JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ১২:৪৪ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

প্রকৃতির তাণ্ডব! লাগাতার বৃষ্টি আর ভূমিধ্বসে বিপর্যস্ত হিমাচল

প্রকৃতির তাণ্ডব! লাগাতার বৃষ্টি আর ভূমিধ্বসে বিপর্যস্ত হিমাচল

নিউজ ডেস্ক: বর্ষার দাপটে ভয়ঙ্কর ছবি হিমাচল প্রদেশে। প্রবল বৃষ্টিতে শুধু জনজীবনই বিপর্যস্ত নয়। পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রেল এবং সড়ক যোগাযোগও। ভয়াবহ ভূমিধ্বসে ঐতিহ্যবাহী কালকা-শিমলা রেলপথের একটি অংশ কার্যত ঝুলে পড়েছে মাঝ আকাশে। সোলান জেলার পারওয়ানোর কাছে টাকসাল এবং গুম্মান স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেললাইনের নীচের মাটি বৃষ্টির জলে ধুয়ে যাওয়ার ফলেই এই মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি জায়গাতেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। পরিস্থিতির জেরে ওই রুটে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

রেল সূত্রে খবর, কালকা-শিমলা রুটে সমস্ত ট্রেন আপাতত ১ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল হয়েছে। পাশাপাশি শিমলা-শিবালিক ডিলাক্স এক্সপ্রেস এবং শিমলা-হিম দর্শন এক্সপ্রেসের পরিষেবাও আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে সোলান, কোটী এবং ধরমপুরে প্রায় ৪০০ যাত্রী আটকা পড়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রায় ৪০ জন ট্রেনকর্মী এবং আইআরসিটিসি-র কর্মীও। পরে ৫টি বাস এবং দু’টি টেম্পো ট্রাভেলারে করে কালকা স্টেশনে নিয়ে যাওয়া হয় যাত্রীদের। সেখানে খাবারের প্যাকেট ও পানীয় জল দেওয়া হয় তাঁদের। এর পর প্রায় ১২০ জন যাত্রীকে তুলে দেওয়া হয় ১৩০৫২ নম্বর ট্রেনে। যাত্রীদের সুবিধার জন্য সেই ট্রেনের সময়ও পিছিয়ে রাত দেড়টায় করা হয়।

বৃষ্টির প্রভাব পড়েছে গোটা রাজ্যের সড়ক ব্যবস্থাতেও। রাজ্য সরকারের স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত হিমাচল প্রদেশে মোট ৬৪টি রাস্তায় বন্ধ ছিল যান চলাচল। এর মধ্যে মান্ডিতে ২৪টি, কুল্লুতে ১৬টি, কাঙ্গড়া ও সিরমৌরে ৭টি করে, উনায় ৪টি, শিমলায় ৩টি, চাম্বায় ২টি এবং লাহৌল-স্পিতিতে একটি রাস্তা বন্ধ রয়েছে। বৃষ্টিতে ২২৫টি বিদ্যুৎ ট্রান্সফরমার এবং ৯টি জল সরবরাহ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উত্তর ভারতের এই রাজ্যের একাধিক এলাকায় স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়েছে।

এ দিকে এরই মধ্যে আবার নতুন করে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, ৩১ অগাস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধ্যা থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। ধৌলাকুয়ানে ৩৮.৫ মিলিমিটার, ঘাগাসে ৩০ মিলিমিটার, পালমপুরে ২৩.৮ মিলিমিটার এবং মুরারি দেবীতে ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কয়েকটি এলাকা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের কবলেও পড়েছে। ফলে সব মিলিয়ে অবস্থা একেবারে সঙ্গীন। উল্লেখ্য, ৯৬ কিলোমিটার দীর্ঘ কালকা-শিমলা রেলপথটি ১০২টি সুড়ঙ্গ, প্রায় ৮০০টি সেতু এবং ৯১৯টি বাঁক পেরিয়ে পাহাড়ি পথে এগিয়েছে। বর্ষায় বার বার ধস ও বৃষ্টির ধাক্কায় এই ঐতিহ্যবাহী ‘টয় ট্রেন’ পরিষেবা ব্যাহত হওয়ায় পর্যটকদের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ।

 

 

43 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.