JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:৩৫ এএম
Breaking
SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

৭ বছর পর বদলাল ঠিকানা, রিয়ালকে ‘না’ করে বিপুল অঙ্কে বার্সায় রদ্রি

৭ বছর পর বদলাল ঠিকানা, রিয়ালকে ‘না’ করে বিপুল অঙ্কে বার্সায় রদ্রি

কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: ৭ বছর ম্যানচেস্টার সিটিতে কাটানোর পর অবশেষে ঠিকানা বদল রদ্রির। স্পেনের তারকা মিডফিল্ডারকে নিয়ে দৌড়ে শেষ হাসি হাসল বার্সেলোনা। রদ্রির জন্য ঝাঁপিয়েছিল রিয়াল মাদ্রিদও। তাদের পিছনে ফেলে রদ্রিকে দলে নেওয়ার জন্য প্রয়োজনীয় চুক্তি সেরে ফেলেছে কাতালান ক্লাবটি। সব ঠিকঠাক থাকলে ৪ বছরের চুক্তিতে ক্যাম্প ন্যু-তে দেখা যাবে বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে। চুক্তির মোট অঙ্ক সর্বোচ্চ ৭৬.৫ মিলিয়ন ইউরো।

একটি প্রতিবেদন অনুযায়ী, রদ্রির জন্য সিটিকে প্রাথমিক ভাবে ৬০ মিলিয়ন ইউরো দেবে বার্সেলোনা। পারফরম্যান্স-নির্ভর বিভিন্ন অ্যাড-অন মিলিয়ে অঙ্কটি বাড়বে। এর মধ্যে ১১ মিলিয়ন ইউরোর বোনাসকে ‘অত্যন্ত সহজে অর্জনযোগ্য’ বলে মনে করা হচ্ছে। অর্থাৎ অন্তত ৭১.৫ মিলিয়ন ইউরো পাওয়ার সম্ভাবনা রয়েছে ম্যানচেস্টার সিটির। এ দিকে রদ্রিকে পাওয়ার দৌড়ে ছিল রিয়ালও। স্পেনের রাজধানীতে ফেরার সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনাকেই বেছে নিলেন সম্প্রতি ২০২৬ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। ফলে অ্যাথলেটিকো মাদ্রিদের প্রাক্তন তারকার লা লিগায় প্রত্যাবর্তন হচ্ছে নতুন ঠিকানায়।

সিটির হয়ে দীর্ঘ সময় ধরে মাঝমাঠের অন্যতম ভরসা রদ্রি। ম্যাচের গতি নিয়ন্ত্রণ, বল দখল ধরে রাখা এবং রক্ষণে ভারসাম্য তৈরিতে তাঁর ভূমিকা তাঁকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারে পরিণত করেছে। বার্সেলোনার আশা, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে মাঝমাঠ আরও শক্তিশালী হবে। নতুন ক্লাবে স্পেনের সতীর্থদেরও কাছে পাবেন রদ্রি। বার্সেলোনা দলে রয়েছেন পেদ্রি, গাভি, দানি ওলমো, লামিনে ইয়ামাল, এরিক গার্সিয়া ও পাও কুবর্সির মতো স্প্যানিশ তারকারা। 

জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ক্লাব ফুটবলেও তাঁর বোঝাপড়া বার্সার মাঝমাঠকে আরও কার্যকর করে তুলতে পারে। ফলে, ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির শেষ বছরে থাকা রদ্রির জন্য এত বড় অঙ্ক খরচ করে বার্সেলোনা যে নিজেদের উচ্চাকাঙ্ক্ষার বার্তা দিল, তা বলাই যায়। নতুন মরসুমে ক্যাম্প ন্যু-তে রদ্রির অভিষেকের দিকেই এখন তাকিয়ে ফুটবলবিশ্ব।

 

 

21 Views 0 Likes 0 Comments

Related News

Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান! চিনকে হারিয়ে হকিতে সোনা ভারতের মেয়েদের
ময়দান

Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান! চিনকে হারিয়ে হকিতে সোনা ভারতের মেয়েদে...

দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটল! শুক্রবার গান্ধী জয়ন্তীর দিন এশিয়ান গেমসে মহিলা হকিতে ফের সোনার পদক জিতল ভারত।

০২ অক্টো ২০২৬, ০৬:১২ পিএম · 2 মিনিট
Asian Games 2026: সোনায় মোড়া দিন! বক্সিংয়ে হ্যাটট্রিকের পাশাপাশি সাফল্য কুস্তিতেও
ময়দান

Asian Games 2026: সোনায় মোড়া দিন! বক্সিংয়ে হ্যাটট্রিকের পাশাপাশি সাফল্য কুস্তিত...

এশিয়ান গেমসের ত্রয়োদশতম দিনেও সাফল্যের বন্যা ভারতীয় শিবিরে। শুক্রবার একের পর এক সোনা জিতে পদক তালিকায় পাঁচ নম্বরে উঠে এল ভারত।

০২ অক্টো ২০২৬, ০৩:৫৫ পিএম · 3 মিনিট
India Vs Brazil: কলকাতায় এসেও বাঙালি খাবারে অনীহা! নিজেদের রান্নাতেই মজে ভিনিরা
ময়দান

India Vs Brazil: কলকাতায় এসেও বাঙালি খাবারে অনীহা! নিজেদের রান্নাতেই মজে ভিনিরা

শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মহারণ। তার আগে আপাতত চর্চায় ব্রাজিলের ফুটবলারদের খাওয়াদাওয়া।

০২ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট
Lovlina Borgohain: জন্মদিনেই সোনা! এশিয়াডে ১২ বছরের খরা কাটিয়ে ইতিহাস ভারতীয় বক্সারের
ময়দান

Lovlina Borgohain: জন্মদিনেই সোনা! এশিয়াডে ১২ বছরের খরা কাটিয়ে ইতিহাস ভারতীয় বক...

২৯ তম জন্মদিনে এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের তারকা বক্সার লভলিনা বরগোহাঁই।

০২ অক্টো ২০২৬, ১০:৫০ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.