JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৬:২৭ পিএম
Breaking
মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের! মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের!

মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের

মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের
রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

রেজিনগর: ভোটে লড়বেন কি না, তা নিয়ে শনিবার সকাল পর্যন্ত তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত বদলে উপনির্বাচনের ময়দানে থাকার কথা জানান রেজিনগরের মমতা তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী। রবিবারই নির্বাচনী প্রস্তুতি নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠকে বসলেন তিনি।

বেলডাঙার দলীয় কার্যালয়ে রবিবারের বৈঠকে উপস্থিত ছিলেন কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ এবং জলঙ্গির বিধায়ক বাবর আলি-সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। মূলত আসন্ন উপনির্বাচনে প্রচারের রণকৌশল কী হবে, কোন এলাকায় কীভাবে প্রচার চালানো হবে এবং সংগঠনকে কীভাবে আরও সক্রিয় করা যায়, তা নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

রেজিনগর বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন। ফল ঘোষণা হবে ৯ অক্টোবর। বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন হুমায়ুন কবীর। পরে নওদা কেন্দ্র থেকেও জয়ী হওয়ায় তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেন। সেই কারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

এবার মমতা তৃণমূল শিবিরের প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’। রবিবারের বৈঠকে আলিফা আহমেদ ও বাবর আলি রবিউলের হাতে ফুটবল তুলে দেন। শনিবার থেকেই নিজের এলাকায় প্রচার শুরু করেছেন রবিউল।

তবে শনিবারের ঘটনাই এখন রেজিনগরের উপনির্বাচনের অন্যতম আলোচিত বিষয়। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সকালে রবিউল জানিয়েছিলেন, তিনি আর ভোটে লড়বেন না। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই তিনি ফের নির্বাচনী লড়াইয়ে থাকার সিদ্ধান্ত নেন বলে জানান।

রবিউলের কথায়, দলের একজন কর্মীও পাশে থাকলে তিনি লড়াই চালিয়ে যাবেন। ফলে রবিবার থেকেই নতুন করে প্রচার ও সংগঠন গোছানোর কাজে নেমে পড়েছে তাঁর শিবির।

রেজিনগরে পঞ্চায়েত ধরে ধরে প্রচারের কৌশল তৈরি করছে মমতা তৃণমূল। পাশাপাশি বিক্ষুব্ধ শিবিরের কিছু নেতাকর্মীকেও এলাকায় সক্রিয় হতে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন ও প্রচারের প্রস্তুতি চলছে।

অন্যদিকে বিজেপির প্রার্থী শাখারভ সরকার রবিউলের সিদ্ধান্ত বদল নিয়ে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক অবস্থান বারবার বদলালেও রেজিনগরের মানুষের মূল চাহিদা উন্নয়ন ও শিল্প। বাম শিবিরও এবার নির্বাচনে সক্রিয়। রেজিনগরে প্রথমবার সিপিএম প্রার্থী দিয়েছে। পাশাপাশি আরএসপিও আলাদা প্রার্থী দিয়েছে।

ফলে ৬ অক্টোবরের উপনির্বাচনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী থাকায় রেজিনগরে প্রচার ইতিমধ্যেই জমে উঠেছে। নতুন প্রতীকে মমতা তৃণমূলের প্রার্থী হিসেবে রবিউল আলম চৌধুরীর নির্বাচনী লড়াই এবং তাঁর সংগঠন কতটা ঘুরে দাঁড়াতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

34 Views 0 Likes 0 Comments

Related News

বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায়
রাজ্য

বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায়

দক্ষিণ ২৪ পরগনার, নিউজ ডেস্ক: একটি সরকারি কাগজ হাতে আসতেই যেন থমকে গেল পরিবার। যে মানুষটি প্রতিদিনের মতো জীবিত, তাঁর নামের নথিতে উঠে এসেছে সম্পূর্ণ অন্য পরিচয়। শুধুমাত্র তাই নয় দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে রয়েছে প্রাপ্য ...

২১ সেপ্টে ২০২৬, ০৫:০১ পিএম · 2 মিনিট
বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের!
রাজ্য

বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের!

ক্যানিং, নিউজ ডেস্ক: একবার নয়, দুবার নয়, বার বার এসেছে তদন্তকারীদের ডাক। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণে বদলে গিয়েছে পরিস্থিতি। কখনও অসুস্থতা, কখনও বিধানসভার ব্যস্ততা ,আবার কখনও চিকিৎসার কারণ সামনে এসেছে। এবার অবশ...

২১ সেপ্টে ২০২৬, ০৪:২৭ পিএম · 2 মিনিট
শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা
রাজ্য

শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়া...

শান্তিপুর, নিউজ ডেস্ক: রাত তখন গভীর। বাড়ির এক ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম পরিবারের সদস্যেরা। আচমকায় অস্বাভাবিক শব্দে ঘুম ভাঙে এক মহিলার। বাইরে বেরোতে গিয়েই ঘটে যায় বিপত্তি, দরজা কোনওভাবেই খোলা যাচ্ছে না। শেষ পর্যন্ত কো...

২১ সেপ্টে ২০২৬, ০৩:০৭ পিএম · 2 মিনিট
একসঙ্গে আরও ৫ মামলা, রক্ষাকবজ চেয়ে আদালতে হাজির মিলন প্রধান
রাজ্য

একসঙ্গে আরও ৫ মামলা, রক্ষাকবজ চেয়ে আদালতে হাজির মিলন প্রধান

নিউজ ডেস্ক: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা। একের পর এক মামলার জেরে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। সোমবার সকালে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। ...

২১ সেপ্টে ২০২৬, ০২:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.