JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০১:৫৫ এএম
Breaking
বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল

আজ যুবভারতীতে ডুরান্ড সেমিতে নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ দিল্লি

আজ যুবভারতীতে ডুরান্ড সেমিতে নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ দিল্লি

কলকাতা, সুদীপ্তা দাস : আজ ডুরান্ড সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল ।  যুবভারতীতে লাল-হলুদের সামনে এসসি দিল্লি । এই ম্যাচ জিতে ফাইনালের টিকিট পাঁকা করতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। চোটের কারণে অনিশ্চিত কোয়ার্টার ফাইনাল ম্যাচের নায়ক পিভি বিষ্ণু । 

কোয়ার্টার ফাইনালে বিষ্ণুর করা গোলেই সেমির টিকিট পাঁকা করেছিল লাল-হলুদ । কিন্তু এই ম্যাচে বিষ্ণুর খেলা নিয়ে রয়েছে ধোয়াসা । আগের ম্যাচে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে গোল করতে গিয়েই চোট পেয়েছিলেন লাল-হলুদের এই উইঙ্গার। ম্যাচের আগের দিন মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি। আর এর পরই ধরে নেওয়া হয় যে বুধবারের সেমিফাইনালে অনিশ্চিত বিষ্ণু । আর এরপরই প্রশ্ন উঠে তবে বিষ্ণু মাঠে না নামলে কে শুরু করবেন তাঁর জায়গায় । যদিও এই নিয়ে মুখ খুলতে নারাজ লাল-হলুদের হেডস্যার । বরং দিল্লি ম্যাচ যে লড়াই হতে চলেছে সেই কথা জানিয়ে দিতে ভুললেন না হাবাস । প্রতিপক্ষকে সমীহ করে মঙ্গলবার অনুশীলন শেষে ইস্টবেঙ্গল কোচ বলেন, “ কঠিন ম্যাচ হতে চলেছে। এর আগে কোয়ার্টার ফাইনালে আমরা এবং মোহনবাগান-দুই দলই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়েছি। শেষ ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। তাই এই ম্যাচও সহজ ম্যাচ হবে না।” এছাড়াও, দিল্লির আক্রমণভাগকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন হাবাস। তাদের জুয়ান পেনা ও রদ্রিগুইনহো গোলের মধ্যে আছেন। এই দুই ফুটবলারকে নিয়ে বাড়তি সতর্ক আনোয়ার আলিদের ।

গ্রুপ পর্বে ডার্বি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই ধীরে ধীরে উন্নতি করেছে ইস্টবেঙ্গল । গ্রুপ পর্বে ডার্বি হাত ছাড়া হলেও, গ্রুপ পর্বের পরের ম্যাচ গুলোতে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে লাল-হলুদ। আর এবার সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দিল্লি। আর এই ম্যাচে নিজদের সেরাটাই দিতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

এদিকে গতকালই প্রকাশিত হয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মূলপর্বের সূচি । এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল । লাল-হলুদের গ্রুপ রয়েছে জর্ডন, ইরাক ও ওমানের ক্লাব। প্রকাশিত সূচি অনুযায়ী এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ ‘ডি’তে হাবাসের দলের প্রতিদ্বন্দ্বী জর্ডনের আল হুসেন, ইরাকের আল শর্তা ও ওমানের আল সিব ক্লাব। গ্রুপ ‘ডি’তে রয়েছে ইস্টবেঙ্গল। যেই গ্রুপ ধারে-ভারে কার্যত কঠিন । গ্রুপ ‘ডি’ তে লাল-হলুদের প্রতিদ্বন্দ্বী আল হুসেন, আল শর্তা ও আল সিব। আল হুসেন গত মরশুমে জর্ডনের চ্যাম্পিয়ন ক্লাব। এছাড়াও সদ্য শেষ হওয়া ফুটবল ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে জর্ডনের হয়ে খেলা ৭ জন আছেন আল হসেন ক্লাবে। ওপর দিকে ইরাক স্টার্স লিগের রানার-আপ আল শর্তা। আর ওমানের লিগের চ্যাম্পিয়ন দল আল সিব। গ্রুপ পর্বের ম্যাচ গুলি শুরু হবে ১৫ সেপ্টম্বর থেকে । শেষ হবে ৯ ডিসেম্বর । হোম ও অ্যাওয়ে, দু’পর্ব মিলিয়ে হবে এই ম্যাচ। নকআউট পর্বের ম্যাচ আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। ফাইনাল ১৫ মে। 

 

 

36 Views 0 Likes 0 Comments

Related News

Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের
ময়দান

Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের

ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ৪-০ গোলে জয় পেল ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল এস্টেভা, পেদ্রো, জোড়া গোল স্যামুয়েলের। ম্যাচে দাপট মনবীর, রায়ান উইলিয়ামসের।

০৩ অক্টো ২০২৬, ১০:৫৯ পিএম · 2 মিনিট
India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের
ময়দান

India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতে...

এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারতীয় হকি। মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে পুরুষদের হকিতে টানা দ্বিতীয়বার সোনা জিতল ভারত।

০৩ অক্টো ২০২৬, ০৫:৪৭ পিএম · 2 মিনিট
Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন
ময়দান

Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন

পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগের ফাইনালে উত্তর কোরিয়ার হান চং সংকে ১১-৭ ব্যবধানে হারিয়ে সোনা জিতলেন ভারতের আমন শেহরাওয়াত।

০৩ অক্টো ২০২৬, ০৪:২২ পিএম · 2 মিনিট
Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের
ময়দান

Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদ...

পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সোনা জিতে নিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল।

০৩ অক্টো ২০২৬, ০১:৫৪ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.