JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৬:০৭ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

এবার পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদের অবদান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদের অবদান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে বড় উদ্যোগ রাজ্য সরকারের।  স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্র স্তরের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পর্ব। আজ অর্থাৎ  বৃহস্পতিবার নবান্নে শ্যামাপ্রসাদ সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'আগামী শিক্ষাবর্ষ থেকেই পর্যায়ক্রমে প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেবাসে শ্যামাপ্রসাদের অবদান যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে 
আগামী প্রজন্মকে অবহিত করতেই এই উদ্যোগ। শুধু পাঠ্যক্রমে অন্তর্ভুক্তিই নয়, শ্যামাপ্রসাদের জীবন ও আত্মত্যাগ নিয়ে পৃথক বইপ্রকাশেও উদ্যোগী হচ্ছে রাজ্য।

তিনি আরও জানিয়েছেন, নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু দণ্ডায়মান মূর্তি বসানোর জন্য ইতিমধ্যে জমি নির্বাচন ও ভূমিপূজন সম্পন্ন হয়েছে। মূর্তির পাশাপাশি সেখানে একটি মিউজিয়াম এবং অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে খবর।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশের অখণ্ডতা এবং জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম মুখ হিসেবে তাঁর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। ১৯৫১ সালে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় ভারতীয় জনসংঘ। পরবর্তীকালে এই রাজনৈতিক ধারাই ভারতীয় জনতা পার্টির উত্থানের অন্যতম ভিত্তি হয়ে ওঠে।

46 Views 0 Likes 0 Comments

Related News

‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস!
মহানগর

‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস!

সেলিম আরও বলেন, দেশকে শুধুমাত্র একটি নির্দিষ্ট মানচিত্র দিয়ে বোঝা যায় না। মানুষের প্রতি ভালোবাসা, আস্থা এবং দীর্ঘদিনের সভ্যতার ধারাবাহিকতার সঙ্গেও দেশের ধারণা যুক্ত।

২৮ সেপ্টে ২০২৬, ১২:৪২ এএম · 2 মিনিট
‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক
মহানগর

‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বি...

চলতি বছরে কামারডাঙা দুর্গোৎসব কমিটির পুজো ১০৭ বছরে পড়ছে। পুজোর থিম হিসেবে রাখা হয়েছে ‘সনাতন হিন্দু রাষ্ট্র’। পুজোর প্রস্তুতির পাশাপাশি বামপন্থী সংগঠনগুলির স্টল নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ১০:৪৫ পিএম · 2 মিনিট
সাধু-সন্তদের হেনস্তা বরদাস্ত নয়, জেল যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর
মহানগর

সাধু-সন্তদের হেনস্তা বরদাস্ত নয়, জেল যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

১১ হাজার কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান থেকেই সাধু-সন্তদের পাশে থাকার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বর্তমান মুখ্যমন্ত্রী।

২৭ সেপ্টে ২০২৬, ০৪:২৯ পিএম · 2 মিনিট
SIR ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর
মহানগর

SIR ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল। রবিবার এই ইস্যুতে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যে প্রায় ২৭ লক...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.