JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ১২:৩৬ এএম
Breaking
ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

নলের জলে এবার মাসিক চার্জ! প্রশ্নের মুখে কেন্দ্রের 'জল জীবন মিশন-২' প্রকল্প

নলের জলে এবার মাসিক চার্জ! প্রশ্নের মুখে কেন্দ্রের 'জল জীবন মিশন-২' প্রকল্প

নলের মুখে জল আসবে। কিন্তু সেই জল কি বিনা পয়সায়? কেন্দ্রের ‘জল জীবন মিশন-২’-এর নতুন পরিকল্পনায় সেই প্রশ্নই এখন সামনে। বাড়ি বাড়ি পাইপলাইনে পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকাঠামোর খরচ কেন্দ্র ও রাজ্য ভাগ করে নিলেও, সেই ব্যবস্থা চালু রাখা ও রক্ষণাবেক্ষণের জন্য গ্রামবাসীদের কাছ থেকে মাসে ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত নেওয়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। সরকারি ভাষায় যার নাম ‘অপারেশন অ্যান্ড মেন্টেনেন্স’—সোজা কথায়, জল সরবরাহ ব্যবস্থার ‘রক্ষণাবেক্ষণ খরচ’। পশ্চিমবঙ্গের গ্রামীণ বাড়ির হিসাব ধরলে বছরে সেই অর্থের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৪৭৯ কোটি টাকা। নির্দিষ্ট অঙ্ক ৪৭৮ কোটি ৯৪ লক্ষ ৭১ হাজার ২০০ টাকা।

কেন্দ্রের পরিকল্পনায় প্রত্যেক মানুষের জন্য প্রতিদিন ৫৫ লিটার করে জল সরবরাহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। জল পৌঁছে দেওয়ার জন্য পাইপলাইন, জলাধার, পাম্প-সহ মূল পরিকাঠামো তৈরির খরচ বহন করবে কেন্দ্র ও রাজ্য। কিন্তু পরিকাঠামো তৈরি হয়ে যাওয়ার পরে সেটি সচল রাখা, পাইপলাইন মেরামত, পাম্প চালানো এবং অন্যান্য রক্ষণাবেক্ষণের খরচের একটি অংশ দিতে হবে উপভোক্তাদেরই। ফলে ‘জল কর’ শব্দটি সরকারি নথিতে না থাকলেও বাস্তবে মাসিক টাকা দেওয়ার ব্যবস্থা তৈরি হচ্ছে।

কত টাকা দিতে হবে, সেটিও সব জায়গায় এক হবে না। কেন্দ্রের প্রস্তাবিত সীমা ৪০ থেকে ৮০ টাকা পরিবার-পিছু মাসে। স্থানীয় স্তরে পঞ্চায়েত অথবা ‘ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি’—ভিডব্লুএসসি—এই টাকা নির্ধারণ করবে। সেই কমিটিতে স্থানীয় বাসিন্দাদেরও রাখার কথা। প্রয়োজন হলে ভবিষ্যতে রক্ষণাবেক্ষণের খরচ বাড়ানোর সুযোগও থাকবে। অর্থাৎ আজ ৪০ টাকা দিয়ে শুরু হলেও আগামী দিনে অঙ্কটি কোথায় গিয়ে দাঁড়াবে, তারও নিশ্চয়তা নেই।

দেশের কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই এই ধরনের ব্যবহারিক মডেল চালু হয়েছে। উত্তরপ্রদেশে পরিবার-পিছু মাসে ৫০ টাকা, হরিয়ানায় ৪০ টাকা এবং কর্নাটকে ৫০ টাকা নেওয়া হচ্ছে। সেই মডেলেই পশ্চিমবঙ্গেও জল সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণের খরচ তোলার পরিকল্পনা করছে কেন্দ্র।

এখানেই আপত্তি তৃণমূলের। তাদের বক্তব্য, গ্রামবাংলার দরিদ্র এবং প্রান্তিক পরিবারের কাছ থেকে জল ব্যবহারের জন্য টাকা নেওয়া হলে ‘হর ঘর জল’ প্রকল্পের সামাজিক উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়বে। সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিলের ডাকা রাজ্যভিত্তিক জনপ্রতিনিধিদের বৈঠকে এই আপত্তি জানান উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সাজদা আহমেদ। বৈঠকে রাজ্যের আরও কয়েক জন জনপ্রতিনিধি উপস্থিত থাকলেও এই বিষয়ে তাঁরা কোনও বক্তব্য রাখেননি।

৫ অগস্টের ওই বৈঠকে বাংলার জল জীবন মিশনের অগ্রগতির পরিসংখ্যানও তুলে ধরা হয়। রাজ্যের পুর এলাকার বাইরে মোট ১ কোটি ৭৫ লক্ষ ৫০ হাজার ৫৯৮টি বাড়ি রয়েছে। তার মধ্যে ৯৯ লক্ষ ৭৮ হাজার ৬৫টি বাড়িতে এখনও পর্যন্ত নলবাহিত জল পৌঁছেছে। ২০১৯ সাল থেকে ৩১ জুলাই পর্যন্ত কেন্দ্র ও রাজ্য মিলিয়ে প্রকল্পে খরচ হয়েছে ২৮ হাজার ৫৭৭ কোটি টাকা।

তবে টাকা দেওয়ার প্রশ্নে কেন্দ্র-রাজ্য সংঘাতও স্পষ্ট। সাজদার দাবি, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্য সরকার প্রকল্পে ৩৯১ কোটি টাকা দিলেও কেন্দ্র কোনও অর্থ দেয়নি। ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রের দেওয়ার কথা ছিল ৫,০৫০ কোটি টাকা। কিন্তু বরাদ্দ হয়েছিল ২,৫২৫ কোটি। কেন কেন্দ্রের বরাদ্দ অর্ধেকেরও বেশি কমে গেল, সেই প্রশ্নও বৈঠকে তোলেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে তার কোনও স্পষ্ট উত্তর মেলেনি।

২০১৯ সালের ১৫ অগস্ট ‘জল জীবন মিশন’ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য ছিল ২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামীণ বাড়িতে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া। স্লোগান ছিল—‘হর ঘর জল’। নির্ধারিত সময়সীমায় সেই লক্ষ্য পূরণ না হওয়ায় এ বার ২০২৮ সালের নতুন সময়সীমা নিয়ে ‘জল জীবন মিশন-২’।

কিন্তু নতুন প্রকল্পের সঙ্গে নতুন প্রশ্নও। যে জলকে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ‘হর ঘর জল’-এর স্লোগান, সেই জল পৌঁছনোর পরে তার জন্য মাসে টাকা দিতে হলে গ্রামবাংলার গরিব পরিবারের উপর নতুন আর্থিক বোঝা চাপবে কি না, সেই প্রশ্নই এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। কেন্দ্র বলছে রক্ষণাবেক্ষণের খরচ, বিরোধীদের চোখে তা কার্যত ‘জল কর’। আর বাংলার ক্ষেত্রে সেই খরচের বার্ষিক অঙ্ক প্রায় ৪৭৯ কোটি টাকা।

43 Views 0 Likes 0 Comments

Related News

মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন
মহানগর

মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনে একই ব্যক্তির হাতে একাধিক দায়িত্ব না রাখার নীতি কার্যকর করতেই এই রদবদল। এর ফলে সাংগঠনিক পদ থেকে সরে যেতে হয়েছে তিন মন্ত্রী তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে। তাঁদের জায়গায় নতুন দায়িত্বে আনা হয়েছে অন্য নেতাদের।

২৫ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে
মহানগর

'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাই...

শুক্রবার, প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে বলেন, 'আদালত মনে করে আইনজীবীদের উপর এই আক্রমণ বন্ধ হওয়া দরকার ৷ কালকে এ, বি, সি-কে আক্রমণ করা হবে। এর জন্য উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে ৷ তাই স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের এই সিদ্ধান্ত ৷

২৫ সেপ্টে ২০২৬, ০৩:৩৯ পিএম · 2 মিনিট
কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল
মহানগর

কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল

নিউজ ডেস্ক: গুন্ডা দমন করতে রাজ্য সরকারের আনা বিলে আপত্তি জানাল খোদ কেন্দ্রই। এনডিপিএস আইনের সঙ্গে প্রস্তাবিত আইনের কিছু ধারার সংঘাত হতে পারে, এই যুক্তিতে পশ্চিমবঙ্গের গুন্ডা দমন বিলটি পুনর্বিবেচনার জন্য ফিরিয়ে দিলেন স্...

২৫ সেপ্টে ২০২৬, ১০:৪৬ এএম · 2 মিনিট
বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের
মহানগর

বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর ধর্ষণ ও খুনকাণ্ডে ধামাচাপা দেওয়ার চেষ্টা! আদালতে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ার পরিবার। পরিবারের দাবি, 'মেয়ের মৃত্যুর পর ভয় দেখানো হয়েছিল। এমনকি বন্দুক দেখিয়ে অভিযোগ তুলে নিতে এবং টাকা নিতে ...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.