JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০৫:২৭ এএম
Breaking
সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া! সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!

মহানায়কের প্রিয় পদ খুব সহজেই এবার আপনার পাতে, রইলো রেসিপি

মহানায়কের প্রিয় পদ খুব সহজেই এবার আপনার পাতে, রইলো রেসিপি

বাংলার মহানায়ক বলতেই মনে পড়ে উত্তম কুমারের কথা। তার অনবদ্য অভিনয় আজও জীবিত বাঙালির মনে। তবে ক্যামেরার বাইরেও তিনি ছিলেন একজন খাদ্যরসিক খাঁটি বাঙালি। জমিয়ে ভুরিভোজ করতে পারলে আর কিছু চাইতেন না তিনি। তবে সেটা যদি হয় ঘরোয়া বাঙালি রান্না, তাহলে তো তার কথাই আলাদা!

পরিবারের রান্নাঘরে সুস্বাদু নানান পদের মধ্যে বিশেষ জায়গা পেয়েছিল তার মা চপলা দেবীর হাতের ভেটকির কাটা চচ্চড়ি, মহানায়কের প্রিয় এই খাবার আজও বাঙালির রসনায় নস্টালজিয়ার স্বাদ বজায় রেখেছে। ঘরোয়া খাবার তার এতটাই পছন্দ ছিল যে, পরে অভিনেত্রী সুপ্রিয়া দেবীও তার জন্য এই পদ রেঁধে দিতেন।

খুব সাধারন উপকরণ এই তৈরি হয় এই ঐতিহ্যবাহী বাঙালি পদ। চাইলে আপনিও আপনার রান্নাঘরে অনায়াসেই বানিয়ে নিতে পারেন মহানায়কের পছন্দের এই পদটি। পদ টি রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ - ভেটকি মাছের কাঁটা, পাঁচফোড়ন, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, লঙ্কার গুঁড়, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, টমেটো কুচি, হলুদ, নুন, চিনি ও সরষের তেল এবং সামান্য ধনেপাতা কুচি।

এবার চটপট গ্যাস জ্বালিয়ে প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে ভেটকি মাছের কাঁটাগুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে। ওই একই তেলে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তাতে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা ও টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। 

এরপর একে একে হলুদ, নুন, চিনি, জিড়েগুড়ো এবং লঙ্কাগুড়ো দিয়ে মসলাটি অল্প আঁচে আরো কিছুক্ষন কষান। মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে আধ কাপ জল দিয়ে মিশিয়ে দিন ভাজা কাটা গুলি। কয়েক মিনিট রান্নার পর উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু ভেটকির কাটা চচ্চড়ি।

গরম ভাতের সঙ্গে এক প্লেট ভেটকির কাটা চচ্চড়ি — এতেই যেন লুকিয়ে আছে মাছে ভাতে বাঙালির চিরচেনা স্বাদ। মহানায়ক উত্তম কুমারের প্রিয় এই পদ ভোজন রসিকদের কাছে আজও জনপ্রিয়। তাই পুরনো দিনের সেই স্বাদ যদি আপনিও আস্বাদন করতে চান তবে বানিয়ে ফেলুন মহানায়কের পছন্দের এই বাঙালি পদ।

54 Views 0 Likes 0 Comments

Related News

ব্রণ সারাতে রোদে মুখ পোড়াচ্ছেন? ভাইরাল ‘সানবার্নিং’ ট্রেন্ডেই লুকিয়ে বড় বিপদ!
জীবনধারা

ব্রণ সারাতে রোদে মুখ পোড়াচ্ছেন? ভাইরাল ‘সানবার্নিং’ ট্রেন্ডেই লুকিয়ে বড় বিপদ!

ঝুঁকিপূর্ণ রোদের বদলে চিকিৎসকরা ব্রণ নিরাময়ে বৈজ্ঞানিক পদ্ধতির ওপর জোর দিচ্ছেন: নতুন ব্রণ প্রতিরোধে: অ্যান্টিবায়োটিক বা ওরাল রেটিনয়েড। বিদ্যমান ব্রণ কমাতে: স্যালিসিলিক অ্যাসিড, বেনজয়েল পারঅক্সাইড, ড্যাপসোন ও নিয়াসিনামাইড।

১৮ সেপ্টে ২০২৬, ০৭:৫১ পিএম · 2 মিনিট
একটা চেনা গন্ধেই হঠাৎ শৈশবে ফিরে যান? জানুন মস্তিষ্কের ‘প্রুস্ত প্রভাব’-এর রহস্য
জীবনধারা

একটা চেনা গন্ধেই হঠাৎ শৈশবে ফিরে যান? জানুন মস্তিষ্কের ‘প্রুস্ত প্রভাব’-এর রহস্য

২০০৮ সালে গবেষক কোহসুকে ইয়ামামোতোর গবেষণায় উঠে আসে, গন্ধের মাধ্যমে জেগে ওঠা অনুভূতিগুলো অত্যন্ত আবেগঘন হলেও মস্তিষ্ক প্রতিটি স্মৃতির সাথে কিছুটা কাল্পনিক উজ্জ্বলতা যোগ করে। সংক্ষেপে, পুরোনো গন্ধ আমাদের ব্যস্ত বর্তমানের মাঝে হারিয়ে যাওয়া শৈশবের সেই নিজেকে নতুন করে ছোঁয়ার একটি বন্ধ দরজা খুলে দেয়।

১৮ সেপ্টে ২০২৬, ০৭:৪৮ পিএম · 2 মিনিট
২.৫ একর জমিতে পটল চাষ, কেজিতে ১৫০ টাকা! এভাবেই ভাগ্য বদলাল মহিলা কৃষকের
জীবনধারা

২.৫ একর জমিতে পটল চাষ, কেজিতে ১৫০ টাকা! এভাবেই ভাগ্য বদলাল মহিলা কৃষকের

সবজি চাষের আরও একটি সুবিধা হল, অন্যান্য কিছু ফসলের তুলনায় অপেক্ষাকৃত দ্রুত উৎপাদন পাওয়া যেতে পারে। অবশ্য ফলন কতটা হবে, তা নির্ভর করে আবহাওয়া, জমির পরিস্থিতি, পরিচর্যা এবং বাজারের চাহিদার উপর। অনুকূল পরিবেশ থাকলে কৃষকরা তুলনামূলক দ্রুত ফসল বাজারে নিয়ে যেতে পারেন।

১৮ সেপ্টে ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
সৃষ্টির আদিতে যাঁর হাতে গড়ে উঠেছিল দেবলোক
জীবনধারা

সৃষ্টির আদিতে যাঁর হাতে গড়ে উঠেছিল দেবলোক

বিশ্বকর্মার জন্ম নিয়েও রয়েছে নানা পুরাণকথা। কোনো আখ্যান অনুসারে অষ্টবসুর অন্যতম প্রভাস তাঁর পিতা এবং বৃহস্পতির ভগিনী তাঁর মাতা। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে তাঁর উৎপত্তির সঙ্গে ব্রহ্মার নাভিদেশের সম্পর্কের কথা বলা হয়েছে। এই ভিন্ন ভিন্ন আখ্যানের মধ্যেও একটি বিষয় স্পষ্ট বিশ্বকর্মা সাধারণ কোনও মানবীয় শিল্পী নন; তিনি দেবলোকে শিল্প, স্থাপত্য ও নির্মাণের এক চিরন্তন প্রতীক।

১৮ সেপ্টে ২০২৬, ০৪:৪৩ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.