JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০২:১৪ পিএম
Breaking
উস্কানিমূলক ফোনালাপ! উপনির্বাচনের আগেই হুমায়ুনের বাড়িতে পুলিশ উৎসবের আবহে ভয়াবহ পরিণতি, সেপটিক ট্যাঙ্কে পচা গলা দেহ উদ্ধার ম্যাকলেমোর বিতর্কে মুখ খুললেন শীরান তিন সপ্তাহেই বিদায় আইরিশ মডেল আলেকজান্ড্রার চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি ক্যাটরিনা কইফের চেহারা নিয়ে ট্রোল করায় ক্ষুব্ধ সালমান খান জ্ঞান জাহির নয়, শূন্য থেকেই চিন্তা: প্রাতিষ্ঠানিক সংস্কৃতির বিরুদ্ধে দেল্যুজের লড়াই! ‘প্রাচ্যের এলভিস প্রিসলি’ আলমগীর হক! স্বাধীনতাপূর্ব বাংলাদেশের প্রথম ব্যান্ড তারকা থেকে পা... উস্কানিমূলক ফোনালাপ! উপনির্বাচনের আগেই হুমায়ুনের বাড়িতে পুলিশ উৎসবের আবহে ভয়াবহ পরিণতি, সেপটিক ট্যাঙ্কে পচা গলা দেহ উদ্ধার ম্যাকলেমোর বিতর্কে মুখ খুললেন শীরান তিন সপ্তাহেই বিদায় আইরিশ মডেল আলেকজান্ড্রার চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি ক্যাটরিনা কইফের চেহারা নিয়ে ট্রোল করায় ক্ষুব্ধ সালমান খান জ্ঞান জাহির নয়, শূন্য থেকেই চিন্তা: প্রাতিষ্ঠানিক সংস্কৃতির বিরুদ্ধে দেল্যুজের লড়াই! ‘প্রাচ্যের এলভিস প্রিসলি’ আলমগীর হক! স্বাধীনতাপূর্ব বাংলাদেশের প্রথম ব্যান্ড তারকা থেকে পা...

চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি

চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: পদক এল না। তবে টেকবল নামের ইভেন্টটিকে ভারতের ক্রীড়ামঞ্চে পরিচিত করে দেওয়ার কাজটা করে দিলেন কুইমসি ডি’সুজা। রবিবার ভারতের হয়ে এশিয়ান গেমসে টেকবলের দুটি ইভেন্টেই ব্রোঞ্জের লড়াইয়ে নেমেছিলেন তিনি। মহিলাদের সিঙ্গলস এবং মিক্সড ডাবলস, দুটিতেই অবশ্য শেষপর্যন্ত থামতে হল চতুর্থ স্থানে। তবে ২৪ বছরের কুইমসির লড়াই নজর কেড়েছে সকলেরই। বিশেষ করে, চোট নিয়েও মিক্সড ডাবলসের ব্রোঞ্জ পদকের ম্যাচে কোর্টে নেমে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাই তাঁকে এশিয়াডের অন্যতম স্মরণীয় মুখ করে তুলেছে।

মহিলাদের সিঙ্গলসের ব্রোঞ্জ পদকের ম্যাচে কুইমসির সামনে ছিলেন বিশ্ব ক্রমতালিকায় ৭ নম্বরে থাকা জাপানের ইউইনা সাকামোতো। শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতীয় ক্রীড়াবিদের। দ্রুত ৫-১ এগিয়ে যান সাকামোতো। ঘরের মাঠে জাপানি খেলোয়াড়ের সমর্থনে গ্যালারি তখন রীতিমতো সরগরম। কিন্তু সেখান থেকেই ম্যাচে ফিরে আসেন কুইমসি। প্রতিটি পয়েন্টের জন্য মরিয়া লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য দুটি গেমই ১১-১২ ব্যবধানে হারতে হয় তাঁকে। অর্থাৎ ব্যবধান ছিল মাত্র এক পয়েন্টের। স্কোরলাইন সাকামোতোর পক্ষে ১২-১১, ১২-১১ গেলেও কুইমসির লড়াইয় কোথাও গিয়ে যেন ছাপিয়ে গিয়েছে তাকেও।

এর পর মিক্সড ডাবলসেও ছিল ব্রোঞ্জ জয়ের সুযোগ। কিন্তু সেখানেও শেষ হাসি হাসতে ব্যর্থ ভারত। চোটের সমস্যা নিয়েই কোর্টে নেমেছিলেন কুইমসি। শরীর পুরোপুরি সঙ্গ দিচ্ছিল না একেবারেই। তা সত্ত্বেও ম্যাচ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবেননি তিনি। প্রতিটি বলের পিছনে ছুটে পয়েন্ট জেতার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত পদক হাতছাড়া হলেও টেকবলের মতো তুলনামূলক নতুন খেলায় ভারতের হয়ে তাঁর লড়াই নজর কেড়েছে বিশ্বের সকল ক্রীড়াপ্রেমীর।

নাগোয়ায় অনুষ্ঠিত এই এশিয়াডেই টেকবলে ভারতের উপস্থিতি নতুন করে আলোচনায় এল। দুটি ব্রোঞ্জ পদকের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত শূন্য হাতেই ফিরতে হল ভারতকে। তবে কুইমসির অদম্য পারফরম্যান্স ভবিষ্যতের জন্য দিয়ে গেল এক উজ্জ্বল বার্তা। ফলাফলের খাতায় চতুর্থ স্থান। কিন্তু কঠিন পরিস্থিতিতে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার যে ছবি তিনি দেখালেন, তা টেকবলে ভারতীয় অভিযানের স্মরণীয় অধ্যায় হয়ে থাকল। পদক না এলেও রবি-সকালে কুইমসির লড়াই যেন বলে দিল, এই খেলায় ভারতকে আরও অনেক দূর যেতে দেখা যেতে পারে।

2 Views 0 Likes 0 Comments

Related News

লখনউয়ের প্রথম নারী ই-রিকশা চালক! জাতীয় হকি তারকা মালতির হার না মানা জীবনের কাহিনী
ময়দান

লখনউয়ের প্রথম নারী ই-রিকশা চালক! জাতীয় হকি তারকা মালতির হার না মানা জীবনের কাহিনী

নিউজ ডেস্ক: একসময় দেশের হয়ে জাতীয় স্তরে হকি খেলেছেন তিনি। কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি তাঁকে মাঠ ছেড়ে রাস্তায় নামতে বাধ্য করে। একা ছেলেকে মানুষ করার দায়িত্ব কাঁধে নিয়ে শেষ পর্যন্ত ই-রিকশার স্টিয়ারিং হাতে তুলে নেন মালতি।...

২০ সেপ্টে ২০২৬, ১২:৫৯ পিএম · 2 মিনিট
স্মৃতির ব্যাটে নয়া ইতিহাস, বেটসকে টপকে মহিলাদের টি-টোয়েন্টিতে শীর্ষে ভারতীয় ওপেনার
ময়দান

স্মৃতির ব্যাটে নয়া ইতিহাস, বেটসকে টপকে মহিলাদের টি-টোয়েন্টিতে শীর্ষে ভারতীয় ওপেন...

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে আরও একটি নয়া ইতিহাস লিখে ফেললেন স্মৃতি মান্ধানা। রবিবার এশিয়াডের সেমিফাইনালে মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালকিন হয়ে গেলেন ভারতীয় ওপেনার। এ দিন বাংলাদেশের বিরুদ্ধ...

২০ সেপ্টে ২০২৬, ১২:৫২ পিএম · 2 মিনিট
শ্যুটিংয়ে বাজিমাত, রুপো দিয়ে এশিয়ান গেমসে খাতা খুলল ভারত
ময়দান

শ্যুটিংয়ে বাজিমাত, রুপো দিয়ে এশিয়ান গেমসে খাতা খুলল ভারত

স্পোর্টস ডেস্ক: শনিবার হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। তার পরই এলাভেনিল-সোনমদের হাত ধরে এশিয়ান গেমসে পদকের খাতা খুলে ফেলল ভারত। রবিবার মহিলাদের শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপো জিতল ভারতীয় দল। এলাভেনিল ভালার...

২০ সেপ্টে ২০২৬, ১২:৩১ পিএম · 2 মিনিট
১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান!
ময়দান

১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান!

কলকাতা, নিউজ ডেস্ক: মোহনবাগান মানেই লড়াই। লড়াইয়ের আরেক নামই মোহনবাগান। সময়টা পক্ষে ছিল না একেবারেই। কয়েক মাস আগে গোল পার্থক্যে হাতছাড়া হয়েছে আইএসএল। এমনকি দিনকয়েক আগেই ডুরান্ড কাপ ফাইনালে ১-৪ গোলে বিধ্বস্ত হতে হয়েছে ...

১৯ সেপ্টে ২০২৬, ০৯:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.