JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ১২:৪৩ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

লজেন্স দিত ‘খারাপ আঙ্কেল!

লজেন্স দিত ‘খারাপ আঙ্কেল!

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: দিল্লিতে ঘটেছে এক লজ্জাজনক পরিস্থিতি। এর মতো ঘটনা সমাজের বুকে অহরহ ঘটে চলেছে। এজন্য  নাগরিক হিসেবে আমাদেরই লজ্জা করে! যৌন নির্যাতন সমাজের বুকে এক কলঙ্ক। এই কলঙ্ক যদি এক তিন বছরের শিশুকন্যার উপর হয়, এরচেয়ে বেদনাদায়ক আর কিছু নেই। ঘটনাটি কী?

দিল্লির বাওনায়  তিন বছরের এক নার্সারী পড়ুয়াকে যৌন নির্যাতন করে ওই স্কুলটিরই ক্যাব চালক। অভিযুক্তের নাম বিকাশ। অভিযুক্ত ক্যাব চালক আট মাস ধরে ওই স্কুলটিতে ক্যাব চালাচ্ছেন। নিগৃহীতা শিশুটির সাথে ওই অভিযুক্ত প্রথমে লজেন্স খাইয়ে তার সাথে ভাব করে। এরপর লজেন্সের লোভ দেখিয়ে তার সঙ্গে আপত্তিকর কাজকর্ম করত। কখনো তাকে কাছে টেনে নিত। কখনো তার শরীরে আপত্তিকর ভাবে হাত দিত। এই খবর পুলিশ সূত্র মারফত পাওয়া।

এরপর ওই শিশুটির আচরণে পরিবর্তন হতে থাকে।  ওই পরিবর্তন শিশুটির মায়ের চোখ এড়ায়নি। তিনি শিশুটিকে এই আচরণে পরিবর্তনের কথা জিজ্ঞেস করেন। জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই বিষয়টি প্রকাশ্যে আসে। শিশুটি তার মাকে স্কুলের 'খারাপ আঙ্কেল'র কথা বলে। সে জানায় ওই আঙ্কেল তাকে চকলেট দিত। তবে, সে কোনও নাম বলতে পারেনি। অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে এব্যাপারে সবকিছু জানান।

গত ২৪ আগস্ট স্কুল কর্তৃপক্ষ শিশুটিকে বিভিন্ন ছবি ও সিসিটিভি ফুটেজ দেখায়। শিশুটি সিসিটিভি দেখে ওই অভিযুক্তকে শনাক্ত করে।  পুলিশকে খবর দেওয়া হয়।  করা হয় 'প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস' (পকসো) আইনের সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর (FIR)। পুলিশ স্কুল-চত্ত্বর থেকেই বিকাশকে গ্রেফতার করে।

পুলিশের এক কর্মকর্তা জানান, 'সিসিটিভি ফুটেজে দেখা গেছে অভিযুক্ত ব্যক্তি পকেটে চকলেট নিয়ে স্কুলের চত্বরে ঘোরাফেরা করছে। অভিযোগ রয়েছে, শিশুটি যখন ওয়াশরুমে যাচ্ছিল তখন সে তাকে অনুসরণ করে, চকলেট দেওয়ার প্রস্তাব দেয় এবং সিঁড়ির নিচে নিয়ে তার ওপর যৌন নির্যাতন চালায়।'

পুলিশ অভিযুক্তের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে। ওই মোবাইলে অন্যান্য ছোট শিশুকে চকলেট দেওয়ার বেশ কয়েকটি ভিডিও পাওয়া গেছে। তদন্তের জন্য স্কুলের সিসিটিভি ফুটেজটি পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

59 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.