JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০৬:৪৬ পিএম
Breaking
DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে... Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ Kolkata: মেট্রোর সিড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দুল... Political Controversy: রেজিনগরে ভোটের দিন হাইভোল্টেজ নাটক, হুমায়ুনকে কটাক্ষ করলো অধীর Children: বৃষ্টিতে ছাদ নেই, মাথার উপর পলিথিন! দুই খুদের হাতেই পাহারা মায়ের জীবিকার Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ম... DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে... Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ Kolkata: মেট্রোর সিড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দুল... Political Controversy: রেজিনগরে ভোটের দিন হাইভোল্টেজ নাটক, হুমায়ুনকে কটাক্ষ করলো অধীর Children: বৃষ্টিতে ছাদ নেই, মাথার উপর পলিথিন! দুই খুদের হাতেই পাহারা মায়ের জীবিকার Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ম...

লঙ্কান প্রতিপক্ষের কাছে অবিশ্বাস্য হার 'সোনার ছেলে'-র, লুসানে রুপোতেই সন্তুষ্ট নীরজ

লঙ্কান প্রতিপক্ষের কাছে অবিশ্বাস্য হার 'সোনার ছেলে'-র, লুসানে রুপোতেই সন্তুষ্ট নীরজ

কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: লুসানে রাতটা নীরজ চোপড়ার জন্য একই সঙ্গে আশার এবং আক্ষেপের। ডায়মন্ড লিগের জ্যাভলিন থ্রো-তে মরশুমের সেরা ৮৮.০৫ মিটার ছুড়েও প্রথম হতে পারলেন না ভারতের তারকা। মাত্র ০.০৯ মিটারের ব্যবধানে তাঁকে টপকে গেলেন শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে। পাথিরাগের সেরা থ্রো ৮৮.১৪ মিটার। ফলে লুসানে ডায়মন্ড লিগে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল 'গোল্ডেন বয়'-কে। তৃতীয় হলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তাঁর সেরা থ্রো ৮৬.৬৯ মিটার। তবে হারলেও নীরজের পারফরম্যান্সে স্বস্তির যথেষ্ট কারণ রয়েছে। চোট কাটিয়ে ২০২৬ সালে প্রতিযোগিতায় ফিরেছেন তিনি। দোহায় ৮৫.৬৯ মিটার, কমনওয়েলথ গেমসে ৮৫.৮৩ মিটারের পর লুসানে এসে অবশেষে ৮৮ মিটারের গণ্ডি পেরোলেন।

শুরুটা অবশ্য নীরজের পক্ষে খুব একটা স্বস্তিদায়ক ছিল না। প্রথম থ্রো-তে ৮৩.৫৪ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন তিনি। প্রথম রাউন্ডেই ৮৫.৯৯ মিটার ছুড়ে এগিয়ে গিয়েছিলেন পাথিরাগে। দ্বিতীয় রাউন্ডে অবশ্য ম্যাচের ছবি বদলে দেন নীরজ। ৮৮.০৫ মিটারের দুরন্ত থ্রো-তে পাথিরাগেকে সরিয়ে উঠে যান এক নম্বরে। মনে হচ্ছিল, এ বার হয়তো শ্রীলঙ্কার তারকার জয়যাত্রায় ছেদ পড়বে। কিন্তু পাথিরাগে যেন অন্য মেজাজে ছিলেন। তৃতীয় থ্রো-তে ৮৮.১৪ মিটার ছুড়ে মাত্র ৯ সেন্টিমিটারের ব্যবধানে ফের শীর্ষস্থান দখল করেন তিনি। নীরজের তৃতীয় প্রচেষ্টা থামে ৮৩.৭২ মিটারে।

এর পর আর ব্যবধান ঘোচাতে পারেননি নীরজ। চতুর্থ প্রচেষ্টা ফাউল করেন তিনি। পঞ্চম থ্রো-ও নেননি ভারতীয় তারকা। শেষ সুযোগে ৮২.১৫ মিটার ছুড়েও নিজের সেরা থ্রোকে ছাপিয়ে যেতে পারেননি। অন্য দিকে পাথিরাগের শেষ প্রচেষ্টাও ফাউল হয়। ফলে ৮৮.১৪ মিটারই হয়ে রইল তাঁর জয়ের মাপকাঠি। এই নিয়ে ২০২৬ সালে ন'টি প্রতিযোগিতায় জয় পেলেন পাথিরাগে। ডায়মন্ড লিগে এটি তাঁর টানা তৃতীয় জয়। রোম, দোহা, লুসানে পর পর তিন আসরেই সোনা। চলতি মরশুমে জ্যাভলিনে তাঁর দাপট যে কতটা, এই পরিসংখ্যানেই তা স্পষ্ট।

তবে নীরজের কাছে লুসানের রুপো শুধুই হার নয়, বরং প্রত্যাবর্তনের পথে বড় বার্তা। চোটের কারণে বছরের প্রথম ভাগে দীর্ঘ সময় বাইরে থাকার পর প্রতিযোগিতায় এটি তাঁর তৃতীয় উপস্থিতি। প্রতিটি প্রতিযোগিতায় নিজের দূরত্ব বাড়িয়েছেন তিনি। সামনে এখন এশিয়ান গেমস। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা সেই মঞ্চে নীরজ-পাথিরাগে দ্বৈরথের সঙ্গে যোগ দেবেন পাকিস্তানের আরশাদ নাদিমও। ফলে এশিয়ার মাটিতে জ্যাভলিনের লড়াই যে আরও জমবে, তার ইঙ্গিত দিয়ে গেল লুসানে। সোনা হাতছাড়া হলেও ৮৮.০৫ মিটারের থ্রো নীরজকে আবারও জানিয়ে দিল, নিজের সেরা ছন্দ থেকে খুব বেশি দূরে নেই ভারতের ‘সোনার ছেলে’।

15 Views 0 Likes 0 Comments

Related News

Shubman Gill: ‘টি-টোয়েন্টিতে তো আমিই নেই!’ সাংবাদিকের প্রশ্নে কেন এ হেন জবাব গিলের?
ময়দান

Shubman Gill: ‘টি-টোয়েন্টিতে তো আমিই নেই!’ সাংবাদিকের প্রশ্নে কেন এ হেন জবাব গিলের...

টি-টোয়েন্টি দলে তাঁর জায়গা নেই। আর সেই বিষয়টিই যেন সাংবাদিকের প্রশ্নে আরও একবার স্পষ্ট করে দিলেন শুভমান গিল।

০৬ অক্টো ২০২৬, ০৩:৫২ পিএম · 3 মিনিট
Sourav Ganguly: দিল্লি ক্যাপিটালসের নয়া কোচ মহারাজ, সঙ্গে থাকছেন যুবরাজও
ময়দান

Sourav Ganguly: দিল্লি ক্যাপিটালসের নয়া কোচ মহারাজ, সঙ্গে থাকছেন যুবরাজও

আইপিএলের মঞ্চে ফের নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২৭ সালের আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালসের কোচিং কাঠামোয় বড়সড় বদল।

০৬ অক্টো ২০২৬, ০১:৪৩ পিএম · 2 মিনিট
Harmanpreet Kaur: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত
ময়দান

Harmanpreet Kaur: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত

ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন ভারতের মহিলা ক্রিকেটে অন্যতম সফল প্লেয়ার হরমনপ্রীত কৌর। এশিয়ান গেমসে সোনা জয়ের পর ৩৭ বছর বয়সি হরমন সরে দাঁড়ানোর ঘোষণা করলেন। তাঁর জায়গায় নতুন অধিনায়ক হতে পারেন ব...

০৬ অক্টো ২০২৬, ১১:৩৬ এএম · 2 মিনিট
India Vs Uruguay: ব্রাজিলের পর এ বার সামনে দু'বারের বিশ্বজয়ীরা, কলকাতায় প্রস্তুত প্রতিশোধের মঞ্চ
ময়দান

India Vs Uruguay: ব্রাজিলের পর এ বার সামনে দু'বারের বিশ্বজয়ীরা, কলকাতায় প্রস্তুত...

ইতিহাস অবশ্য ভারতের পক্ষে খুব একটা সুখকর নয়। আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে ভারত ও উরুগুয়ে এর আগে একবারই মুখোমুখি হয়েছে।

০৬ অক্টো ২০২৬, ১০:৪৭ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.