JAZZBAAT 24 BANGLA
২৫ সেপ্টে ২০২৬, ১০:০১ পিএম
Breaking
শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর

চোরের ভয়ে মাটিতে পুঁতেছিলেন ৫ লক্ষ টাকা,এক বছর পর খুলতেই মাথায় হাত!

চোরের ভয়ে মাটিতে পুঁতেছিলেন ৫ লক্ষ টাকা,এক বছর পর খুলতেই মাথায় হাত!

চুরির ভয় ও পরিবারের অতিরিক্ত খরচের আশঙ্কা। সেই সব চিন্তা করেই নিজের কষ্টার্জিত অর্থ বাড়িতে না রেখে জমির নিচে লুকিয়ে রেখেছিলেন এক কৃষক। আর তাতেই পড়তে হলো বিপাকে। ‌জমির নিচে তিনি লুকিয়ে রেখেছিলেন পাঁচ লক্ষ টাকা। ‌ এক বছর পর সেই টাকা যখন জমি থেকে বের করলেন তার বেশিরভাগটাই ছিঁড়ে শেষ করে দিয়েছে উইপোকা। আর তাতেই মাথায় হাত পড়েছে ওই কৃষকের। ‌

ঘটনাটি ঘটেছে রাজস্থানের বালোটরা জেলার পাচপদরা এলাকায়। ওই এলাকার নেউয়াই গ্রামের বাসিন্দা মাঙ্গিলাল মেঘওয়াল। তিনি এক বছর আগে জমি বিক্রি করে ৫ লক্ষ টাকা পেয়েছিলেন। বাড়িতে টাকা রাখলে চুরি হয়ে যেতে পারে, আবার ছেলেদের হাতে পড়লে খরচও হয়ে যেতে পারে এই আশঙ্কায় কাউকে কিছু না জানিয়েই ওই টাকা লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর সিদ্ধান্ত মতই নিজের উপার্জিত ৫ লক্ষ টাকা একটি প্লাস্টিকের মধ্যে ভরে নিজের দশ বিঘা জমির নিচে পুঁতে দিয়েছিলেন তিনি। স্ত্রী-সন্তান, কাউকেই জানাননি সেই কথা।

পরবর্তীতে বাড়ি তৈরি করার জন্য যখন টাকার প্রয়োজন পড়ে তখন সেই টাকা জমি থেকে বের করতে গিয়ে বিপদের মধ্যে পড়ে যান মাঙ্গিলাল বাবু। প্রথমে তিনি মনেই করতে পারছিলেন না কোন জায়গায় তিনি টাকা পুতে ছিলেন। বিশাল সেই জমি খোঁড়াখুঁড়ি করতে হয় তাকে। কিন্তু তারপরেও সেই টাকা কোনোভাবে খুঁজে পাননি তিনি। এরপরে স্ত্রী সন্তানকে সমস্ত বিষয়ে খুলে বলেন তিনি। ‌ তারাও তার সঙ্গে খোঁজাখুঁজি শুরু করেন। ‌ কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।

দীর্ঘ প্রায় এক বছর পর বর্ষার সময় মাটি খুঁড়তে গিয়ে ওই জমিতে নজরে আসে একটি ক্ষতিগ্রস্ত ব্যাগ। আর ব্যাগ খোলাতেই দেখতে পাওয়া যায় বহু কাঙ্ক্ষিত সেই টাকা। কয়েক মুহূর্ত আনন্দ পেলেও শেষ পর্যন্ত সেই আনন্দ মলিন হয়ে যায় সকলের। ‌ গোটা টাকার বান্ডিলে এতদিনে বাসা বেঁধেছে উইপোকা। অধিকাংশ ৫০০ টাকার নোট কেটে টুকরো করে ফেলেছে উইপোকারা। এতেই সর্বনাশ ডেকে এনেছে গোটা পরিবারের। ‌

নষ্ট হয়ে যাওয়া নোটগুলি নিয়ে পাচপদরার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় যান পরিবারের সদস্যরা। তারা আশা করেছিলেন কিছু টাকা অন্তত উদ্ধার হবে। ‌ কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এই নোট বদলে দিতে অস্বীকার করেন। ‌ পরবর্তীতে পরিবারের সদস্যরা বালোটরার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল শাখাতেও যান তাঁরা। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি।

বর্তমানে এই পাঁচ লক্ষ টাকা নিয়ে দিশেহারা হয়ে উঠেছে পরিবারের সদস্যরা। ‌স্ত্রী ও ছেলে অভিযোগ করছেন, টাকা ব্যাঙ্কে জমা না রেখে মাটির তলায় লুকিয়ে রাখার সিদ্ধান্তই শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে এনেছে সকলের জন্য। গোটা জীবনের সঞ্চয় একেবারেই মাটির সঙ্গে মিশে গিয়েছে।

28 Views 0 Likes 0 Comments

Related News

হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা
দেশ

হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা

সকালের টিকিট পাওয়ার আশায় আগের রাত থেকেই ফুটপাতে ঠাঁই নিচ্ছেন শত শত রোগী ও তাদের আত্মীয় স্বজনরা। ফুটপাতের ওপর প্রায় ৫০০ মিটার দীর্ঘ এলাকাজুড়ে মানুষের এই সারি চলে গেছে। চার-চারটি সমান্তরাল লাইনে কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউবা ক্লান্ত শরীরটা রাস্তার ডিভাইডারে এলিয়ে দিয়ে ভোরের অপেক্ষা করছেন।

২৫ সেপ্টে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
নন্দনকাননে বিরল হরিণের বংশবৃদ্ধিতে সাফল্য, জন্ম নিল বিরল ব্রো-অ্যান্টলার্ড হরিণছানা
দেশ

নন্দনকাননে বিরল হরিণের বংশবৃদ্ধিতে সাফল্য, জন্ম নিল বিরল ব্রো-অ্যান্টলার্ড হরিণছান...

প্রকৃতির অন্যতম বিরল এবং নান্দনিক সৃষ্টি এই ব্রো-অ্যান্টলার্ড হরিণ। প্রকৃতির স্বাভাবিক আবাসে যাদের টিকে থাকার লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে, তাদের বংশধারা বজায় রাখতে কাজ করছে মানুষের তৈরি নিয়ন্ত্রিত এবং সুরক্ষিত পরিবেশ যাকে বলা হয় ‘এক্স-সিটু কনজারভেশন’ বা মূল বাসস্থানের বাইরে সংরক্ষণ প্রচেষ্টা।

২৫ সেপ্টে ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
এক বাইকে পাঁচ জন, ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ
দেশ

এক বাইকে পাঁচ জন, ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ

ক্যামেরার সামনে আবার কায়দা করে গতি বাড়িয়ে দিচ্ছিল যুবকের দল। নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা বা বিপদের ভয়ডর নেই তাদের মধ্যে।

২৫ সেপ্টে ২০২৬, ০২:২৩ পিএম · 2 মিনিট
শীতের আগের বরফের চাদর উত্তর সিকিম, বাড়তি খুশির খবর পর্যটকদের
দেশ

শীতের আগের বরফের চাদর উত্তর সিকিম, বাড়তি খুশির খবর পর্যটকদের

পশ্চিম সিকিমের বিভিন্ন এলাকায় বৃষ্টির জেরে ধসের ঘটনাও ঘটেছে। কোথাও কোথাও পাহাড়ি মাটি নেমে এসে সড়ক অবরুদ্ধ করেছে। ফলে, এক দিকে উত্তর সিকিমে তুষারপাতের সৌন্দর্য অন্যদিকে, পশ্চিম সিকিমে ধস ও রাস্তা বন্ধ, এই দুই বিপরীত চিত্র দেখা যাচ্ছে পাহাড় জুড়ে।

২৫ সেপ্টে ২০২৬, ০১:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.