JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ০২:২৫ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

মোদীর এক প্রস্তাবেই চমক! উজবেকিস্তানে এবার ‘তিরুক্কুরল’ নিয়ে বড় উদ্যোগ?

মোদীর এক প্রস্তাবেই চমক! উজবেকিস্তানে এবার ‘তিরুক্কুরল’ নিয়ে বড় উদ্যোগ?

নিউজ ডেস্ক: তাসখন্দে পা দিয়েই একটি যোগাসনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এ বার তাঁর লক্ষ্য দেশ, কাল এবং ভাষার সীমানা পেরিয়ে জ্ঞানের আদানপ্রদান। উজবেকিস্তান সফরে গিয়ে তামিলের প্রাচীন জ্ঞানগ্রন্থ ‘তিরুক্কুরল’-কে উজবেক ভাষায় অনুবাদের আহ্বান জানালেন ভারতীয় প্রধানমন্ত্রী। তাঁর কথায়, কয়েক শতাব্দী আগে তামিল ভাষায় লেখা এই গ্রন্থ আজও আধ্যাত্মিকতা, দর্শন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে গভীর অনুপ্রেরণার উৎস।

তাসখন্দে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সেখানে হাজির হন মোদী। তার পর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘আপনারা যখন ৮০ তম বার্ষিকী উদ্‌যাপন করছেন, তখন কি তিরুক্কুরলকে উজবেক ভাষায় অনুবাদ করার একটি উদ্যোগের কথা ভাবতে পারেন?’’ 

তাঁর মতে, এমন উদ্যোগ উজবেকিস্তানের জ্ঞানভান্ডারকে আরও সমৃদ্ধ করবে। তিরুক্কুরলের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই রচনা অত্যন্ত শক্তিশালী। এর সঙ্গে পাঠকের গভীর আত্মিক সংযোগ তৈরি হতে পারে। বিশ্বের অন্যতম প্রাচীন তামিল ভাষায় রচিত এই গ্রন্থের মাধ্যমে মানবচিন্তার সেই গভীরতা উপলব্ধি করা সম্ভব, যা মানুষের বিকাশযাত্রার একেবারে সূচনালগ্ন থেকেই চলে আসছে।

মোদীর বক্তব্যে উঠে আসে শিক্ষা এবং জ্ঞানচর্চার বৃহত্তর অর্থও। তাঁর মতে, কোনও শিক্ষা প্রতিষ্ঠান শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয়। বরং তা হওয়া উচিত জ্ঞানের প্রতি একনিষ্ঠ সাধনার ক্ষেত্র। যেখানে মানুষ জ্ঞানের বিশাল সমুদ্রে ডুব দেওয়ার সুযোগ পায়। নবীন প্রজন্মের কাছে প্রাচীন জ্ঞান পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বইয়ের মাধ্যমে সেই জ্ঞানকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং যে মানুষরা মূল ভাষাটি জানেন না, তাঁদের কাছেও তা পৌঁছনোর চেষ্টা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি।

মোদীর এই প্রস্তাব তাই শুধু একটি সাহিত্যকর্মের অনুবাদের আহ্বান নয়। ভারত ও উজবেকিস্তানের মধ্যে শিক্ষা, সংস্কৃতি এবং প্রাচীন জ্ঞানচর্চার সেতুবন্ধন আরও মজবুত করার বার্তাও বহন করছে। উল্লেখ্য, শনিবার উজবেকিস্তানে পা রাখা ইস্তক উষ্ণ অভ্যর্থনায় ভাসছেন প্রধানমন্ত্রী। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং উজবেক প্রেসিডেন্ট শাভকত মিরজিওয়েভ। এর পর রবিবার মোদীকে ভূষিত করা হয় উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'অর্ডার অব ওলি দারাজালি দোস্তলিক'-এ।

26 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.