আবহাওয়া দফতরের খবর অনুযায়ী; উইক-এন্ডের প্রথমদিন, অর্থাৎ আজ ৮ই আগস্ট ২০২৬, শনিবার বেলা ১টা থেকে ১:৩০ পর্যন্ত মোটামুটি আকাশ পরিচ্ছন্ন থাকবে। এর পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হবে। সারা বিকেল এবং সন্ধ্যা জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এই বৃষ্টির জের চলবে রাত ১০:৩০ থেকে ১১:০০ পর্যন্ত। মহানগরী কলকাতার আবহাওয়ার দফতর গতকাল জানিয়েছিল,আজ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উইক-এন্ডের শেষদিন, অর্থাৎ কাল ৯ই আগস্ট বেলা পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে আজ পশ্চিমবঙ্গের এই অংশে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বিশেষত,হাওড়া,পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েক দিন এই বৃষ্টির আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে
উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে জানা যাচ্ছে,আজ এই অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ প্রথমে হালকা এবং পরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং দুই দিনাজপুরে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৩° সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭° সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।