JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ১২:৪৬ এএম
Breaking
সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া! সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!

বিস্ফোরণ বিশ্ব ফুটবলে! ইনফান্তিনোর ফিফাকে আইনি নোটিশ উয়েফা'র

বিস্ফোরণ বিশ্ব ফুটবলে! ইনফান্তিনোর ফিফাকে আইনি নোটিশ উয়েফা'র

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির বিতর্কিত পরিকল্পনাকে ঘিরে নয়া সংঘাতের সূচনা বিশ্বফুটবলে। ভবিষ্যতের বিশ্বকাপের লাভের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব প্রসঙ্গে ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিল উয়েফা। শুধু তাই নয়। সম্ভাব্য মামলার প্রেক্ষিতে এই সংক্রান্ত কোনও নথি বা তথ্য নষ্ট না করার জন্যও ফিফাকে আনুষ্ঠানিক সতর্কবার্তা পাঠিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

'ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ' নামে একটি পৃথক সংস্থা গড়ে বিশ্বকাপ-সহ ফিফার বাণিজ্যিক আয়ের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। প্রায় ৪২০ কোটি ডলার রোজগারের উদ্দেশ্যে করা এই পরিকল্পনায় প্রত্যেক সদস্য দেশকে এককালীন ২ কোটি ডলার দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু প্রস্তাব প্রকাশ্যে আসতেই তীব্র বিরোধিতার মুখে পড়ে ফিফা। শেষ পর্যন্ত শনিবার সেই পরিকল্পনা প্রত্যাহার করে নিতে কার্যত বাধ্য হন ইনফান্তিনো।

এর পরই নিউ ইয়র্কের আইন সংস্থা ডেচার্টের মাধ্যমে পাঠানো চিঠিতে উয়েফা জানিয়েছে, এই পরিকল্পনা ফুটবলের সুশাসনের পরিপন্থী বলেই তাদের বিশ্বাস। ফলে আইনি মামলা, সালিশি প্রক্রিয়া কিংবা নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ, সব রাস্তাই খোলা রাখা হয়েছে। একই সঙ্গে ফিফাকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, প্রাসঙ্গিক কোনও নথি বা তথ্য মুছে ফেলা, পরিবর্তন করা বা গোপন করার চেষ্টা হলে তা প্রমাণ নষ্ট করার সামিল বলে বিবেচিত হতে পারে।

উয়েফার পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং কনকাকাফ-ও ইনফান্তিনোর প্রস্তাবের বিরোধিতা করেছে। যদিও আফ্রিকার একাধিক সদস্য সংস্থার সমর্থন এখনও তাঁর পাশে রয়েছে। দক্ষিণ আমেরিকার কনমেবল-ও ২০৩০ সালের বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণের পরিকল্পনায় ইনফান্তিনোর সমর্থনের উপর নির্ভরশীল। 

তবে এই বিতর্কে বড়সড়ো ধাক্কা খেয়েছে ইনফান্তিনোর ভাবমূর্তি। কয়েক সপ্তাহ আগেও আগামী মার্চে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। এখন সেই পথ যে অনেকটাই কঠিন হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।

41 Views 0 Likes 0 Comments

Related News

অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার
ময়দান

অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার

কলকাতা, নিউজ ডেস্ক: ১০ ওভার পূর্ণ হওয়ার আগেই প্রথম উইকেটের জুটিতে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন মিলে তুলেছিলেন ১৪২। সবাই মিলে সেই রানেরও ধারেকাছে পৌঁছতে পারল না আফগানিস্তান। টিম ইন্ডিয়ার দেওয়া ২২২ রানের লক্ষ্যমাত্রা ত...

১৮ সেপ্টে ২০২৬, ১২:০৮ এএম · 2 মিনিট
চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা
ময়দান

চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা

কলকাতা, নিউজ ডেস্ক: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন অভিষেক শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩০ বলে শতরান করে একসঙ্গে একাধিক নজির গড়ে ফেললেন ভারতীয় ওপেনার। কোনও টেস্ট...

১৭ সেপ্টে ২০২৬, ০৯:০৩ পিএম · 2 মিনিট
‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার
ময়দান

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন হয়েছে নীতীশ কুমার রেড্ডির। ৩ উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তরুণ অলরাউন্ডার। তাঁর পারফরম্যান্স...

১৭ সেপ্টে ২০২৬, ১২:৫৪ পিএম · 2 মিনিট
অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের
ময়দান

অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত হেডারে এক অবিস্মরণীয় মাইলফলক ছোঁয়া। তার পরেই ট্রফিতে হাত। লিওনেল মেসির জোড়া কীর্তিতে বুধবার রাতে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে প্রথম বার ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি। মায়ামির জার্সিতে স...

১৭ সেপ্টে ২০২৬, ১০:২৩ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.