JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৮:৪৯ এএম
Breaking
Kumkum Mohod: ইতিহাস গড়ে সাতসকালেই সোনা! এশিয়াডে নজির গড়ে অলিম্পিকের টিকিট পেলেন কুমকুম SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... Kumkum Mohod: ইতিহাস গড়ে সাতসকালেই সোনা! এশিয়াডে নজির গড়ে অলিম্পিকের টিকিট পেলেন কুমকুম SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’...

'দিদি নম্বর ১’এ স্বস্তিকার দাপট! ব্রিটিশ জামাইয়ের মজার কাণ্ড ফাঁস

'দিদি নম্বর ১’এ স্বস্তিকার দাপট! ব্রিটিশ জামাইয়ের মজার কাণ্ড ফাঁস

কলকাতা, পিউ নন্দী: দিদি নম্বর ১ মানেই টেলিভিশনের পর্দায় বিগত দুই দশক ধরে একটি নামই একচ্ছত্রভাবে রাজত্ব করেছে রচনা বন্দ্যোপাধ্যায়। তাই আচমকা জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনার ব্যাটন বদল নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা ও চর্চা ছিল তুঙ্গে। তবে বহু দর্শকের সংশয় ও কটাক্ষকে তুড়ি মেরে উড়িয়ে নিজের স্বতন্ত্র মেজাজে এখন মঞ্চ মাতাচ্ছেন টলিউডের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

বরাবরই তিনি স্পষ্ট বক্তা হিসাবে পরিচিত। বিভিন্ন সময় ট্রলারদের জবাব দেন সপাটে এবারও তার ব্যতিক্রম হয়নি। ট্রোলের তোয়াক্কা না করে যখন তিনি পর্দায় নিজের জাদু দেখাচ্ছেন, তখনই তিনি সামনে নিয়ে আসেন আরও এক তথ্য। যা ট্রলারদের জন্য এক মোক্ষম জবাব বলে মনে করছেন ভক্তরা। স্বস্তিকা জানিয়েছেন, তার নতুন এই ইনিংসের সবচেয়ে বড় ভক্ত হয়ে উঠেছেন স্বয়ং তাঁর লন্ডনের হবু জামাই।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁর মেয়ে অন্বেষা ও তাঁর প্রেমিক ড্যানিয়েল লোগ্রান এখন এই শোয়ের নিয়মিত দর্শক। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের দিনগুলো থেকেই ক্লাউড ইঞ্জিনিয়ার ড্যানিয়েলের সঙ্গে অন্বেষার পরিচয় এবং সেখান থেকেই প্রেম। অভিনেত্রীর কথায়, এর আগে ওটিটিতে তাঁর অজস্র কাজ এলেও মেয়ে কখনও সাবস্ক্রিপশন নেওয়ার ব্যাপারে মাথা ঘামায়নি। কিন্তু মায়ের এই শো শুরু হতেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রিপশন নিয়ে বসেছে অন্বেষা। ব্রিটিশ-আইরিশ ড্যানিয়েল যদিও বাংলা বোঝেন না, তবুও অন্বেষার সাহায্যে প্রতিটি সংলাপ অনুবাদ করে শুনে তিনি শোয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন।

এখানেই শেষ নয়, 'হবু শাশুড়ি'র জন্য একেবারে খাঁটি ব্রিটিশ টানে শোয়ের থিম সং গেয়ে একটি মজাদার ভিডিও পাঠিয়েছেন ড্যানিয়েল বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন,খুব শিগগিরই মেয়ের কাছে লন্ডন গিয়ে জামাইয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর পরিকল্পনাও সেরে রেখেছেন অভিনেত্রী।

অন্যদিকে রচনার সঙ্গে তুলনা ও সোশ্যাল মিডিয়ার সমালোচনা প্রসঙ্গে নিজস্ব চাঁচাছোলা ভাষায় মুখ খুলেছেন স্বস্তিকা। তিনি সাফ জানিয়েছেন, রচনার সৃষ্টি বা কাজ নকল করার কোনো ইচ্ছাই তাঁর নেই, তিনি নিজের চেনা স্বকীয়তা দিয়েই দর্শকদের মন জয় করতে চান। সোশ্যাল মিডিয়াকে 'নর্দমা' আখ্যা দিয়ে তিনি জানান, লোকের কটূক্তিতে তাঁর কিছু যায় আসে না। যদি একসময় ‘ভূতের ভবিষ্যৎ’-এর ‘কদলীবালা’ অর্থাৎ শাঁকচুন্নির চরিত্র ফুটিয়ে তুলেই দর্শকদের বিপুল ভালোবাসা পাওয়া যায়, তবে কোনো কটাক্ষই তাঁর আত্মবিশ্বাস টলাতে পারবে না।

41 Views 0 Likes 0 Comments

Related News

Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা
বিনোদন

Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা

মিঠী নদী সংস্কার প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিনেতা ডিনো মোরিয়াকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের EOW। তদন্তকারীদের দাবি, মামলায় বিপুল আর্থিক অনিয়মের সূত্র মিলেছে, তবে ডিনোর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও তদন্তসাপেক্ষ এবং আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত নয়।

০২ অক্টো ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
Deshu7: নতুন ছবির প্রচারে ফিরলো পুরোনো লাভ কেমিস্ট্রি
বিনোদন

Deshu7: নতুন ছবির প্রচারে ফিরলো পুরোনো লাভ কেমিস্ট্রি

পুজোয় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রীর জুটির সপ্তম ছবি ‘DeSu7’। ছবির প্রচারে শ্রীরামপুরে দেব-শুভশ্রীর মিষ্টি মুহূর্ত এবং তাঁদের পুরনো কেমিস্ট্রি নজর কেড়েছে অনুরাগীদের। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে দেব জানান, পুজোয় ছবি আনার ক্ষেত্রে একসময় বাধার মুখে পড়েছিলেন তিনি এবং সেই সময় শুভশ্রী তাঁকে পাশে দাঁড়িয়ে সাহায্য করেছিলেন। এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। ইতিমধ্যেই ‘DeSu7’-এর গোল্ডেন টিকিট বিক্রি হয়ে গিয়েছে, ফলে ছবির মুক্তি ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

০২ অক্টো ২০২৬, ০৫:০৭ পিএম · 2 মিনিট
Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভুত সাজ
বিনোদন

Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে...

লাল সিঁদুরের মতো দাগ, সাদা রঙে আঁকা মুখ আর শাড়ি-অনুপ্রাণিত গাউন—প্যারিস ফ্যাশন উইকে Matières Fécales-এর স্প্রিং/সামার ২০২৭ কালেকশনের অদ্ভুত সাজ ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ দেখছেন সাংস্কৃতিক শিকড়ের প্রতিফলন, কেউ আবার নাম দিয়েছেন ‘চুড়েল কুতুর’।

০১ অক্টো ২০২৬, ০৭:৩৫ পিএম · 2 মিনিট
Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায়
বিনোদন

Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার...

আধুনিক কলকাতার প্রেক্ষাপটে শার্লক হোমসের মিথকে নতুনভাবে তুলে ধরছেন অরিন্দম শীল তাঁর আসন্ন ছবি ‘কলকাতায় শার্লক’-এ। রহস্য, অপরাধ, ভিজিলান্তে ও ন্যায়-অন্যায়ের টানাপোড়েনে বনি সেনগুপ্ত, বিক্রম চট্টোপাধ্যায়-সহ একঝাঁক তারকাকে নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।

০১ অক্টো ২০২৬, ০৫:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.