JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৪:৩৬ পিএম
Breaking
Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ুর বিজয় স... Rathindra Bose: আচমকা শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি স্পিকার রথীন্দ্র বসু China: প্রকাশ্যে চিনের ৬৬০০ কোটি গাছের রহস্য! উপগ্রহের নজরদারিতে চমকপ্রদ তথ্য Suvendu Adhikari: ২০২১-এর নন্দীগ্রামে মমতার পা ভাঙেনি, সব নাটক! রিপোর্ট দেখিয়ে বললেন শুভেন... EbolaOutbreak: ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গোয় চার হাজার প্রাণহানি,মারণ ভাইরাস রুখতে নতুন ওষুধের... Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ুর বিজয় স... Rathindra Bose: আচমকা শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি স্পিকার রথীন্দ্র বসু China: প্রকাশ্যে চিনের ৬৬০০ কোটি গাছের রহস্য! উপগ্রহের নজরদারিতে চমকপ্রদ তথ্য Suvendu Adhikari: ২০২১-এর নন্দীগ্রামে মমতার পা ভাঙেনি, সব নাটক! রিপোর্ট দেখিয়ে বললেন শুভেন... EbolaOutbreak: ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গোয় চার হাজার প্রাণহানি,মারণ ভাইরাস রুখতে নতুন ওষুধের... Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে

Suvendu Adhikari: ২০২১-এর নন্দীগ্রামে মমতার পা ভাঙেনি, সব নাটক! রিপোর্ট দেখিয়ে বললেন শুভেন্দু

Suvendu Adhikari: ২০২১-এর নন্দীগ্রামে মমতার পা ভাঙেনি, সব নাটক! রিপোর্ট দেখিয়ে বললেন শুভেন্দু
ছবি: নিজস্ব ছবি

কলকাতা, নিউজ ডেস্ক: একুশের নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা-ভাঙার ঘটনা সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ শনিবার দুপুরে নবান্নে একটি সাংবাদিক বৈঠকে তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙা সংক্রান্ত এমআর বাঙুরের একটি রিপোর্ট সাংবাদিকদের সামনে তুলে ধরেন ৷

২০২১ সালের ১০ মার্চ নন্দীগ্রামের বীরুলিয়ায় নির্বাচনী প্রচারের সময় পায়ে আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর অভিযোগ ছিল, কয়েক জনের ধাক্কায় গাড়ির দরজায় আঘাত লেগে তিনি আহত হন। পরবর্তী সময়ে পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসেই নির্বাচনী প্রচার চালাতে দেখা যায় তাঁকে। সেই ঘটনাকে কেন্দ্র করে সে সময় রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। পাঁচ বছর পর সেই ঘটনাই ফের তুলে আনলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মমতার পায়ে সে সময় কোনও ফ্র্যাকচার হয়নি।

এমনকি, নন্দীগ্রামের সেই ঘটনার চিকিৎসা সংক্রান্ত নথি নবান্নে সাংবাদিক বৈঠকে হিসাবেও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে নতুন করে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, 'রিপোর্টে ফ্র্যাকচারের প্রমাণ পাওয়া যায়নি। নন্দীগ্রামে হেরেই তো ঘরে ঢুকে গিয়েছিল। ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরছিল। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। মুখ্যমন্ত্রী হওয়ার পর পিজি হাসপাতালে গিয়েছিলাম। আমি ওখানকার সভাপতি, ওটা ভবানীপুরের মধ্যে পড়ে। এক্স-রে প্লেট তো ডাক্তারের থাকে না, রোগী পেয়ে যায়। রিপোর্টটা থাকে। আমার কাছে ওই কাগজটা রয়েছে। এই মিথ্যা প্রচারের’ জন্য তদন্তও শুরু করবে রাজ্য সরকার। উপনির্বাচন মিটলেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে।

নন্দীগ্রাম বরাবরই রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেন্দ্র। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে লড়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে দুই কেন্দ্রে জয়ী হওয়ার পর নন্দীগ্রাম ছেড়ে দেন। ফলে  ওই কেন্দ্র বিধায়কশূন্য হয়ে পড়ে। তাই ৬ অক্টোবর উপনির্বাচনের মাধ্যমে নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন নন্দীগ্রামবাসী। এরই মধ্যে ২০২১ সালের নন্দীগ্রাম মমত বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তাই এখনই এ বিষয়ে বেশি মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি এটা নিয়ে বাড়তি কিছু বলছি না। সিআইডি তদন্ত করছে। নির্বাচনীবিধি উঠে গেলে এই মিথ্যা প্রচারের জন্য আমরা নতুন করে তদন্ত করব। সেটা আমি ৯ তারিখের পর জানাব।'

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
101 Views 0 Likes 0 Comments

Related News

Rathindra Bose: আচমকা শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি স্পিকার রথীন্দ্র বসু
মহানগর

Rathindra Bose: আচমকা শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি স্পিকার রথীন্দ্র বসু

কলকাতা, নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। শুক্রবার রাতে আচমকা বুকে ব্যথা অনুভব করার পর তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্র...

০৩ অক্টো ২০২৬, ০৪:০৯ পিএম · 1 মিনিট
Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মহানগর

Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া...

কলকাতা: ফেসবুক বা অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে জাতিগত পরিচয় নিয়ে অপমানজনক মন্তব্য করলেও তার আইনি পরিণতি হতে পারে। শুধু সামনাসামনি জাত তুলে গালিগালাজ করলেই আইন প্রযোজ্য হবে—এমন নয়। ডিজিটাল মাধ্যমে করা মন্তব্যও তফসিলি জা...

০৩ অক্টো ২০২৬, ১২:৩৫ পিএম · 2 মিনিট
Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা
মহানগর

Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা

কলকাতা: সরকারি জমি ঠিক কতটা? নথিতে যে জমি সরকারের নামে রয়েছে, বাস্তবে তার কতটা সরকারের দখলে আর কতটাই বা চলে গিয়েছে বেদখলে? এ বার সেই হিসাবই কষতে রাজ্যজুড়ে বড়সড় সমীক্ষায় নামছে নবান্ন। শুধু কাগজে-কলমে নয়, সরেজমিনে গিয়ে ...

০৩ অক্টো ২০২৬, ১১:৫৫ এএম · 3 মিনিট
CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন
মহানগর

CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। সেখানে তিনি তুলে ধরেন তাঁর পাড়ার এক বাস্তব সমস্যার কথা। সুমনের কথায়, তাঁর বাড়ির পাশেই একটি প্রকাণ্ড গাছ রয়েছে, যা নিয়মিত না ছাঁটলে দুর্যোগের সময়ে নুয়ে পড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। পাশ দিয়েই চলে গিয়েছে হাই-টেনশন বিদ্যুতের তার। সম্প্রতি সেই গাছটি নিয়ে বড়সড় বিপত্তির আশঙ্কা তৈরি হয়েছিল। অথচ স্থানীয় কাউন্সিলরকে বহু চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি। বাধ্য হয়েই এক পরিচিতের মারফত টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর যোগাযোগ নম্বর জোগাড় করেন শিল্পী।

০২ অক্টো ২০২৬, ০৮:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.