JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৫:২৭ এএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

বাংলাদেশে পর্যটকবাহী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ৩০ জন যাত্রী

বাংলাদেশে পর্যটকবাহী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ৩০ জন যাত্রী

ঢাকা, হাবিবুর রহমান: বাংলাদেশে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহন নামে একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। বাসটিতে তখন ৩০ জন যাত্রী ছিলেন। স্থানীয় লোকজনের সহায়তায় জানালার কাচ ভেঙে তাঁদের দ্রুত বের করে আনা হয়। এতে কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর বাসটিতে আগুনের সূত্রপাত হয়। প্রথমে বাসের ভেতরে পোড়া গন্ধ পাওয়া যায়। পরে যাত্রীরা আগুন দেখতে পান। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন। বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামালও পরে বের করে তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় আগুনের সূত্রপাত হতে পারে। রামু হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মোহাম্মদ পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। 

কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের নিরাপদে বাস থেকে বের করে আনা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট বাস কর্তৃপক্ষের বক্তব্য না মিললেও বাসের যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকা পাঠানো হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

50 Views 0 Likes 0 Comments

Related News

Dengue: জোড়া ছোবলে বাংলাদেশে ৭ মাসে হামে ১১৩৪ শিশু ও  ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু
বিদেশ

Dengue: জোড়া ছোবলে বাংলাদেশে ৭ মাসে হামে ১১৩৪ শিশু ও ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু

হাবিবুর রহমান, ঢাকা: হাম এবং ডেঙ্গুর জোড়া ব্যাধিতে আক্রান্ত বাংলাদেশ। স্বীকার না করলেও পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলি। মহম্মদ ইউনূসের ১৭ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে উপেক্ষিত ছি...

০৬ অক্টো ২০২৬, ০৭:৪৩ পিএম · 2 মিনিট
Bangladesh: দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী, ঢাকায় জোর চর্চা
বিদেশ

Bangladesh: দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী, ঢাকায় জোর চর্চা

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী  সোমবার রাতে দিল্লি গেছেন। বাংলাদেশে বেশ চর্চায় আছেন দীনেশ ত্রিবেদী। কেননা প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে তিনি মুখ্য পালন করছেন ...

০৬ অক্টো ২০২৬, ০৭:৪০ পিএম · 2 মিনিট
Bangladesh: বেতন বাড়ল ৬ গুণ, অথচ পুঁজিবাজারে বিনিয়োগকারীর দুর্দশা! কেন এই সিদ্ধান্ত?
বিদেশ

Bangladesh: বেতন বাড়ল ৬ গুণ, অথচ পুঁজিবাজারে বিনিয়োগকারীর দুর্দশা! কেন এই সিদ্ধান...

ঢাকা: দেশের পুঁজিবাজার যখন একের পর এক সমস্যার মুখে, তখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) চেয়ারম্যান ও কমিশনারদের বেতন কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিনিয়োগকারীদের একাংশের দাবি, বাজারের বর্তমান পর...

০৬ অক্টো ২০২৬, ০৭:০২ পিএম · 2 মিনিট
Flydubai: ১৫০ ইজরায়েলি যাত্রী! মাঝআকাশেই বিমান গুলি করে নামানোর প্রস্তুতি, ফাঁস চাঞ্চল্যকর তথ্য
বিদেশ

Flydubai: ১৫০ ইজরায়েলি যাত্রী! মাঝআকাশেই বিমান গুলি করে নামানোর প্রস্তুতি, ফাঁস চা...

নিউজ ডেস্ক: দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানকে মাঝআকাশে গুলি করে নামানোর প্রস্তুতি নিয়েছিল ইজরায়েলি বাহিনী! মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বিমানটিতে প্রায় ১৫০...

০৬ অক্টো ২০২৬, ১১:৪৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.