JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৭:২১ পিএম
Breaking
BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা

ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, কী ইঙ্গিত বিসিবি সভাপতির?

ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, কী ইঙ্গিত বিসিবি সভাপতির?

কলকাতা, বিশ্বদ্বীপ বন্দ্যোপাধ্যায়: টিম ইন্ডিয়া কি সত্যিই যাবে বাংলাদেশ সফরে? সেপ্টেম্বরে দু'দেশের মধ্যে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা থাকলেও, আদৌ সেই সূচি মেনে সিরিজ হবে কি না, তা নিয়ে ফের প্রশ্ন উঠে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের কথাতেই মিলেছে সেই ইঙ্গিত। 

তাঁর দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। ফলে নির্ধারিত দিনক্ষণ কিছুটা এগিয়ে অথবা পিছিয়ে যেতে পারে। অর্থাৎ, ঢাকায় ভারতীয় দল পা রাখবে কি না, তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের তরফে অবশ্য এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

এই অনিশ্চয়তার নেপথ্যে অবশ্যই দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েন। গত আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কেকেআর দলে শামিল করার পরও তাঁকে খেলার অনুমতি দেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। তবে তাতে ক্রিকেটীয় সম্পর্ক পুরোপুরি থমকে যায়নি। কিন্তু ফের দ্বিপাক্ষিক সিরিজের সূচি নিয়ে এমন অনিশ্চয়তা নতুন করে জল্পনা বাড়াচ্ছে। শেষ পর্যন্ত সিরিজ পিছিয়ে গেলে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের অপেক্ষাও আরও দীর্ঘ হবে।

সবচেয়ে বেশি আগ্রহ অবশ্যই রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিলেও দু’জনই এক দিনের ক্রিকেটে রয়েছেন এবং ২০২৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে এগোচ্ছেন। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ তাই তাঁদের প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারত। সিরিজ পিছিয়ে গেলে সেই সুযোগও পিছিয়ে যাবে। 

উল্লেখ্য, গত বছর অগাস্টেই হওয়ার কথা ছিল ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজটি। পরে তা পিছিয়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, সেপ্টেম্বরেই ছ’টি ম্যাচ খেলবে দুই দল। ঢাকা এবং চট্টগ্রামে হওয়ার কথা ছিল ম্যাচগুলি। কিন্তু সেই সূচি এখনও চূড়ান্ত নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, দুই বোর্ডের মধ্যে কথাবার্তা চলছে। তাঁর কথায়, দিনক্ষণ সামান্য বদলাতে পারে। এমনকি ম্যাচের ভেন্যুতেও পরিবর্তন আসতে পারে। মিরপুর এবং বসুন্ধরা মাঠের মধ্যে কোনও একটিকে বেছে নেওয়ার সম্ভাবনাও রয়েছে। ভারতীয় বোর্ডের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষ হলেই বাংলাদেশের তরফে সূচি সাজানো হবে। 

এ দিকে এই সিরিজে যদি রো-কো না খেলেন, তা হলে সিরিজের আকর্ষণও অনেকটাই কমে যেতে পারে। পাশাপাশি বিশ্বকাপের আগে দুই মহাতারকাকে ভারতীয় জার্সিতে কত বার দেখা যাবে, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। ফলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দলের সফর ঘিরে এখন একটাই প্রশ্ন। সেপ্টেম্বরে সত্যিই কি ঢাকার বিমান ধরবেন শুভমান গিলরা?

195 Views 0 Likes 0 Comments

Related News

ভাল বল করেও লাভ নেই, আর ফিরতে পারবেন না Mohammed Shami! বিস্ফোরক বার্তা প্রাক্তনীর
ময়দান

ভাল বল করেও লাভ নেই, আর ফিরতে পারবেন না Mohammed Shami! বিস্ফোরক বার্তা প্রাক্তনীর

জাতীয় দলে ফেরার দরজা খুলছে না মহম্মদ শামির জন্য। বরং সময় যত গড়াচ্ছে, ততই কঠিন হচ্ছে সেই প্রত্যাবর্তনের রাস্তা।

০৫ অক্টো ২০২৬, ০৪:৫৮ পিএম · 3 মিনিট
Asian Games 2026: চার দশকের গৌরবে ঘনাল অন্ধকার, নাগোয়ায় থামল ভারতীয় টেনিসের দৌড়
ময়দান

Asian Games 2026: চার দশকের গৌরবে ঘনাল অন্ধকার, নাগোয়ায় থামল ভারতীয় টেনিসের দৌড...

একের পর এক সাফল্যের যে ধারাবাহিকতা চার দশক ধরে ভারতীয় টেনিসকে এশিয়ার মঞ্চে আলাদা পরিচয় দিয়েছিল, সদ্যসমাপ্ত এ বছরের আইচি-নাগোয়া এশিয়াডে সেটিই গিয়েছে থমকে।

০৫ অক্টো ২০২৬, ০২:২৭ পিএম · 2 মিনিট
Kieron Pollard-এর ব্যাট না ছুঁয়েই বল সোজা গ্যালারিতে! অবিশ্বাস্য ঘটনায় তাজ্জব ক্রিকেটবিশ্ব
ময়দান

Kieron Pollard-এর ব্যাট না ছুঁয়েই বল সোজা গ্যালারিতে! অবিশ্বাস্য ঘটনায় তাজ্জব ক্...

ক্রিকেটের ময়দানে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। ব্যাটে লাগেনি বল, অথচ তা সোজা উড়ে গিয়ে পৌঁছল গ্যালারিতে।

০৫ অক্টো ২০২৬, ১১:৩৪ এএম · 3 মিনিট
India Vs Uruguay: ক্রিকেটের দেশে এসে ২২ গজের প্রেমে ফুটবলের উরুগুয়ে, ইডেনে ব্যাট হাতে তোরেইরা
ময়দান

India Vs Uruguay: ক্রিকেটের দেশে এসে ২২ গজের প্রেমে ফুটবলের উরুগুয়ে, ইডেনে ব্যাট হ...

শহরটা ফুটবলের হলেও, দেশটা যেন ক্রিকেটেরই। তাই ফুটবলের শহর কলকাতায় এসেও ক্রিকেটের স্বাদ নিল উরুগুয়ে।

০৫ অক্টো ২০২৬, ১০:২৭ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.