JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৫:৩৬ এএম
Breaking
Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত...

দুই ইনজেকশনের পরই মৃত্যু! রামপুরহাটে ১১ বছরের বালককে ঘিরে চাঞ্চল্য

দুই ইনজেকশনের পরই মৃত্যু! রামপুরহাটে ১১ বছরের বালককে ঘিরে চাঞ্চল্য

বীরভূম, নিউজ ডেস্ক:  প্রবল পেটে ব্যথা হচ্ছিল। এর জন্য এক বালককে নিয়ে ডাক্তাদের চেম্বারে গিয়েছিল পরিবারের লোকজন। সেখানে ব্যথা কমানোর জন্য দেওয়া হয় পরপর দু’টি ইনজেকশন। এর কিছু সময়ের মধ্যেই নিথর হয়ে যায় ওই বালক। পরিবারের অভিযোগ, 'ভুল ইনজেকশনে মৃত্যু হয়েছে বালকের'। ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। মৃতদেহ রাস্তায় রেখে দেখানো হয় বিক্ষোভ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে।

মৃত বালকের পরিবার সূত্রে জানা গিয়েছে, 'রামপুরহাট থানার বেলে নারায়ণপুর গ্রামের বাসিন্দা বুদ্ধদেব মাল। বয়স ১১ বছর। ছেলের পেটে প্রবল ব্যথা হচ্ছিল। চিকিৎসার জন্য রামপুরহাটে ডাক্তার অরিন্দম চট্টোপাধ্যায়ের কাছে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করার পর ডাক্তার তাকে দুটি ইনজেকশন দিতে বলেন। চিকিৎসকের চেম্বারে থাকা এক যুবক দু’টি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বুদ্ধদেব আরও অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি দেখে দ্রুত তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা পরীক্ষা করে বুদ্ধদেবকে মৃত বলে ঘোষণা করেন।'

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, 'সঠিক চিকিৎসা না হওয়া এবং ভুল ইনজেকশনের কারণেই ছেলের মৃত্যু হয়েছে।' এরপর শিশুটির মৃতদেহ নিয়ে ওই ডাক্তারের চেম্বারের সামনে পৌঁছন পরিবারের সদস্যরা।  মৃতদেহ রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। ওই মৃত বালকের পরিবার আরও অভিযোগ করে, 'চেম্বারের সামনে শিশুর মৃতদেহ রাখা থাকলেও অভিযুক্ত চিকিৎসক রোগী দেখা বন্ধ করেননি।' এতেই আগুনে ঘি পরে! এই ঘটনাতেই ক্ষোভ আরও বাড়তে থাকে, বলে জানান বিক্ষোভকারীরা।

অন্যদিকে, ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোনোমতে  পরিস্থিতি সামাল দেয়। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। বালকের মৃতদেহটি পোস্টমর্টেম করার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায় পোস্টমর্টেম রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত ভাবে জানা সম্ভব। তবে এই মৃত্যুর ঘটনায় বালকটির পরিবার রামপুরহাট থানায় এদিন বিকেল পর্যন্ত কোনও লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়াও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

39 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের
রাজ্য

Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের

বীরভূম: খনিজ সম্পদে সমৃদ্ধ বীরভূমে শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। জেলায় নতুন শিল্প গড়ে তোলার উপযুক্ত জমি চিহ্নিত করতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ বা জমির তথ্যভাণ্ডার তৈরির নির্দেশ ...

১০ অক্টো ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট
Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা
রাজ্য

Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বি...

নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে একটি বুথের ভোটার সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে শনি...

১০ অক্টো ২০২৬, ০৫:১৩ পিএম · 2 মিনিট
Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট
রাজ্য

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট

শিল্পী হাটটিকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাতে শিল্পীরা তাদের তৈরি সামগ্রিক প্রদর্শন ও বিক্রির জন্য এই হাটকে নিজেদের কাজের জন্য কার্যকরভাবে ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

০৯ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
Durga puja 2026:  পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া!
রাজ্য

Durga puja 2026: পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভা...

পুলিশের উর্দি পরেই রাস্তায় বসে নিপুণ হাতে আলপনা আঁকছেন এক পুলিশকর্মী। চন্দননগর স্ট্যান্ডের এই মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই দায়িত্বের পাশাপাশি তাঁর শিল্পীসত্তা ও পুজোর প্রতি ভালোবাসায় মুগ্ধ নেটদুনিয়া।

০৯ অক্টো ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.