গত সরকারের আমলে একাধিক চুরির অভিযোগ করেছিল বিজেপি। মাছ চুরি, পুকুর চুরির পর এবার স্কুলের বাগান চুরির অভিযোগ। এবার সরাসরি অভিযোগ করলেন বিজেপি থেকে নির্বাচিত বিধায়ক। স্কুল পরিদর্শনে এসে লক্ষাধিক টাকার চুরির অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক মামনি বাউরী।
জানা গিয়েছে পুরুলিয়ার নিতুরিয়া ব্লকের জনার্দন্ডি হাই স্কুলের ২০১৭-১৮ অর্থবর্ষে ২০০ টি আম গাছ লাগিয়ে ফলের বাগান তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হয়।। যে অর্থের পরিমাণ ছিল ১ লক্ষ ৩৬ হাজার ৯৬৪ টাকা। কিন্তু বিজেপি বিধায়কের অভিযোগ বর্তমানে সেই ফলের বাগানের কোন অস্তিত্ব নেই। শুধু তাই নয়, বিদ্যালয়ের চত্বরে স্কুল বাউন্ডারির বাইরে থাকা বাথরুমও ব্যবহার অযোগ্য বলে দাবি বিধায়কের। প্রধান শিক্ষকের দাবি ২৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি এই বাথরুমটি এখন ব্যবহার অযোগ্য। মামনি বাউরি অভিযোগ করেন বিগত তৃণমূল সরকারের আমলে বাগান ও বাথরুম নির্মাণের নামে সরকারি টাকা লুট হয়েছে। তদন্তি যে সমস্ত দোষী ধরা পড়বেন তাদের প্রত্যেকের হিসাব হবে।
যদিও এই প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন তিনি ওই সময় দায়িত্বে ছিলেন না দুর্নীতি হয়ে থাকলে নিরপেক্ষ তদন্ত হোক। প্রসঙ্গত দিকে দিকে নানান চুরির অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্বরা। এবার বিজেপি বিধায়কের গলায় একই সুর। এই ঘটনা কে বা কারা জড়িত তার তদন্ত হবে বলে দাবি বিধায়কের।
এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিদ্যালয়ের ফান্ডে আসা টাকা যার মিলছে না হদিশ। উঠে একাধিক প্রশ্ন। আগামী দিনে এই ঘটনার মোড় কোন দিকে যায় সেটাই এখন দেখার।