JAZZBAAT 24 BANGLA
০৮ নভে ২০২৬, ০১:১৯ এএম
Breaking
মোহনবাগানে দীপাবলির আনন্দ, চেন্নাইয়ে পাঁচ গোলের লজ্জায় ডুবল ইস্টবেঙ্গল যে পুজো না দেখলেই নয়, জানুন পশ্চিমবঙ্গের পাঁচটি সেরা কালীপুজোর ঠিকানা অ্যারিজোনা সেনেটের প্রেসিডেন্ট নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত প্রিয়া, ৬০ বছর পর ক্ষমতায় ডেমোক্... Rohit Sharma: আফ্রিদিকে টপকে ইতিহাস রোহিতের, গেইলের বিশ্বরেকর্ডেও থাবা! ব্যাঙ্ক বিপর্যয়ে বেসামাল প্যারাগুয়ে, ইমপিচমেন্টের পর গ্রেফতার প্রেসিডেন্ট পাঁচ গ্র্যান্ড স্ল্যাম জয়ের সঙ্গীকে বিদায়, সিনারের কোচের দায়িত্বে এ বার ম্যাগনাস নরমান অস্কারের দৌড়ে ভারতের মারাঠি ছবি ‘গোন্ধল’, প্রচারের ঝড় ব্রিটেনেও PV Sindhu: অলিম্পিক সংস্থার অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন সিন্ধু, সহকারী হরমনপ্রীত মোহনবাগানে দীপাবলির আনন্দ, চেন্নাইয়ে পাঁচ গোলের লজ্জায় ডুবল ইস্টবেঙ্গল যে পুজো না দেখলেই নয়, জানুন পশ্চিমবঙ্গের পাঁচটি সেরা কালীপুজোর ঠিকানা অ্যারিজোনা সেনেটের প্রেসিডেন্ট নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত প্রিয়া, ৬০ বছর পর ক্ষমতায় ডেমোক্... Rohit Sharma: আফ্রিদিকে টপকে ইতিহাস রোহিতের, গেইলের বিশ্বরেকর্ডেও থাবা! ব্যাঙ্ক বিপর্যয়ে বেসামাল প্যারাগুয়ে, ইমপিচমেন্টের পর গ্রেফতার প্রেসিডেন্ট পাঁচ গ্র্যান্ড স্ল্যাম জয়ের সঙ্গীকে বিদায়, সিনারের কোচের দায়িত্বে এ বার ম্যাগনাস নরমান অস্কারের দৌড়ে ভারতের মারাঠি ছবি ‘গোন্ধল’, প্রচারের ঝড় ব্রিটেনেও PV Sindhu: অলিম্পিক সংস্থার অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন সিন্ধু, সহকারী হরমনপ্রীত

PNR দেখতে গিয়েই অঙ্কের পরীক্ষা! ‘9876×543’ দেখে মাথায় হাত

PNR দেখতে গিয়েই অঙ্কের পরীক্ষা! ‘9876×543’ দেখে মাথায় হাত
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: ট্রেনের টিকিট কনফার্ম হল কি না, সেটুকু দেখতেই ওয়েবসাইট খুলেছিলেন। কিন্তু PNR নম্বর দেওয়ার পর সামনে যা এল, তা দেখে মনে হতে পারে রেলের ওয়েবসাইট নয়, বসে পড়েছেন অঙ্কের পরীক্ষার হলে! সহজ যোগ-বিয়োগের বদলে CAPTCHA-তে হাজির বিশাল অঙ্ক—(9876 × 543 − 2468) ÷ 4 = ?। সেই স্ক্রিনশট সমাজমাধ্যমে পোস্ট হতেই হইচই পড়ে গিয়েছে। যাত্রীর মজা করে লেখা, “PNR status-ই তো দেখছিলাম, মাফ করে দাও!”

সাধারণত CAPTCHA-র উদ্দেশ্য খুব সহজ—ওয়েবসাইট ব্যবহারকারী মানুষ, না কি কোনও স্বয়ংক্রিয় ‘বট’, তা যাচাই করা। IRCTC-তে PNR status দেখতে গেলেও মাঝেমধ্যে এমন অঙ্ক কষতে হয়। সাধারণ যোগ, বিয়োগ বা সহজ হিসাবেই সেই পরীক্ষা সেরে যায়। কিন্তু ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটে যে অঙ্কটি দেখা গিয়েছে, তা দেখে অনেকেরই প্রশ্ন—PNR দেখতে কি এ বার অঙ্কে পাশ করাও বাধ্যতামূলক?

দেখুন: https://x.com/Wellutwt/status/2101700366446563647?s=20

ঘটনাটি প্রকাশ্যে আসে X-এ এক ব্যবহারকারীর পোস্টের মাধ্যমে। 20 সেপ্টেম্বর তিনি ওই CAPTCHA-র ছবি দিয়ে লেখেন, শুধু PNR status দেখতে গিয়ে এমন অঙ্কের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। পরে তাঁর পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ মজা করে বলেন, “IRCTC কি JEE Advanced-এর প্রস্তুতি করাচ্ছে?” কারও আবার মন্তব্য, “টিকিট কাটতে নয়, এ বার অঙ্কে পাশ করতেই হবে!”

নেটমাধ্যমের মজার প্রতিক্রিয়ার সেখানেই শেষ নয়। কেউ লিখেছেন, CAPTCHA-র সঙ্গে বিনামূল্যে অঙ্ক শেখানোও শুরু করেছে IRCTC। কেউ আবার রসিকতা করে বলেছেন, আগামী দিনে হয়তো ট্রেনের টিকিট কাটার আগে পরীক্ষার মতো প্রশ্নপত্রও দিতে হবে। Reddit-এও বিষয়টি নিয়ে ব্যাপক হাসিঠাট্টা হয়েছে। কেউ জানতে চেয়েছেন, “ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তো?” অন্য জনের জবাব—“পরীক্ষার হলে ক্যালকুলেটর চলে না!”

তবে এই ভাইরাল ছবিকে ঘিরে অন্য একটি প্রশ্নও উঠেছে। সত্যিই কি IRCTC-র CAPTCHA এত কঠিন হয়ে গিয়েছে? নাকি কোনও বিশেষ পরিস্থিতিতে তৈরি হওয়া একটি CAPTCHA-ই এমন ছিল? কারণ, নেটমাধ্যমের কয়েক জন ব্যবহারকারী স্ক্রিনশটটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, সাধারণত IRCTC-র CAPTCHA-তে এত জটিল হিসাব দেখা যায় না। কেউ কেউ ছবিটি সম্পাদিত বা কৃত্রিম ভাবে তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

এর মধ্যেই IRCTC-র ওয়েবসাইট নিয়ে যাত্রীদের নানা অভিযোগও সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমে দেখা গিয়েছে। সেপ্টেম্বরের শুরুতে টিকিট কাটার সময় ‘Server Busy’, ‘Unable to process request’ ধরনের বার্তা পাওয়ার অভিযোগ করেছিলেন বহু যাত্রী। উৎসবের মরসুম সামনে থাকায় টিকিটের চাহিদাও বেড়েছে। 7 সেপ্টেম্বর এক দিনে 22.26 লক্ষ টিকিট বুক হওয়ার কথা জানিয়েছিল বিভিন্ন প্রতিবেদন। তবে সেই সময়ের প্রযুক্তিগত সমস্যার সঙ্গে বর্তমান CAPTCHA-র কোনও সরাসরি যোগ রয়েছে বলে সরকারি ভাবে জানানো হয়নি।

সব মিলিয়ে, একটি CAPTCHA-ই এখন নেটদুনিয়ার রসিকতার কেন্দ্রে। ট্রেনের PNR দেখে যাত্রার প্রস্তুতি নেওয়ার বদলে যাত্রীকে যদি আগে অঙ্ক কষতে হয়, তা হলে বিরক্তি নয়, মজা করাই স্বাভাবিক। তবে ভাইরাল হওয়া ছবিটি সত্যিই IRCTC-র স্বাভাবিক CAPTCHA ব্যবস্থার নতুন রূপ কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও সরকারি ব্যাখ্যা সামনে আসেনি। আপাতত তাই প্রশ্ন একটাই—PNR-এর অপেক্ষা, না কি অঙ্কের ফল?

50 Views 0 Likes 0 Comments

Related News

Delhi Air Pollution: ‘শীতকালীন কর্মপরিকল্পনা কাগজেই’, দিল্লির দূষণ রুখতে স্থায়ী সমাধান কোথায়?
দেশ

Delhi Air Pollution: ‘শীতকালীন কর্মপরিকল্পনা কাগজেই’, দিল্লির দূষণ রুখতে স্থায়ী সম...

নয়াদিল্লি: শীতের শুরুতেই ফের বিষাক্ত বাতাসের কবলে দেশের রাজধানী। দীপাবলির আগে দিল্লির বায়ুদূষণ ক্রমশ বিপজ্জনক চেহারা নিচ্ছে। একাধিক এলাকায় বায়ুর গুণমান সূচক বা একিউআই (AQI) 400 পেরিয়ে ‘সিভিয়ার’ বা ভয়াবহ স্তরে পৌঁছেছে। এই...

০৭ নভে ২০২৬, ০৬:৩২ পিএম · 3 মিনিট
বিরারে তিন ভাইবোনের মৃত্যু ঘিরে মর্মান্তিক প্রশ্ন, কোথায় হারিয়ে গেল সাহায্যের হাত?
দেশ

বিরারে তিন ভাইবোনের মৃত্যু ঘিরে মর্মান্তিক প্রশ্ন, কোথায় হারিয়ে গেল সাহায্যের হাত?

নিউজ ডেস্ক: প্রথমে নাকে এসেছিল দুর্গন্ধ। তার পর একে একে সামনে আসে এক পরিবারের তিন সদস্যের মৃত্যুর মর্মান্তিক কাহিনি। মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের গ্লোবাল সিটির গার্ডেন অ্যাভিনিউ আবাসনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দু...

০৭ নভে ২০২৬, ০৬:৩১ পিএম · 3 মিনিট
E20 Petrol: ই২০ পেট্রোলেই কি বাড়তি ইথানল? ১৪টি নমুনার মধ্যে ১১টিতে ২০ শতাংশের বেশি, মোদিকে প্রশ্ন রাহুলের
দেশ

E20 Petrol: ই২০ পেট্রোলেই কি বাড়তি ইথানল? ১৪টি নমুনার মধ্যে ১১টিতে ২০ শতাংশের বেশ...

শনিবার, ৭ নভেম্বর সমাজমাধ্যম এক্সে একটি পোষ্ট করে কেন্দ্রের ই২০ জ্বালানি নীতির সমালোচনা করেন রাহুল গান্ধী। তাঁর দাবি, কর্নাটকের সাতটি জেলা থেকে সংগ্রহ করা পেট্রোলের ১৪ টি নমুনা একটি স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ১১ টি নমুনাতেই ইথানলের পরিমাণ ২০ শতাংশের বেশি পাওয়া গিয়েছে।

০৭ নভে ২০২৬, ০৬:২৩ পিএম · 2 মিনিট
Indian Air Force: ১৩,৬২৯ ফুট উচ্চতায় নামল বায়ুসেনার ‘গজরাজ’, গড়ল বিশ্বরেকর্ড
দেশ

Indian Air Force: ১৩,৬২৯ ফুট উচ্চতায় নামল বায়ুসেনার ‘গজরাজ’, গড়ল বিশ্বরেকর্ড

নয়াদিল্লি: লাদাখের দুর্গম পাহাড়ি এলাকায় নতুন ইতিহাস গড়ল ভারতীয় বায়ুসেনা। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৬২৯ ফুট উচ্চতায় অবস্থিত ন্যোমা বিমানঘাঁটিতে সফল ভাবে অবতরণ করল বায়ুসেনার ভারী পরিবহণ বিমান IL-76MD। বায়ুসেনার দাবি, এই প্রথম ...

০৭ নভে ২০২৬, ০৬:০০ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.