পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বর্ষার দাপট। আবহাওয়া দফতর জানাচ্ছে আজ ৬ই আগস্ট ২০২৬,বৃহস্পতিবার সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু।এছাড়াও তৈরি হচ্ছে নিম্নচাপ। এর ফলে আজ সারাদিন জুড়েই দফায় দফায় ভারী এবং অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী এই বৃষ্টির জের চলবে আগামী তিনদিন,অর্থাৎ ৮ই আগস্ট পর্যন্ত।
মহানগরীর আবহাওয়ার খবর যা জানা যাচ্ছে,সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। দুপুর ১:৩০থেকে প্রায় বিকেল ৫:০০ পর্যন্ত গভীর বৃষ্টি হবে। একই সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। কলকাতার আবহাওয়ায় আজ প্রায় ৭০% থেকে ৮০% বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে চোখ রাখা যাক। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার সহ সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে 'হলুদ সতর্কতা'র মুখে। ভারী বৃষ্টির ফলে নামবে ধস,এমনটাই আশঙ্কা! পাহাড়ি নদী এবং ঝরনা গুলিতে জলস্তর বাড়ার প্রবল সম্ভাবনা! এছাড়াও মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর বলছে হাওড়া,হুগলী, দুই মেদিনীপুর,বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে। কমলা সতর্কতা জারি হতে চলেছে উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দুই বর্ধমান জুড়ে। এই বিশেষ জায়গাগুলোতে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর জনগণকে সতর্ক করছে আগামী তিনদিন খোলা মাঠ, গাছের তলা বা জলাশয়ের কাছে না যেতে। উত্তরবঙ্গের মানুষদের বিশেষ করে সাবধান করা হচ্ছে। তাই; সতর্কতা'র সাথে চলুন, সুরক্ষিত থাকুন।