JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ১০:০৬ পিএম
Breaking
CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন RoadSafety: মহারাষ্ট্রে দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়ার পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনা, জখম বহু SIR: কর্নাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর ঘিরে... Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্মকর্তাকে... Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন RoadSafety: মহারাষ্ট্রে দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়ার পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনা, জখম বহু SIR: কর্নাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর ঘিরে... Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্মকর্তাকে... Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

দেশ স্বাধীন হওয়ার ৩ দিন পর মালদায় উড়েছিল তেরঙ্গা, জানুন ইতিহাস

দেশ স্বাধীন হওয়ার ৩ দিন পর মালদায় উড়েছিল তেরঙ্গা, জানুন ইতিহাস

মালদা, রেশমি ব্যানার্জি: গোটা দেশ যখন ১৫ -ই  আগস্ট স্বাধীনতা দিবসের আনন্দে মেতে ওঠে, তখন মালদার ইতিহাসে উঠে আসে অন্য এক গল্প। ভারতের স্বাধীনতার ৩ দিন পর অর্থাৎ, ১৮-ই আগস্ট ১৯৪৭, মালদার মাটিতে প্রথমবারের মত উঠেছিল তেরঙ্গা। তাই, আজও এই দিনটি মালদার মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঐতিহাসিক দিনকেই স্মরণ করে সোমবার, ১৮ -ই আগস্ট মালদায় উত্তোলন করা হল জাতীয় পতাকা।

জানা গিয়েছে, ১৯৪৭ সালের ১৫‌-ই  আগস্ট দেশ স্বাধীন হলেও মালদার ভাগ্য ছিল অনিশ্চিত। দেশভাগের সময় সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে ১৫-ই আগস্ট মালদার আকাশে উড়েছিল পূর্ব পাকিস্তানের পতাকা। স্বাধীনতার দিনেও তাই মালদার মানুষকে স্বাধীনতার জন্য অপেক্ষা করতে হয়েছিল। 

পরবর্তীসময়ে, সীমানা সংক্রান্ত সিদ্ধান্ত স্পষ্ট হলে, ১৮-ই আগস্ট ১৯৪৭ মালদা আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। ফলে, দেশের স্বাধীনতার তিনদিন পর মালদাবাসী স্বাধীন ভারতের অংশ হওয়ার স্বাদ পান। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে প্রতিবছর ১৮-ই আগস্ট মালদায় পালিত হয় স্বাধীনতা দিবস।

এবারও তার ব্যাতিক্রম হলো না। মালদা শহরের কুতুবপুর-বাবুপাড়া এলাকার বলাকা সংঘের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল এই বিশেষ দিন। ইংলিশবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সংগীত পরিবেশিত হয়। এছাড়াও দেশাত্মবোধক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হয় স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমীদের।

মালদাবাসীর জন্য, ১৮-ই আগস্ট এই দিনটি শুধু একটি তারিখ নয়, মালদার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগের অধ্যায়। দেশভাগের অস্থির সময়, সীমানা নির্ধারণের জটিলতা এবং পরবর্তীতে মালদার ভারতের অন্তর্ভুক্তি-সবকিছুর স্মৃতি বহন করে এই দিনটি। এদিন, ইংলিশবাজারের বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি জাতীয় পতাকা উত্তোলন এবং দেশপ্রেমিকদের স্মরণের মাধ্যমে এই দিনের তাৎপর্য তুলে ধরেন।

প্রতিবছর বলাকা সংঘের সদস্যরা এই দিনটি পালন করে আসছেন। এবছরও সেই ঐতিহ্য বজায় রেখে দেশাত্মবোধ, ইতিহাস চর্চা এবং জাতীয় আবেগের মধ্যে উদযাপিত হল ১৮-ই আগস্ট। জানা গিয়েছে, দেশের স্বাধীনতার ইতিহাসের এক ভিন্ন অধ্যায়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

53 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্...

নন্দীগ্রাম, নিউজ ডেস্ক: এবার নিজের ছেড়ে আসা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম উপনির্বাচনের বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে সভা করেন তিনি। সেখান থেকে বিস্ফোরক অভি...

০২ অক্টো ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট
Buxa Tiger Reserve : দীর্ঘ অপেক্ষার অবসান, বক্সায় শোনা যাবে বাঘের গর্জন
রাজ্য

Buxa Tiger Reserve : দীর্ঘ অপেক্ষার অবসান, বক্সায় শোনা যাবে বাঘের গর্জন

আলিপুরদুয়ার, নিউজ ডেস্ক : কয়েক বছর ধরে যে আওয়াজের অপেক্ষায় ছিল বক্সার জঙ্গল, এবার যেন সেই অপেক্ষারই অবসান ঘটতে চলেছে। কয়েকদিন ধরেই জঙ্গলের অন্দরে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি, নজরদারিও বাড়ানো হয়েছে। হঠাৎ করেই বনকর্...

০২ অক্টো ২০২৬, ০৫:৫৬ পিএম · 2 মিনিট
ভরদুপুরে হাওড়া থেকে অপহরণের অভিযোগ, অস্ত্র সহ গ্রেফতার ৭ অভিযুক্ত
রাজ্য

ভরদুপুরে হাওড়া থেকে অপহরণের অভিযোগ, অস্ত্র সহ গ্রেফতার ৭ অভিযুক্ত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত ব্যবসায়ীর নাম পিয়ারিলাল পাসি। হাওড়া স্টেশন চত্বর সংলগ্ন সবজি বাজারে ছোটোখাটো ব্যবসা করেন। অভিযোগ, বাইকে চেপে এসে কয়েকজন দুষ্কৃতীরা তাঁকে জোর করে তুলে নিয়ে যায়।

০২ অক্টো ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট
Baro Kali Temple: রাজ্য বিখ্যাত মন্দিরে চুরি, খোয়া গেল ১৯ লক্ষের গয়না
রাজ্য

Baro Kali Temple: রাজ্য বিখ্যাত মন্দিরে চুরি, খোয়া গেল ১৯ লক্ষের গয়না

মৌতড়ের বিখ্যাত জাগ্রত মা বড় কালীর মন্দিরের মা বড়কালীর গায়ের গণনা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

০২ অক্টো ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.