JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ১১:৫৪ পিএম
Breaking
বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ ঢাকাসহ নানাস্থানে একাধিক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে ৫১৫ জন পাকড়াও বাংলাদেশে কক্সবাজারে ৮ মাসে ৯৭ খুন, কারণ এখনো অজানা বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ ঢাকাসহ নানাস্থানে একাধিক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে ৫১৫ জন পাকড়াও বাংলাদেশে কক্সবাজারে ৮ মাসে ৯৭ খুন, কারণ এখনো অজানা

বাংলাদেশে আইফোন ছিনিয়ে নিতে শিশু অপ্রতিমের মাথায় লাঠি দিয়ে আঘাতে মৃত্যু; তথ্য পুলিশের

বাংলাদেশে আইফোন ছিনিয়ে নিতে শিশু অপ্রতিমের মাথায় লাঠি দিয়ে আঘাতে মৃত্যু; তথ্য পুলিশের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা: আমাদের চোখের সামনে দিয়ে অহরহ ঘটে চলেছে খুন-খারাপি। মৃত্যু একটা হৃদয় বিদারক ঘটনা।  তবে কিছু কিছু মৃত্যু সহজে মেনে নেওয়া যায়না। যার জীবনটা সবে শুরু। কলি ফোটার আগে কেন তাঁকে চলে যেতে বাধ্য করা হবে? তেমনই একটা বিরাট প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে। কেন একটা সামান্য আইফোনের জন্য একটা শিশুকে হত্যা করা হলো! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য, মায়ের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অপ্রতিমকে পরিকল্পিতভাবে কুমিল্লা জেলাশহর সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নেওয়া হয়। সেখানে ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাঁধা দিলে তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত হলে ফোনটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় তিনজন। এ ঘটনায় দুই কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তাঁরা হল- কুমিল্লা বিশ্ববিদ্যালয়–সংলগ্ন সানন্দা এলাকার সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), সালমানপুর এলাকার ১৫ বছর বয়সী এক কিশোর এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাতিগাড়া এলাকার ১৬ বছর বয়সী আরেক কিশোর। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আগে কোনো পুলিশ রেকর্ড (পিসিপিআর) নেই। এ ছাড়া ১৯ বছরের আরেক তরুণকে আটক করে তাঁর সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও পঙ্কজ বড়ুয়াসহ পুলিশের ঊর্ধ্বতন আধিকারীকরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত শুরু হয়। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা আনুমানিক ৩টা ১৫ মিনিটে অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলের দিকে যাচ্ছে তুহিন (সাইফুল)। পরে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে থাকা সাইফুলকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে সাইফুল জানায়, অপ্রতিমের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে পরিকল্পনা করে ওই স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অপর দুই কিশোরের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ।পুলিশ জানায়, সাইফুলের দেওয়া তথ্য ও দেখানো জায়গা অনুযায়ী তাঁর বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাতে সালমানপুর এলাকার একটি বাড়ি থেকে ফোনটি উদ্ধারের কথা জানিয়েছিল জেলা পুলিশ। 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন বনে অপ্রতিমের ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে অপ্রতিম বাঁধা দিলে তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। প্রথমে সাইফুল এবং পরে ওই দুই কিশোর লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। একপর্যায়ে তার মৃত্যু হলে সাইফুল অপ্রতিমের ফোনটি নেয় এবং তিনজন ঘটনাস্থল থেকে চলে যায়। পুলিশের সংবাদ সম্মেলনে এসব তথ্যকে আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া প্রাথমিক তথ্য হিসেবে তুলে ধরা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনো চলছে। 

সিসিটিভি ফুটেজ থেকে সাইফুলের সন্ধান অপ্রতিম নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁকে উদ্ধারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-আধিকারীক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করে। বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকা ও কোটবাড়ির বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। একটি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। পরে আশপাশের আরও একটি সিসিটিভি ফুটেজে ওই কিশোরকে অপ্রতিমকে সঙ্গে নিয়ে যেতে দেখা যায়। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়। 

শনিবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছিল। পরে মরদেহের ময়নাতদন্ত করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কুমিল্লায় এ পর্যন্ত ২৫০ জনের বেশি কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অপ্রতিম হত্যায় গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় মাদকসেবী, কিশোর গ্যাং এবং স্থানীয় মানুষের আধিপত্যের অভিযোগ নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা। একই সঙ্গে লালমাই পাহাড়ে সাম্প্রতিক কয়েকটি অপরাধের ঘটনা এবং অপ্রতিম নিখোঁজ হওয়ার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পুলিশ সুপার এসব বিষয়ে তদন্তের কথা জানান। তিনি বলেন, লালমাই পাহাড় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। অপরাধ প্রতিরোধে পুলিশ কাজ করছে। শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের ভাষ্য, বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে সে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল।

7 Views 0 Likes 0 Comments

Related News

বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি
বিদেশ

বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

বাংলাদেশ: বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমল থেকে বর্তমান সরকার বি এন পি আমলেও বাংলাদেশ সিকুউরিটি এক্সচেঞ্জ কমিশনের এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের মাফিয়া মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (এক্সিকিউটিভ ডাইরেক্টর ,মারকেট গোয়েন্দা ও তদন্ত এব...

২০ সেপ্টে ২০২৬, ১১:৩১ পিএম · 4 মিনিট
ঢাকাসহ নানাস্থানে একাধিক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে ৫১৫ জন পাকড়াও
বিদেশ

ঢাকাসহ নানাস্থানে একাধিক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে ৫১৫ জন পাকড়াও

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকায় বাসে আগুন সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে শুক্রবার এলেই বাসে আগুন দেওয়াসহ জনহয়রানিমূলক কর্মকাণ্ড ঘটছে। এ দিনটাকে কেন বেছে নেওয়া হচ্ছে, এ প্রসঙ্গে একজন সিনিয়র সাংবাদিক জানান, শুক্...

২০ সেপ্টে ২০২৬, ১০:৪০ পিএম · 5 মিনিট
বাংলাদেশে কক্সবাজারে ৮ মাসে ৯৭ খুন,  কারণ এখনো অজানা
বিদেশ

বাংলাদেশে কক্সবাজারে ৮ মাসে ৯৭ খুন, কারণ এখনো অজানা

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশে কক্সবাজারে চলতি বছরের প্রথম আট মাসে ৯৭টি হত্যাকাণ্ড হয়েছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৯৯টি। এসব হত্যাকাণ্ডের মধ্যে ২০টির কারণ এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে জেলা পুলিশ। কক্সবাজার প...

২০ সেপ্টে ২০২৬, ১০:৩৭ পিএম · 4 মিনিট
আমেরিকাকে ৭ শর্ত ইরানের! পালটা মধ্যপ্রাচ্যে বোমারু বিমান
বিদেশ

আমেরিকাকে ৭ শর্ত ইরানের! পালটা মধ্যপ্রাচ্যে বোমারু বিমান

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুদ্ধ থামিয়ে ফের আলোচনার টেবিলে বসতে আমেরিকার কাছে সাতটি শর্ত পাঠিয়েছে ইরান। কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই বার্তা পৌঁছেছে বলে জানিয়ে...

২০ সেপ্টে ২০২৬, ১২:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.