JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ১০:১২ পিএম
Breaking
বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্... IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ... বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্... IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ...

সৃজিতের সিনেমায় স্পেশাল অ্যাপিয়ারেন্সে চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করবেন কৌশানী

সৃজিতের সিনেমায় স্পেশাল অ্যাপিয়ারেন্সে চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করবেন কৌশানী
সৃজিতের সিনেমায় চন্দ্রমুখীর চরিত্রে কৌশানী ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টির অন্যতম স্মরণীয় চরিত্র চন্দ্রমুখী এবার নতুন রূপে আসতে চলেছে বড়ো পর্দায়। সৃজিত মুখোপাধ্যায়ের ইতিহাস ও সাহিত্য নির্ভর সিনেমা 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'তে চন্দ্রমুখীর চরিত্রে থাকবেন কৌশানী মুখোপাধ্যায়। বিশেষ অতিথি চরিত্র হলেও একেবারে অন্য আঙ্গিক থেকে চরিত্রটি দেখাতে চলেছেন পরিচালক।  

শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসে চন্দ্রমুখী একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যা পাঠকের মনে আজও স্মরণীয়। এছাড়াও বড়পর্দাতেও চন্দ্রমুখী চরিত্র করে দৃষ্টি আকর্ষণ করেছিলেন বৈজন্তীমালা ও মাধুরী দীক্ষিত। এবার এই চরিত্রকে সৃজিত মুখোপাধ্যায়ের নিজস্ব সিনেম্যাটিক দৃষ্টিভঙ্গিতে নতুনভাবে দেখা যাবে। চন্দ্রমুখী এমন একটি চরিত্র, যা বাংলা সাহিত্য ও সিনেমার স্মৃতিতে বহুবার অমর হয়ে উঠেছে। সেই চরিত্রে কৌশানীর বিশেষ উপস্থিতি স্বাভাবিকভাবেই ছবিটিকে ঘিরে দর্শকের কৌতূহলের মাত্রা আরও বাড়িয়ে তুলবে। 

বিশেষ অতিথি হিসেবে তাঁর এই উপস্থিতি ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। সৃজিতের ‘কিলবিল সোসাইটিতে’ও কাজ করেছিলেন কৌশানী।  সৃজিতের এক কথাতেই এই চরিত্রে কাজ করতে রাজি হয়ে যান কৌশানী। পরিচালকের কথায়, ‘কিলবিল সোসাইটি’-তে কাজ করার পর কৌশানির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। ওকে আমি বলতে পারি যে, ‘এটা করে দে তো।’ আর স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য স্পেশাল কাস্টিং দরকার, যার মধ্যে বিশেষ আবেদন থাকতে হবে। ছবিতে চন্দ্রমুখী পারফর্ম করছে।’ শোনা গেছে ছবির সৃজিত মুখোপাধ্যায়, এই ছবির মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন। আরও একটি বিশেষ কথা হল, এই ছবিতে ‘চন্দ্রমুখী’-র হয়ে গাইছেন শ্রেয়া ঘোষাল।

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ শুধুমাত্র কোনও সাহিত্যিক চরিত্রকে কেন্দ্র করে তৈরি ছবি নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন, তাঁর সাহিত্যচর্চার সময়কাল এবং সেই সময়ের সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির নানা দিক উঠে আসবে ছবির গল্পে। সেই বৃহত্তর প্রেক্ষাপটেই চন্দ্রমুখীর মতো একটি পরিচিত চরিত্রের উপস্থিতি গল্পে আলাদা আবেগ যোগ করবে। প্রদীপ কুমার নন্দীর প্রযোজনায় এবং নন্দি মুভিজের ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ রয়েছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, ঋক চ্যাটার্জী, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ এবং কাঞ্চন মল্লিক। তাঁদের সঙ্গেই বিশেষ উপস্থিতিতে থাকছেন কৌশানী মুখোপাধ্যায়।

48 Views 0 Likes 0 Comments

Related News

‘মাসে ২৫ হাজার টাকা পকটে মানি পেতাম’ মন্তব্যে রিতিকে ট্রোল, নেটিজেনদের প্রশ্ন, ‘এ কেমন দারিদ্র্য?’
বিনোদন

‘মাসে ২৫ হাজার টাকা পকটে মানি পেতাম’ মন্তব্যে রিতিকে ট্রোল, নেটিজেনদের প্রশ্ন, ‘এ...

নিউজ ডেস্ক: ১০ টাকার বড়া পাও খেয়ে কোনও কোনও দিন কাটানোর কথাও বলেছিলেন রিতি তিওয়ারি। সেই মন্তব্য নিয়েও তাঁকে তীব্র ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে।নিউজ ডেস্ক: অভিনেতা ও রাজনীতিবিদ মনোজ তিওয়ারির মেয়ে রিতি তিওয়ারির ‘বি...

২৩ সেপ্টে ২০২৬, ০৪:০৭ পিএম · 2 মিনিট
বাবা-ছেলের নীরব ভালোবাসার এই গল্প চোখে জল আনবে? ‘দ্য প্যাক্ট’-এর ট্রেলারে লুকিয়ে কোন অজানা সত্য!
বিনোদন

বাবা-ছেলের নীরব ভালোবাসার এই গল্প চোখে জল আনবে? ‘দ্য প্যাক্ট’-এর ট্রেলারে লুকিয়ে ক...

নিউজ ডেস্ক: বাবা ও ছেলের সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকে, অভিমান থাকে, দূরত্ব থাকে,কিন্তু অনেক সময় সেই অনুভূতিগুলি মুখে প্রকাশ পায় না। এমনই এক না-বলা সম্পর্কের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে শর্ট ফিল্ম ‘দ্য প্যাক্ট’ (The Pa...

২৩ সেপ্টে ২০২৬, ০৩:০৭ পিএম · 2 মিনিট
নন্দিনী দত্তকে ঘিরে বিস্ফোরক পোস্ট, বিগ বস বাংলার বিতর্কে মুখ খুললেন সঙ্ঘশ্রী-রূপাঞ্জনা-অনামিকারা
বিনোদন

নন্দিনী দত্তকে ঘিরে বিস্ফোরক পোস্ট, বিগ বস বাংলার বিতর্কে মুখ খুললেন সঙ্ঘশ্রী-রূপা...

নিউজ ডেস্ক: বিগ বস বাংলার ঘরে প্রতিযোগীদের মধ্যে কথার লড়াই, তর্ক-বিতর্ক এবং একে অপরের সঙ্গে সংঘাতকে ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে নানা আলোচনা। এবার সেই বিতর্ক আরও তীব্র হল প্রতিযোগী নন্দিনী দত্তকে ঘিরে। নন্দিনী দ...

২৩ সেপ্টে ২০২৬, ০২:৪৪ পিএম · 2 মিনিট
ক্যাপ্টেন্সি টাস্কে চোট, বিগ বসের মেডিক্যাল রুমে সৃজলা গুহ! রাজবীর-নন্দিনীর বিরুদ্ধে উঠছে প্রশ্ন
বিনোদন

ক্যাপ্টেন্সি টাস্কে চোট, বিগ বসের মেডিক্যাল রুমে সৃজলা গুহ! রাজবীর-নন্দিনীর বিরুদ্...

নিউজ ডেস্ক: ‘বিগ বস বাংলা’-র ঘরে ক্যাপ্টেন্সি টাস্ক ঘিরে উত্তেজনা এবার গড়াল চোট পাওয়ার ঘটনায়। ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন আহত হয়েছেন প্রতিযোগী সৃজলা গুহ। তাঁকে চিকিৎসার জন্য বিগ বসের মেডিক্যাল রুমে পাঠানো হয়েছে বলে ...

২৩ সেপ্টে ২০২৬, ০১:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.