JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৪:৩২ পিএম
Breaking
লোহিত সাগরের পথে হুথি অভিযানে ঘরছাড়া ১ লক্ষেরও বেশি মানুষ পুকুরের জলে বিশালাকার কুমির, আতঙ্ক সুন্দরবন সংলগ্ন কুলতলীতে! কাদা-ধ্বংসস্তূপ পেরিয়ে সুড়ঙ্গে উদ্ধার ৫ দেহ, গভীরে পৌঁছেও মিলল না প্রাণের সন্ধান ‘আমার অনুপ্রেরণা’, মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বললেন তাপস রায় ব্রিকসের পর গুরুতর অসুস্থ জিনপিং! ভুয়ো খবরে জল ঢালল বিদেশ মন্ত্রক আড়াই দশকের দেশসেবাকে কুর্নিশ, প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ জ্বলবে ঘরে ঘরে সরকারি অফিসে আধিকারিকের টেবিলে পথকুকুর! টাকার মালা ঘিরে তোলপাড়, কেন এমন কাণ্ড? পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের লোহিত সাগরের পথে হুথি অভিযানে ঘরছাড়া ১ লক্ষেরও বেশি মানুষ পুকুরের জলে বিশালাকার কুমির, আতঙ্ক সুন্দরবন সংলগ্ন কুলতলীতে! কাদা-ধ্বংসস্তূপ পেরিয়ে সুড়ঙ্গে উদ্ধার ৫ দেহ, গভীরে পৌঁছেও মিলল না প্রাণের সন্ধান ‘আমার অনুপ্রেরণা’, মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বললেন তাপস রায় ব্রিকসের পর গুরুতর অসুস্থ জিনপিং! ভুয়ো খবরে জল ঢালল বিদেশ মন্ত্রক আড়াই দশকের দেশসেবাকে কুর্নিশ, প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ জ্বলবে ঘরে ঘরে সরকারি অফিসে আধিকারিকের টেবিলে পথকুকুর! টাকার মালা ঘিরে তোলপাড়, কেন এমন কাণ্ড? পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের

মেঘলা আকাশ, দিনভর বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি সতর্কতা

মেঘলা আকাশ, দিনভর বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি সতর্কতা

কাজে বেরোচ্ছেন? তার আগে আকাশের দিকে একটু তাকান। আবহাওয়ার খবরে চোখ বুলিয়ে নিন। সারাদিন নিশ্চিত! প্রয়োজন বুঝে 'ব্যবস্থা' সঙ্গেই থাকবে। আসুন জেনে নিই আজকের আবহাওয়া কেমন থাকবে? আজ হুগলি ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে। সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তাপমাত্রা স্বাভাবিকের ঘরেই থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার ফলে ধস ও নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। রবিবার থেকে শুরু হওয়া সাত দিনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময় থেকে বৃষ্টির পরিধি ও পরিমাণ আরও বাড়বে।

​জেলাভিত্তিক পরিস্থিতির নজরকাড়া দিকসমূহ--উপকূলীয় ও পশ্চিমাঞ্চল অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে একাধিক দিন বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া এবং সপ্তাহের ষষ্ঠ দিনে ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া ও বাঁকুড়াতেও সপ্তাহের প্রথম চার দিন বজ্রপাত ও ঝোড়ো হাওয়া এবং ষষ্ঠ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যাঞ্চল অর্থাৎ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

আবহাওয়া দফতর বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে না থেকে নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। নিচু এলাকায় জল জমা এবং ফসলের ক্ষতির আশঙ্কা থাকলেও, মৎস্যজীবীদের জন্য আপাতত সমুদ্রে চলাচলে কোনো বাড়তি নিষেধাজ্ঞা বা সতর্কতা জারি করা হয়নি।

22 Views 0 Likes 0 Comments

Related News

মহানগর-দক্ষিণবঙ্গ'তে কমছে বৃষ্টি, চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ-উপকূল
আবহাওয়া

মহানগর-দক্ষিণবঙ্গ'তে কমছে বৃষ্টি, চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ-উপকূল

কলকাতা, নিউজ ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে-  এবার থামতে চলেছে এক টানা বৃষ্টি। গতকাল থেকেই এমন ইঙ্গিত পেয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গ। এতসত্ত্বেও,চিন্তা থাকছেই। কারণ, উত্তরবঙ্গের অনেক জেলায় এখনও ভারী থেকে অতি ভা...

১৬ সেপ্টে ২০২৬, ১০:০০ এএম · 2 মিনিট
মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে
আবহাওয়া

মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে

কলকাতা, নিউজ ডেস্ক: বৃষ্টি এখনো থামার কোন লক্ষণ নেই। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে ( ১৫ই সেপ্টেম্বর ২০২৬) গত দুদিনের তুলনায় বেশ খানিকটা কমবে। মহানগর কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোথাও কোন সতর্কতামূলক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।তবে ...

১৫ সেপ্টে ২০২৬, ১০:৩৮ এএম · 2 মিনিট
সোমবারও ভিজতে চলেছে রাজ্য, দশটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি
আবহাওয়া

সোমবারও ভিজতে চলেছে রাজ্য, দশটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে। মহানগরী মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ারও পূর্বাভাস রয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬°সেলসিয়াস।

১৪ সেপ্টে ২০২৬, ১১:১৬ এএম · 2 মিনিট
পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে
আবহাওয়া

পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

কলকাতা, নিউজ ডেস্ক: এখনো পুরোপুরি স্থিতাবস্থা ঘটেনি বাংলার আবহাওয়ায়। বিশেষত,নিম্নচাপের কারণে বৃষ্টিপাত শুরু হয়েছিল গত দুদিন ধরে। তা এখনো বহমান। আর তাই উইক-এন্ডের প্রথম দিন, অর্থাৎ কাল মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার পর...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.