JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০২:০৬ এএম
Breaking
বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫ বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫

দু'মাসেই শেষ 'হুমায়ুন-যুগ'! নওদার বিধায়ককে সভাপতির পদ থেকে সরিয়ে দিল মহমেডান

দু'মাসেই শেষ 'হুমায়ুন-যুগ'! নওদার বিধায়ককে সভাপতির পদ থেকে সরিয়ে দিল মহমেডান

অভিযোগ ছিল গুরুতর। প্রতিশ্রুতি দিয়েও তা পালন করতে চূড়ান্ত ব্যর্থ। তাই মাত্র দু'মাসেই মহমেডান স্পোর্টিং ক্লাবে শেষ হয়ে গেল হুমায়ুন কবীর অধ্যায়। প্রতিশ্রুতি, বিতর্ক এবং চেক বাউন্সের অভিযোগের আবহে বুধবার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল নওদার বিধায়ককে। তাঁর জায়গায় নতুন সভাপতি হয়েছেন গজল জাফর। ক্লাবের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ সভাপতি। অন্যদিকে গত ৬ জুন দায়িত্ব নেওয়া হুমায়ুন গড়লেন সবচেয়ে কম সময়ের জন্য মহমেডানের সভাপতি থাকার নজির।

অভিযোগ, সভাপতি হওয়ার সময় হুমায়ুন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ৩ মাসের মধ্যে ক্লাবকে ২৫ কোটি টাকা দেবেন এবং সমস্ত বকেয়া মিটিয়ে আর্থিক সঙ্কট দূর করবেন। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন তো দূরের কথা, শুরুতেই তাঁর দেওয়া তিনটি চেক বাউন্স করে। ১৭ জুলাই, ২০ জুলাই এবং ৩০ জুলাই তিনি ৫০ লক্ষ টাকা করে মোট দেড় কোটি টাকার তিনটি চেক ইস্যু করেছিলেন। ক্লাবের অভিযোগ, ব্যাঙ্কে জমা দেওয়ার পর তিনটি চেকই পর্যাপ্ত অর্থের অভাবে ফেরত এসেছে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন হুমায়ুন। তাঁর দাবি ছিল, ক্লাবের স্বার্থেই চেক দেওয়া হয়েছিল এবং কয়েক দিনের মধ্যেই সেগুলি ক্লিয়ার হয়ে যেত। ট্রান্সফার ব্যানের সমস্যা মেটাতে ক্লাব সচিব ফিফার কাছে অতিরিক্ত সময়ও চেয়েছেন বলে তিনি জানিয়েছিলেন। পাশাপাশি তাঁর অভিযোগ ছিল, তাঁর অনুমতি না নিয়েই নির্ধারিত সময়ের আগে চেক জমা দেওয়া হয়েছিল। তবে সহ-সভাপতি ওয়াসিম আক্রম পাল্টা দাবি করেন, হুমায়ুন যে দিন চেক জমা দিতে বলেছিলেন, সে দিনই ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছিল। আর তখনই ব্যাঙ্ক জানিয়ে দেয়, অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ নেই।

এই টানাপড়েনের মধ্যেই শেষ পর্যন্ত আর সময় পেলেন না হুমায়ুন কবীর। তথাকথিত 'হনিমুন পিরিয়ড' কাটার আগেই প্রতিশ্রুতিভঙ্গের দায়ে তাঁকে সরিয়ে নতুন নেতৃত্বের পথে হাঁটল মহমেডান স্পোর্টিং। যা এক কথায়, নজিরবিহীন ঘটনা। ক্লাব কর্তাদের আশা, গজল জাফরের নেতৃত্বে আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে রেড রোডের শতাব্দীপ্রাচীন সাদা-কালো শিবির।

36 Views 0 Likes 0 Comments

Related News

সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ
ময়দান

সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ

স্পোর্টস ডেস্ক: সাঁতারে নতুন ইতিহাস গড়ল ভারত। এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টের ফাইনালে উঠে নজির গড়েছেন ভারতীয় সাঁতারু ঋষভ দাস। রবিবার ফাইনালে অবশ্য ৫৪.৭৭ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করেন ত...

২০ সেপ্টে ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত
ময়দান

একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত

স্পোর্টস ডেস্ক: আগের বার এসেছিল সোনা। জাপানের বুকে চলতি এশিয়ান গেমসের মঞ্চে অভিযানটাও শুরু হল একেবারে চ্যাম্পিয়নদের স্টাইলেই। পুরুষদের হকিতে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে উড়িয়ে দিল ভারত। রবিবার পুল ‘এ’-র প্রথম ম্যাচে শুরু...

২০ সেপ্টে ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার
ময়দান

শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার

স্পোর্টস ডেস্ক: ঠিক যেন সদ্যসমাপ্ত এশিয়া কাপের পুনরাবৃত্তি। মাত্র দিন কয়েক আগেই বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ব্রিগেড। রবিবার শেফালি ভার্মার দুরন্ত শতরানের ...

২০ সেপ্টে ২০২৬, ০২:২০ পিএম · 2 মিনিট
চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি
ময়দান

চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি

স্পোর্টস ডেস্ক: পদক এল না। তবে টেকবল নামের ইভেন্টটিকে ভারতের ক্রীড়ামঞ্চে পরিচিত করে দেওয়ার কাজটা করে দিলেন কুইমসি ডি’সুজা। রবিবার ভারতের হয়ে এশিয়ান গেমসে টেকবলের দুটি ইভেন্টেই ব্রোঞ্জের লড়াইয়ে নেমেছিলেন তিনি। মহিলাদে...

২০ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.