JAZZBAAT 24 BANGLA
০৩ নভে ২০২৬, ০৬:২১ পিএম
Breaking
Ritabrata Banerjee: দিল্লিতে মমতা-বেবির কানাকানি! ছবি পোস্ট করে ‘ভুল পথে থাকা মন’ বলে তীব্... Islampur Panchayat Samiti : ইসলামপুরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে সংঘর্ষ, উত্তপ্ত ব্লক... Annapurna Yojana: অন্নপূর্ণার বকেয়া ও নতুন আবেদন নিয়ে বাড়ছে জল্পনা Viral Video: অফিসের ডেস্কের মাঝেই ‘বিল্লো রানি’! তরুণের ফিল্মি নাচে হাসির রোল, ভাইরাল ভিডি... শীতের মরশুমে বাজারে আসছে নলেন গুড়! নলেন গুড়ের গন্ধেই জমে উঠুক শীতের মিষ্টিমুখ Skincare: মাত্র ৭ দিনে গ্লো! পার্লার নয়, ঘরোয়া যত্নেই উজ্জ্বল ত্বক আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আর্জি পুল... Food Safety : হোটেলের রান্নাঘরে ভয়াবহ ছবি, বাসি খাবার, পচা চিকেন! Ritabrata Banerjee: দিল্লিতে মমতা-বেবির কানাকানি! ছবি পোস্ট করে ‘ভুল পথে থাকা মন’ বলে তীব্... Islampur Panchayat Samiti : ইসলামপুরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে সংঘর্ষ, উত্তপ্ত ব্লক... Annapurna Yojana: অন্নপূর্ণার বকেয়া ও নতুন আবেদন নিয়ে বাড়ছে জল্পনা Viral Video: অফিসের ডেস্কের মাঝেই ‘বিল্লো রানি’! তরুণের ফিল্মি নাচে হাসির রোল, ভাইরাল ভিডি... শীতের মরশুমে বাজারে আসছে নলেন গুড়! নলেন গুড়ের গন্ধেই জমে উঠুক শীতের মিষ্টিমুখ Skincare: মাত্র ৭ দিনে গ্লো! পার্লার নয়, ঘরোয়া যত্নেই উজ্জ্বল ত্বক আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আর্জি পুল... Food Safety : হোটেলের রান্নাঘরে ভয়াবহ ছবি, বাসি খাবার, পচা চিকেন!

মাংস ছাড়াই এমন স্বাদ! একবার বানালেই বারবার চাইবেন এই বাঙালি পদ

মাংস ছাড়াই এমন স্বাদ! একবার বানালেই বারবার চাইবেন এই বাঙালি পদ

বাঙালির রান্নাঘরে এঁচোড়ের কদর চিরকালই আলাদা। অনেকেই একে ভালোবেসে বলেন ‘নিরামিষ মাংস’। স্বাদ ও গঠনের জন্য এঁচোড় দিয়ে তৈরি নানা পদ নিরামিষ খাবারের মধ্যেও আলাদা আকর্ষণ তৈরি করে। আলু-পোস্ত, ঝিঙে-পোস্ত বা পটল-পোস্ত তো প্রায়ই খাওয়া হয়, তবে একটু অন্য স্বাদ চাইলে বানিয়ে ফেলতে পারেন এঁচোড়-পোস্ত। অল্প উপকরণে সহজেই তৈরি হওয়া এই পদ গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে ছুটির দুপুরের খাবার হয়ে উঠবে আরও বিশেষ।

উপকরণ

২৫০ গ্রাম এঁচোড়, ৪ টেবিল চামচ পোস্ত, সর্ষের তেল, ১টি দারচিনি, ৪টি এলাচ, ৪টি লবঙ্গ, এক চিমটে জিরে, ১ চা চামচ আদা-রসুন বাটা, আধ চা চামচ লঙ্কাগুঁড়ো, আধ চা চামচ হলুদগুঁড়ো, আধ চা চামচ জিরেগুঁড়ো, স্বাদমতো নুন, ৩টি কাঁচালঙ্কা এবং সামান্য গরমমশলা গুঁড়ো।

রান্নার প্রণালী

প্রথমে এঁচোড়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর সামান্য নুন দিয়ে অল্প সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। অন্যদিকে পোস্ত অল্প জল দিয়ে মিহি করে বেটে নিন।

এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে দারচিনি, এলাচ, লবঙ্গ ও জিরের ফোড়ন দিন। সুগন্ধ বেরোতে শুরু করলে সেদ্ধ করা এঁচোড় দিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট ভালোভাবে ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন, যাতে কাঁচা গন্ধ সম্পূর্ণ দূর হয়ে যায়।

এরপর একে একে লঙ্কাগুঁড়ো, হলুদ, জিরেগুঁড়ো এবং পোস্তবাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজনে পোস্ত বাটার পাত্র ধোয়া জলও কড়াইয়ে ঢেলে দিতে পারেন। এবার নুন ও চেরা কাঁচালঙ্কা দিয়ে ধীরে ধীরে মশলা কষান। যত ভালোভাবে কষাবেন, রান্নার স্বাদ ততই বাড়বে।

মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে প্রয়োজনমতো গরম জল দিয়ে কড়াই ঢেকে দিন। কম আঁচে প্রায় ১৫ মিনিট রান্না হতে দিন, যাতে এঁচোড়ের ভিতর পর্যন্ত মশলার স্বাদ ঢুকে যায়। শেষে সামান্য গরমমশলা ছড়িয়ে নামিয়ে নিন।

ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এঁচোড়-পোস্ত। নিরামিষ হলেও স্বাদে ও গন্ধে এই পদ সহজেই যে কোনও বিশেষ দিনের মধ্যাহ্নভোজের প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারে।

69 Views 0 Likes 0 Comments

Related News

Winter Fashion Trends: শীত আসার আগেই বদলে ফেলুন Wardrobe!
জীবনধারা

Winter Fashion Trends: শীত আসার আগেই বদলে ফেলুন Wardrobe!

নিউজ ডেস্ক: শীতের আমেজ আসতে এখনও কিছুটা দেরি, কিন্তু ফ্যাশনপ্রেমীদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। কারণ শীত মানেই শুধু গরম পোশাক নয়, বরং স্টাইলের সঙ্গে আরামদায়ক ফ্যাশনের মেলবন্ধন। শীত পড়লেই যেমন বদলায় খাবারের স্...

০৩ নভে ২০২৬, ০৩:৫৮ পিএম · 2 মিনিট
Fashion Trends 2026: ট্রেন্ড দখলের লড়াইয়ে এবার বাদামি জিন্স থেকে বেনারসি শাড়ি
জীবনধারা

Fashion Trends 2026: ট্রেন্ড দখলের লড়াইয়ে এবার বাদামি জিন্স থেকে বেনারসি শাড়ি

নিউজ ডেস্ক: ফ্যাশনের দুনিয়ায় কিন্তু ট্রেন্ড বদলাতে সময় লাগে না। কখনও ওয়েস্টার্ন পোশাকে নজর কাড়ছে নতুনত্ব, আবার কখনও পুরনো দিনের ঐতিহ্যবাহী পোশাকই ফিরে আসছে নতুন রূপে। বর্তমানে ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে ন...

০৩ নভে ২০২৬, ০৩:৫০ পিএম · 2 মিনিট
ছুটি মঞ্জুর হওয়ার পরেও রেহাই নেই! বৈঠকে যোগ না দেওয়ায় হুমকি বসের
জীবনধারা

ছুটি মঞ্জুর হওয়ার পরেও রেহাই নেই! বৈঠকে যোগ না দেওয়ায় হুমকি বসের

নিউজ ডেস্ক: ছুটি মঞ্জুর হয়েছে আগেই। অফিসের নিয়ম মেনেই আবেদন করেছিলেন কর্মী। এমনকি ছুটিতে যাওয়ার আগে মানবসম্পদ বিভাগ (এইচআর) এবং নিজের ম্যানেজারের কাছ থেকেও নিশ্চিত অনুমতি নিয়েছিলেন। কিন্তু ছুটিতে গিয়ে বিপাকে পড়তে হল তাঁ...

০২ নভে ২০২৬, ০৪:৫৮ পিএম · 3 মিনিট
সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যাচ্ছে বাস্তব সম্পর্ক? বাড়িতে থেকেও বাড়ছে একাকিত্ব!
জীবনধারা

সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যাচ্ছে বাস্তব সম্পর্ক? বাড়িতে থেকেও বাড়ছে একাকিত্ব!

নিউজ ডেস্ক: চারপাশে অনেক মানুষ, হাতে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ায় অসংখ্য বন্ধু! তবুও দিনের শেষে একা,  বাড়িতে পরিবারের সবাই রয়েছেন, অথচ কারও সঙ্গে ঠিক করে কথা বলার সময় নেই। কেউ ব্যস্ত Facebook-এ, কেউ Instagram-এ, আবা...

০১ নভে ২০২৬, ১২:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.