JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ১১:৫৪ পিএম
Breaking
বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ ঢাকাসহ নানাস্থানে একাধিক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে ৫১৫ জন পাকড়াও বাংলাদেশে কক্সবাজারে ৮ মাসে ৯৭ খুন, কারণ এখনো অজানা বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ ঢাকাসহ নানাস্থানে একাধিক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে ৫১৫ জন পাকড়াও বাংলাদেশে কক্সবাজারে ৮ মাসে ৯৭ খুন, কারণ এখনো অজানা

"পূর্ণ আস্থা রয়েছে..." বিশ্বকাপ বিক্রি বিতর্কে ক্ষমা চেয়েও ইনফান্তিনোর পাশে ফিফা

"পূর্ণ আস্থা রয়েছে..." বিশ্বকাপ বিক্রি বিতর্কে ক্ষমা চেয়েও ইনফান্তিনোর পাশে ফিফা

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর শেষ পর্যন্ত সদস্য দেশগুলির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বাধ্য হল ফিফা। তবে পাশাপাশি সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের দাবিও উড়িয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বুধবার মরক্কোর রাবাতে জরুরি বৈঠকে ফিফার নির্বাহী কর্তারা প্রকাশ্যেই সভাপতির পাশে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন, ২১১টি সদস্য দেশের ভোটে নির্বাচিত ইনফান্তিনোর ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে।

বিশ্বকাপের বেসরকারিকরণের পরিকল্পনাকে ঘিরে গত কয়েক দিন ধরেই তীব্র চাপ তৈরি হয়েছিল ফিফার অন্দরে। বিশ্বকাপসহ একাধিক প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি পৃথক সংস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের সেই সংস্থার ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে ৪২০ কোটি ডলার তোলার লক্ষ্য ছিল ফিফার। পাশাপাশি সদস্য দেশগুলিকে রাজি করাতে ২০২৭ সালে এককালীন ২ কোটি ডলার দেওয়া এবং ২০২৭ থেকে ৩০-এর সাইকেলে অনুদান ৮০ লক্ষ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলার করার প্রস্তাবও রাখা হয়েছিল।

কিন্তু সেই পরিকল্পনা সামনে আসতেই কার্যত ঝড় ওঠে ফুটবল দুনিয়ায়। ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা প্রকাশ্যেই বিরোধিতা করে এই পরিকল্পনার। পাশাপাশি প্রয়োজনে ভবিষ্যতের বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারিও দেয়। ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে। ক্রমে ফিফার অন্দরেও ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। সদস্যদের উদ্দেশ্যে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় গোটা ঘটনাকে ‘দুঃখজনক এবং নিন্দনীয়’ বলে উল্লেখ করেন মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম। ক্রমবর্ধমান চাপের মুখে গত ১ অগাস্ট শেষ পর্যন্ত এই প্রকল্প প্রত্যাহার করে নিতে বাধ্য হন ইনফান্তিনো।

রাবাতের জরুরি বৈঠকের পর সদস্য দেশগুলিকে পাঠানো এক চিঠিতে ফিফা স্বীকার করেছে, গোটা প্রক্রিয়ায় একাধিক ভুল হয়েছে। সংস্থার বক্তব্য, আলোচনার পদ্ধতি, যোগাযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ হওয়া উচিত ছিল। কাউন্সিল বা সদস্য দেশগুলিকে বাদ দেওয়ার কোনও উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছে তারা। একই সঙ্গে জানানো হয়েছে, কীভাবে এই পরিস্থিতি তৈরি হল, তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত হবে এবং পরবর্তী ফিফা কাউন্সিল বৈঠকে সেই রিপোর্ট পেশ করা হবে।

তবে ভুল স্বীকার করলেও ইনফান্তিনোর নেতৃত্বে আস্থা হারায়নি ফিফার শীর্ষ মহল। গ্রাফস্ট্রম-সহ নির্বাহী কর্তারা যৌথ বিবৃতিতে জানিয়েছেন, প্রশাসনিক ত্রুটি থাকলেও ফিফার আইন বা বিধি লঙ্ঘনের কোনও প্রমাণ মেলেনি। ফলে ইনফান্তিনোর পদত্যাগের কোনও প্রশ্নই ওঠে না। অন্যদিকে ফিফা সভাপতিও মহাসচিব এবং প্রশাসনিক কর্মীদের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। যদিও সমালোচকদের দাবি, এই ঘটনা ফিফার জুরিখ সদর দফতর এবং জাতীয় ফুটবল সংস্থাগুলির মধ্যে বিশ্বাসের সম্পর্কে বড় ধাক্কা দিয়েছে। বিতর্কিত এফএফই পরিকল্পনা আপাতত অতীত। এখন ফের ‘ফিফা ফরওয়ার্ড’ প্রকল্পের মতো বিদ্যমান উন্নয়নমূলক কর্মসূচিতেই জোর দেওয়ার কথা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

39 Views 0 Likes 0 Comments

Related News

সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ
ময়দান

সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ

স্পোর্টস ডেস্ক: সাঁতারে নতুন ইতিহাস গড়ল ভারত। এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টের ফাইনালে উঠে নজির গড়েছেন ভারতীয় সাঁতারু ঋষভ দাস। রবিবার ফাইনালে অবশ্য ৫৪.৭৭ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করেন ত...

২০ সেপ্টে ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত
ময়দান

একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত

স্পোর্টস ডেস্ক: আগের বার এসেছিল সোনা। জাপানের বুকে চলতি এশিয়ান গেমসের মঞ্চে অভিযানটাও শুরু হল একেবারে চ্যাম্পিয়নদের স্টাইলেই। পুরুষদের হকিতে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে উড়িয়ে দিল ভারত। রবিবার পুল ‘এ’-র প্রথম ম্যাচে শুরু...

২০ সেপ্টে ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার
ময়দান

শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার

স্পোর্টস ডেস্ক: ঠিক যেন সদ্যসমাপ্ত এশিয়া কাপের পুনরাবৃত্তি। মাত্র দিন কয়েক আগেই বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ব্রিগেড। রবিবার শেফালি ভার্মার দুরন্ত শতরানের ...

২০ সেপ্টে ২০২৬, ০২:২০ পিএম · 2 মিনিট
চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি
ময়দান

চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি

স্পোর্টস ডেস্ক: পদক এল না। তবে টেকবল নামের ইভেন্টটিকে ভারতের ক্রীড়ামঞ্চে পরিচিত করে দেওয়ার কাজটা করে দিলেন কুইমসি ডি’সুজা। রবিবার ভারতের হয়ে এশিয়ান গেমসে টেকবলের দুটি ইভেন্টেই ব্রোঞ্জের লড়াইয়ে নেমেছিলেন তিনি। মহিলাদে...

২০ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.