নামে নতুন কর্মসূচির ঘোষণা করলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে সাংবাদিক বৈঠকে তিনি জানান, দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে যুব সমাজের সঙ্গে সরাসরি কথা বলবে সিজেপি। শিক্ষা, বেকারত্ব, কর্মসংস্থান, সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা-সহ একাধিক ইস্যুতে মানুষের মতামত জানাই হবে এই অভিযানের মূল লক্ষ্য।

দিপকের দাবি, দেশের ৬৫ শতাংশের বেশি মানুষের বয়স ৩৫ বছরের নীচে হলেও তাঁদের শিক্ষা, চাকরি ও ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক দল বা সরকারের কোনও আগ্রহ নেই। তাঁর অভিযোগ, সরকার প্রকৃত সমস্যা থেকে নজর ঘোরাতে ধর্মীয় রাজনীতিকেই সামনে রাখছে। দিল্লির আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ওই আন্দোলন শুধুমাত্র কোনও মন্ত্রীর ইস্তফার দাবি ছিল না, বরং সাধারণ মানুষের মনে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস তৈরি করেছে। এখন মানুষ শুধু প্রশ্নই করবে না, প্রয়োজন হলে রাস্তাতেও নামবে।”

প্রচার অভিযানের মূল ইস্যু হিসেবে শিক্ষাকেই সামনে রেখেছে সিজেপি। দিপকের অভিযোগ, স্কুল থেকে কলেজ, সর্বত্রই শিক্ষার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। প্রথম বা দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার বার্ষিক ফি-ও এক থেকে দেড় লক্ষ টাকায় পৌঁছে যাচ্ছে। ফলে শিক্ষাকে ব্যবসায় পরিণত করা হয়েছে। পাশাপাশি তিনি বেকারত্বের প্রশ্নও তোলেন। তাঁর দাবি, ডিগ্রিধারী যুবকদের বড় অংশ কাজ পাচ্ছেন না, বাধ্য হয়ে অনেকে অস্থায়ী বা স্বল্প আয়ের পেশায় যুক্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে যুব সমাজই পরিবর্তনের পথ দেখাবে বলেও দাবি করেন সিজেপি প্রতিষ্ঠাতা।

এ দিকে দিপকে যখন দেশজুড়ে পথে নামার ডাক দিয়েছেন, ঠিক তখনই জেপিএসসি পরীক্ষা সংক্রান্ত দুর্নীতিতে উত্তাল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ১৪ দিনব্যাপী আন্দোলনের পাশাপাশি আমরণ অনশনে বসেছেন ৬ জন শিক্ষার্থী। শুক্রবার তাঁদের সঙ্গে দেখা করেন আইসা'র সভানেত্রী তথা ককরোচ আন্দোলনের অন্যতম মুখ নেহা বোরা। আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে পুনরায় ১৪তম জেপিএসসি পরীক্ষার দাবি জানিয়েছেন নেহা। অন্যদিকে নিট প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার প্রসঙ্গ টেনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা।

 

13 Views 0 Likes 0 Comments

Related News

ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের
দেশ

ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদ...

নিউজ ডেস্ক: চারপাশে যখন চড়া বিটের ডিজে আর কানফাটানো বক্সের তাণ্ডবই গণেশোৎসবের চেনা ছবি হয়ে উঠেছে, ঠিক তখনই উল্টো স্রোতে হেঁটে এক অপূর্ব মাটির টান দেখাল পশ্চিম উপকূলের কোঙ্কণ।আধুনিকতার চাকচিক্য কিংবা দেখনদারি নয়, স্রেফ বু...

২১ সেপ্টে ২০২৬, ১০:২৪ পিএম · 1 মিনিট
৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব
দেশ

৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব

নিউজ ডেস্ক: অবিশ্বাস্য! মাত্র সাত দিনে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা আয়।  পাঁচটি ব্রাইডাল বুকিং থেকে এই টাকা উপার্জন করেছেন বলে দাবি করেছেন দিল্লির একজন মেকআপ আর্টিস্ট মোমিনার। সোশ্যাল মিডিয়ায় নিজের এক সপ্তাহের কাজের হিসা...

২১ সেপ্টে ২০২৬, ০৯:০৯ পিএম · 2 মিনিট
নিজের প্রাণের পরোয়া না করে কুয়োয় ঝাঁপ, অসহায় কুকুরকে বাঁচিয়ে প্রশংসায় যুবক
দেশ

নিজের প্রাণের পরোয়া না করে কুয়োয় ঝাঁপ, অসহায় কুকুরকে বাঁচিয়ে প্রশংসায় যুবক

নিউজ ডেস্ক: চারপাশে যখন মানুষের স্বার্থপরতা আর নিষ্ঠুরতার খবরই বেশি চোখে পড়ে, তখন এমন কিছু দৃশ্য সামনে আসে যা নিঃশব্দে মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও সহমর্মিতা ফুরিয়ে যায়নি। নিজের পোষ্য নয়, কোনো চেনা পরিচয়ও নেই, স্রেফ একটি ...

২১ সেপ্টে ২০২৬, ০৮:৩০ পিএম · 2 মিনিট
৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড়
দেশ

৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড়

নয়াদিল্লি: চিন থেকে ভারতে পণ্য আসে বিপুল পরিমাণে। মোবাইল থেকে ইলেকট্রনিক্স, যন্ত্রাংশ থেকে শিল্পসামগ্রী—দীর্ঘদিন ধরেই দুই দেশের বাণিজ্যের ভারটা এক দিকে হেলে। কিন্তু এ বার সেই ছবির একটি অংশে বদলের ইঙ্গিত। চিনের বাজারে বাড...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৫৯ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.