JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০২:১৯ এএম
Breaking
বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫ বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫

"সমস্যা কোথায়?" বিরুষ্কার আধ্যাত্মিকতা নিয়ে প্রশ্ন উঠতেই বিস্ফোরক শামি

"সমস্যা কোথায়?" বিরুষ্কার আধ্যাত্মিকতা নিয়ে প্রশ্ন উঠতেই বিস্ফোরক শামি

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার আধ্যাত্মিক জীবনযাপন নিয়ে সমালোচনার জবাব দিলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ শেষ হওয়ার পরও কোহলি-অনুষ্কাকে দেখা গিয়েছিল বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে। মন্দির তথা আধ্যাত্মিক গুরুর কাছে যাওয়া তাঁদের নিয়ে নানা মহলে প্রশ্ন উঠলেও শামির স্পষ্ট বক্তব্য, কোহলির এই‌ বিশ্বাস ও ভক্তি নতুন কিছু নয়। বরং বহু দিনের অভ্যাস।

এক সাক্ষাৎকারে শামি বলেন, “এটা খুবই ভাল বিষয়। হঠাৎ করে নয়। বিরাট বরাবরই নিজের বিশ্বাস নিয়ে ভীষণ আন্তরিক। যে বিষয়কে গুরুত্ব দেয়, তার জন্য নিয়ম মেনে সময়ও বের করে। নিজের জীবনকে একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে রাখে।” শামির মতে, ব্যক্তিগত বিশ্বাসের জন্য কাউকে কাঠগড়ায় তোলা উচিত নয়।

প্রেমানন্দ মহারাজকে নিয়ে বিতর্ক প্রসঙ্গেও সরব হন ভারতীয় পেসার। শামির কথায়, “কেউ যদি কোনও কিছুতে বিশ্বাস রাখে, তা হলে সেই বিশ্বাসকে গুরুত্ব দেওয়ার পূর্ণ অধিকার তার রয়েছে। সে জন্য আঙুল তোলার বা আপত্তি জানানোর কোনও কারণ দেখি না।” ধর্মীয় বিশ্বাস সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় বলেই মনে করেন তিনি।

অনুষ্কা শর্মার প্রভাবেই যে কোহলি আধ্যাত্মিকতার পথে আরও বেশি ঝুঁকেছেন, এমন দাবিও উড়িয়ে দেন শামি। তাঁর সাফ জবাব, “ওরা স্বামী-স্ত্রী। যদি অনুষ্কার প্রভাব থেকেও থাকে, তাতে অন্য কারও সমস্যার কী আছে? এটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত বিষয়।” শামির এই মন্তব্যের পর কোহলির আধ্যাত্মিক জীবন নিয়ে চলা বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।

49 Views 0 Likes 0 Comments

Related News

সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ
ময়দান

সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ

স্পোর্টস ডেস্ক: সাঁতারে নতুন ইতিহাস গড়ল ভারত। এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টের ফাইনালে উঠে নজির গড়েছেন ভারতীয় সাঁতারু ঋষভ দাস। রবিবার ফাইনালে অবশ্য ৫৪.৭৭ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করেন ত...

২০ সেপ্টে ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত
ময়দান

একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত

স্পোর্টস ডেস্ক: আগের বার এসেছিল সোনা। জাপানের বুকে চলতি এশিয়ান গেমসের মঞ্চে অভিযানটাও শুরু হল একেবারে চ্যাম্পিয়নদের স্টাইলেই। পুরুষদের হকিতে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে উড়িয়ে দিল ভারত। রবিবার পুল ‘এ’-র প্রথম ম্যাচে শুরু...

২০ সেপ্টে ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার
ময়দান

শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার

স্পোর্টস ডেস্ক: ঠিক যেন সদ্যসমাপ্ত এশিয়া কাপের পুনরাবৃত্তি। মাত্র দিন কয়েক আগেই বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ব্রিগেড। রবিবার শেফালি ভার্মার দুরন্ত শতরানের ...

২০ সেপ্টে ২০২৬, ০২:২০ পিএম · 2 মিনিট
চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি
ময়দান

চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি

স্পোর্টস ডেস্ক: পদক এল না। তবে টেকবল নামের ইভেন্টটিকে ভারতের ক্রীড়ামঞ্চে পরিচিত করে দেওয়ার কাজটা করে দিলেন কুইমসি ডি’সুজা। রবিবার ভারতের হয়ে এশিয়ান গেমসে টেকবলের দুটি ইভেন্টেই ব্রোঞ্জের লড়াইয়ে নেমেছিলেন তিনি। মহিলাদে...

২০ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.