JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০২:১৬ পিএম
Breaking
চা খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত মেদিনীপুর বিডিও অফিসের পথে ‘চোর চোর’ স্লোগান, দুই কর্মাধ্যক্ষ ও চালককে মারধর রাষ্ট্রসঙ্ঘে অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের দাবি, ক্যামেরায় ধরা পড়ল ভারতীয় কূটনীতিকের প্... নিরাপত্তা প্রত্যাহারের পর অভিষেকের বাড়ির সামনে থেকে খোলা হল পুলিশ কিয়স্ক SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের আর্জি ফুটপাথের ধুলোবালিতেও যেন স্বর্গসুখ, মাতৃস্নেহের এক অনন্য ছবি জ্ঞানেশ কুমারের প্রশংসায় বঙ্গ বিজেপির সভাপতি, SIR বিতর্কের মাঝেই বড় মন্তব্য রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক ব্যবস্থার ফাঁক দেখালেন নেপালের প্রধানমন্ত্রী চা খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত মেদিনীপুর বিডিও অফিসের পথে ‘চোর চোর’ স্লোগান, দুই কর্মাধ্যক্ষ ও চালককে মারধর রাষ্ট্রসঙ্ঘে অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের দাবি, ক্যামেরায় ধরা পড়ল ভারতীয় কূটনীতিকের প্... নিরাপত্তা প্রত্যাহারের পর অভিষেকের বাড়ির সামনে থেকে খোলা হল পুলিশ কিয়স্ক SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের আর্জি ফুটপাথের ধুলোবালিতেও যেন স্বর্গসুখ, মাতৃস্নেহের এক অনন্য ছবি জ্ঞানেশ কুমারের প্রশংসায় বঙ্গ বিজেপির সভাপতি, SIR বিতর্কের মাঝেই বড় মন্তব্য রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক ব্যবস্থার ফাঁক দেখালেন নেপালের প্রধানমন্ত্রী

৩ হাজার ঢাকি, ৬ হাজার শিল্পী, ৩৫ হাজার দর্শক!

৩ হাজার ঢাকি, ৬ হাজার শিল্পী, ৩৫ হাজার দর্শক!
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: দুর্গাপুজোর আগে মহালয়ায় কলকাতায় হতে চলেছে বড়সড় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার পুজোয় কার্নিভালের পরিবর্তে মহালয়াকে কেন্দ্র করে আয়োজন করা হচ্ছে বিশেষ মেগা শো। আগামী ১০ অক্টোবর ইডেন গার্ডেন্সে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। সেখানে মহালয়ার অনুষ্ঠানের পরিকল্পনা এবং মঞ্চ উপস্থাপনার বিস্তারিত প্রেজেন্টেশন দেখানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বিকেল ৫টা থেকেই ইডেনে শুরু হবে অনুষ্ঠান। সেখানে প্রায় ৬ হাজার শিল্পী অংশ নেবেন। থাকবেন একাধিক পরিচিত সঙ্গীতশিল্পী এবং বাংলা ব্যান্ড। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রায় ৩ হাজার ঢাকিও অংশ নেবেন বলে জানা গিয়েছে। ফলে ঢাকের বাদ্যি ও সাংস্কৃতিক পরিবেশনায় ইডেন কার্যত উৎসবের আবহে সেজে উঠবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে পারে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপস্থিতি। পরিকল্পনা অনুযায়ী, ইডেনে যাওয়ার আগে তাঁদের রেড রোডে রোড শো করার কথা রয়েছে। এরপর ইডেনে পৌঁছলে ঐতিহ্যবাহী উলুধ্বনির মাধ্যমে তাঁদের স্বাগত জানানোর আয়োজন থাকবে।

ইডেনের ভিতরেও থাকছে বিশেষ ব্যবস্থা। পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রী হোম ড্রেসিংরুম এবং মুখ্যমন্ত্রী অ্যাওয়ে ড্রেসিংরুম থেকে মাঠে প্রবেশ করবেন। এরপর প্রধানমন্ত্রী গল্ফ কার্টে করে মাঠ প্রদক্ষিণ করবেন বলে জানা গিয়েছে।

মহালয়ার অনুষ্ঠানের আরেকটি বড় আকর্ষণ হতে চলেছে কলকাতার পাঁচটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন। ইডেন থেকেই সেই পুজোগুলির উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। তালিকায় শ্রীভূমি স্পোর্টিং, সুরুচি সংঘ, সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা অগ্রণী এবং ত্রিধারা সম্মিলনীর নাম রয়েছে।

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর রাত ৮টা ২০ মিনিট নাগাদ অনুষ্ঠান থেকে তাঁদের বেরিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর ইডেনে ড্রোন শো এবং আতশবাজির প্রদর্শনী রাখার পরিকল্পনাও রয়েছে।

দর্শকদের জন্যও থাকছে বড় ব্যবস্থা। প্রায় ৩৫ হাজার দর্শক ইডেনে উপস্থিত থাকতে পারবেন বলে জানা গিয়েছে। এর মধ্যে প্রায় ২,৫০০ আসন ভিভিআইপিদের জন্য সংরক্ষিত থাকবে। ক্লাব হাউসের দু’পাশের ব্লকের গ্যালারিতে মঞ্চ এবং অতিথিদের বসার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

পুজোর আগে মহালয়ার এই অনুষ্ঠানকে ঘিরে তাই ইতিমধ্যেই কলকাতায় প্রস্তুতি শুরু হয়েছে। ৩ হাজার ঢাকির বাদ্যি, হাজার হাজার শিল্পীর পরিবেশনা, ড্রোন শো এবং বিপুল দর্শকের উপস্থিতিতে ১০ অক্টোবরের অনুষ্ঠান যে বড় আকার নিতে চলেছে, তারই ইঙ্গিত মিলছে প্রাথমিক পরিকল্পনায়।

বিজ্ঞাপনrrr
11 Views 0 Likes 0 Comments

Related News

নিরাপত্তা প্রত্যাহারের পর অভিষেকের বাড়ির সামনে থেকে খোলা হল পুলিশ কিয়স্ক
মহানগর

নিরাপত্তা প্রত্যাহারের পর অভিষেকের বাড়ির সামনে থেকে খোলা হল পুলিশ কিয়স্ক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনে দীর্ঘদিন ধরেই ওই দুই পুলিশ কিয়স্ক ছিল। বাড়ির নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেখানে পুলিশি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হত। সম্প্রতি সেই নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার পর কিয়স্ক দু’টি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সেগুলি খুলে ফেলা হয়।

২৬ সেপ্টে ২০২৬, ০১:১২ পিএম · 1 মিনিট
জ্ঞানেশ কুমারের প্রশংসায় বঙ্গ বিজেপির সভাপতি, SIR বিতর্কের মাঝেই বড় মন্তব্য
মহানগর

জ্ঞানেশ কুমারের প্রশংসায় বঙ্গ বিজেপির সভাপতি, SIR বিতর্কের মাঝেই বড় মন্তব্য

কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণ দেওয়ার দাবি তুললেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির...

২৬ সেপ্টে ২০২৬, ০১:০৫ পিএম · 2 মিনিট
মার্কস-লেনিনের পাশাপাশি এবার বিবেকানন্দ-শঙ্করাচার্য
মহানগর

মার্কস-লেনিনের পাশাপাশি এবার বিবেকানন্দ-শঙ্করাচার্য

কলকাতা: দুর্গাপুজোর আগে বইয়ের স্টল সাজাতে প্রস্তুতি শুরু করেছে সিপিএম। এবারের পুজোয় দলের বিভিন্ন বুক স্টলে শুধু মার্কসবাদী বা রাজনৈতিক বই নয়, স্বামী বিবেকানন্দ, আদি শঙ্করাচার্য এবং গৌতম বুদ্ধকে নিয়ে লেখা বইও রাখা হচ্ছে ব...

২৬ সেপ্টে ২০২৬, ১২:৫০ পিএম · 2 মিনিট
ফোর্ট উইলিয়ামের সামনে ভয়াবহ দুর্ঘটনা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
মহানগর

ফোর্ট উইলিয়ামের সামনে ভয়াবহ দুর্ঘটনা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

কলকাতা: শনিবার সকালে কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে ভয়াবহ গাড়ি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ ...

২৬ সেপ্টে ২০২৬, ১২:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.