JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০৬:২৫ এএম
Breaking
সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া! সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!

কলকাতা থেকে এবার সরাসরি বাঁশপাহাড়ি, সরকারি এসি বাসে নয়া পরিষেবা!

কলকাতা থেকে এবার সরাসরি বাঁশপাহাড়ি, সরকারি এসি বাসে নয়া পরিষেবা!

ভ্রমণপ্রেমীদের কাছে পছন্দের ডিস্টিনেশন জঙ্গলমহল। ‌ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ছোঁয়া মেলে এখানে। ‌ হাতে দুদিন সময় পেলেই তাই পর্যটকেরা প্ল্যান করে ফেলেন জঙ্গলমহলের জেলাগুলিতে বেড়াতে আসার। এবার কলকাতা থেকে জঙ্গলমহল যাওয়া হয়ে উঠল আরো সহজ। এবার এসি বাসে কলকাতা থেকে পৌঁছে যেতে পারবেন বেলপাহাড়ি-বাঁশপাহাড়ির মনোরম প্রকৃতির কোলে। যা পর্যটনে এক প্রকার নতুন দিগন্ত খুলে দিল। ‌ বুধবার থেকে চালু হচ্ছে কলকাতা ধর্মতলা বাঁশপাহারি পর্যন্ত সরাসরি এসি বাস। 

জামবনি ব্লকের গিধনি বাজারে বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু এমনটাই জানা গিয়েছে। প্রতিদিন সকাল ৬:৩০ মিনিটে ধর্মতলা থেকে ছেড়ে বাসটি ঝাড়গ্রাম, চিল্কিগড়, গিধনি বাজার ও বেলপাহাড়ি হয়ে পৌঁছবে বাঁশপাহাড়িতে। সেখানে কয়েক ঘণ্টা বিরতির পর ফের বিকেল ৪ টের সময় একই বাস কলকাতার উদ্দেশে রওনা দেবে। পুরো যাত্রাপথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা। এতে অনেকটাই উপকার হবে যাত্রীদের। ‌

এতদিন  ঝাড়গ্রাম বা বেলপাহাড়ি পৌঁছতে ট্রেন, বাস বা ভাড়ার গাড়ির উপর নির্ভর করতে হতো পর্যটকদের। নতুন এই সরাসরি বাস পরিষেবা সেই ঝক্কি অনেকটাই কমাবে। যাত্রীদের আনাগোনা আরো বাড়বে। দিনের দিন বেলপাহাড়ি ঘুরে ফিরে যেতে পারবেন যাত্রীরা। ফলে এখানকার পর্যটন ব্যবসা আরো সমৃদ্ধ হবে‌ বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। 

এ বিষয়ে স্থানীয় বিধায়ক প্রণত টুডু জানান, পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেলে এলাকার অর্থনৈতিক উন্নতি হবে। ‌রোজগারের রাস্তা পাবে স্থানীয় মানুষজন।  এই যোগাযোগ মাধ্যমের ফলে শুধু পর্যটক নয় ঝাড়গ্রামের বহু মানুষ কলকাতার সঙ্গে অনায়াসেই যোগাযোগ স্থাপন করতে পারবে। 

লাল মাটির জঙ্গলমহলের পাহাড়ি সৌন্দর্যের টানে বহু মানুষ ছুটে আসেন।‌ এবার সেই বেড়ানো আরো সহজ হয়ে উঠতে চলেছে।‌ মাত্র কয়েক ঘণ্টার জার্নিতে দীর্ঘ এই পথ অনায়াসেই অতিক্রম করা যাবে। নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশির হাওয়া জঙ্গলমহলে।

48 Views 0 Likes 0 Comments

Related News

সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!
রাজ্য

সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!

ঘটনাটি নদীয়ার শান্তিপুরের ফুলিয়া বয়রার এলাকার। ভাইয়ে ভাইয়ে পুরনো জমি ও শরিকি বিবাদ মেটানোর নামে নিয়মিত টাকা দাবি এবং বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক বিজেপি নেত্রীর স্বামী তাপস পাল ওরফে নিতাইয়ের বিরুদ্ধে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪৭ পিএম · 2 মিনিট
অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র
রাজ্য

অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র

অভিযোগ উঠেছে, পুরস্কারের টাকা কবে এবং কিভাবে পাওয়া যাবে, তা জানতে চাইলে গ্রাহককে এআইয়ের সাহায্যে তৈরি বিভিন্ন নকল তথ্য দেখানো হত। কখনও আয়কর, কখনও জিএসটি, আবার কখনও অন্য কোনও প্রশাসনিক কারণ দেখিয়ে টাকা দাবি করা হত।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪৪ পিএম · 2 মিনিট
সরকারি ভাতা পেতেই আঁচল দিয়ে ফ্লেক্স মুছলেন আপ্লুত বৃদ্ধা
রাজ্য

সরকারি ভাতা পেতেই আঁচল দিয়ে ফ্লেক্স মুছলেন আপ্লুত বৃদ্ধা

অবশেষে কাটল সেই খরা। কেন্দ্রের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সম্প্রতি প্রতি মাসে ১৫০০ টাকা করে তাঁর ভাতা বরাদ্দ হয়। জীবনের শেষ প্রান্তে এসে এইটুকু নিশ্চিত সংস্থান পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন তিনি।

১৮ সেপ্টে ২০২৬, ১১:২৬ পিএম · 1 মিনিট
‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন!
রাজ্য

‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন...

উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই জোড়াফুল প্রতীকের ওপর অধিকার নিয়ে নন্দীগ্রামে তৃণমূল শিবিরের অন্দরে জটিল সমীকরণ তৈরি হয়েছিল। একই চিহ্নের দাবিদার হিসেবে ময়দানে ছিলেন অল ইন্ডিয়া তৃণমূলের সঞ্চিতা প্রধান দে এবং মহম্মদ এহতেশামুল হক।

১৮ সেপ্টে ২০২৬, ১০:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.