JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ০২:২৫ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

যাদবপুরের দেওয়ালে ফের ‘রেড স্যালুট’! দিলীপের হুঁশিয়ারির পর এবার কী হতে চলেছে?

যাদবপুরের দেওয়ালে ফের ‘রেড স্যালুট’! দিলীপের হুঁশিয়ারির পর এবার কী হতে চলেছে?

কলকাতা, নিউজ ডেস্ক: ' মার্ক্সের স্লোগান থাকবে, দেশবিরোধী স্লোগান নয়।' এই বার্তাই দিয়েছেন দিলীপ ঘোষ। আসলে দিলীপ ঘোষ ভারতের অখন্ডতা রক্ষার জন্য যেকোনো পরিস্থিতিতেই কঠোর হতে পারেন। এমনটাই তিনি বহুবার প্রমাণ করেছেন। ভারতের জাতীয়তাবাদ রক্ষায় এবং সেইসঙ্গে ভারতের অখন্ডতা রক্ষা ও ভারতের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে শুভ বোধ জাগিয়ে তোলায় তার বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিন্তু এমন মন্তব্য করার পিছনে কারণ কী?

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটে গিয়েছে একটি ছাত্র-সংঘর্ষ । সংঘর্ষের যুযুধান দুই পক্ষ ছিল এবিভিপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সংঘর্ষে ঘটে যাওয়া অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে বার্তা দেন।মুখ্যমন্ত্রী বলেন 'যাদবপুর ক্যাম্পাসে নেশা করা এবং দেশবিরোধী কার্যকলাপ চলতে দেওয়া হবে না।' এরপরেই ঘটে যায় মূল বিতর্ক,নড়েচড়ে বসে পুলিশ। 

যাদবপুর ক্যাম্পাসে দেশবিরোধী কার্যকলাপ চলছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশে সেখানে যায়। দেখা যায় যে কিছু দেশবিরোধী স্লোগান এবং পোস্টার সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে দেওয়া রয়েছে। শুরু হয় রাজনৈতিক চাপানো-উতোর। দেওয়ালে 'রেড স্যালুট কিষেণজি' লেখা। ফ্রি প্যালেস্টাইন লেখা। আরও লেখা 'ফ্যাসিস্ট ডু নট ডিসার্ভ ডেমোক্র্যাসি' অ্যান্ড দে ডিসার্ভ আ বুলেট ইন দ্য হেড'-র মত শব্দগুচ্ছ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই শনিবার রাতারাতি দেশবিরোধী তথা আপত্তিকর লিখন ও গ্রাফিতি মুছে ফেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেওয়াল দেওয়ালগুলোকে সাদা চুনকাম করা হয়। তবে রবিবার রাতে ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে ফের লেখা হয় কার্ল মার্কসের উক্তি।

এবার এই নিয়েই সরব হয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ।তিনি বলেন- ‘প্রথমবার তো এরকম হল। ওখানে অ্যান্টি ন্যাশনাল স্লোগান মোছার প্রয়োজন মনে করেছে সরকার, তাই করেছে। এর আগে তো কেউ চেষ্টা করেনি। যাঁরা ক্যাম্পাসকে দখল করে এতদিন এখানে অ্যান্টি ন্যাশনাল মুভমেন্টের কেন্দ্র তৈরি করেছিল। তাঁরা তো একটা বার্তা পেয়েছে যে এটা চলবে না। দেওয়াল লিখন গণতান্ত্রিক দেশে সবাই করতে পারে। আর কার্ল মার্কসের নীতি লেখা তো এখানে ব্যান হয়ে যায়নি। কিন্তু ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা, ভারতের ঐক্য, অখন্ডতা নিয়ে চ্যালেঞ্জ করা, এটা তো ভারত সরকার বরদাস্ত করবে না।’

হুঁশিয়ারি দিয়ে তাঁর দাবি- ‘আমি অসুখও জানি, ওষুধও জানি। আমাদের বিদ্যার্থী পরিষদ দিল্লির জেএনইউ, হায়দরাবাদের ওসমানিয়া, সবাইকে শুধরে দিয়েছে। যাদবপুর এখনও বাকি। এটাও হয়ে যাবে। এত সাহস, আর্টস হস্টেলের দেওয়ালে রেড স্যালুট কিষেণজি। কে এই কিষেণজি? যিনি গোমতী থেকে গোদাবরী, আলাদা রাষ্ট্র তৈরির কথা বলতেন, সেই কিষেণজিকে রেড স্যালুট দেবেন। আর ফ্রি প্যালেস্টাইন? ওই জায়গায় আগে লিখুন, ফ্রি ফ্রি পাক অকুপাইড কাশ্মীর। উচ্চশিক্ষা দফতর দেখছে। আমিও দেখছি।’

46 Views 0 Likes 0 Comments

Related News

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!
রাজ্য

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!

মাত্র এক সপ্তাহের মধ্যে ১৪টি বাসের মধ্যে ছ’টি বাসের পারমিটের ব্যবস্থা করে পরিষেবা চালু করা হয়েছে। বাকি আটটি বাসের পারমিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

১৬ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌধুরী পরিবারে
রাজ্য

Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌ...

এই বৈশিষ্ট্যই রায় চৌধুরী পরিবারের পুজোকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। নবমীতে হয় কুমারীপুজো।

১৬ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর
রাজ্য

হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর

হাওড়া, নিউজ ডেস্ক: পঞ্চমীর রাতে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর করে। বিজেপি...

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 1 মিনিট
Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা
রাজ্য

Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা

পড়াশোনার ব্যস্ততার মাঝেও এমন ছোট ছোট আয়োজন যে স্কুল জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারে, মালদার এই প্রাথমিক স্কুলের উদ্যোগ যেন তারই উদাহরণ। পুজোর ছুটির আগে বিরিয়ানির স্বাদ এবং বন্ধুদের সঙ্গে একসঙ্গে খাওয়ার স্মৃতি নিয়ে বাড়ি ফিরল খুদেরা।

১৪ অক্টো ২০২৬, ০৮:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.