JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ১২:৪৫ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

রাজনীতির মঞ্চে তারকার ঝলক! কলকাতায় ‘জেন জি উৎসব’ ঘিরে বঙ্গ বিজেপির বড় চমক

রাজনীতির মঞ্চে তারকার ঝলক! কলকাতায় ‘জেন জি উৎসব’ ঘিরে বঙ্গ বিজেপির বড় চমক

কলকাতা, নিউজ ডেস্ক: নিট কাণ্ডের জেরে কিছুদিন আগেই দিল্লির রাজপথ থেকে শুরু করে যন্তর মন্তর, সব জায়গাতেই নতুন প্রজন্মের ঝাঁঝালো প্রতিবাদের সাক্ষী থেকেছিল গোটা দেশ। সেই ক্ষোভের আঁচ ধীরে ধীরে স্তিমিত হতেই দলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা ছিল স্পষ্ট,আগামী দিনের নেতৃত্ব দিতে গেলে যুবসমাজের নাড়ি বুঝতে হবে এবং বাড়াতে হবে নিবিড় জনসংযোগ।

শীর্ষ নেতৃত্বের সেই কৌশলকে সামনে রেখেই এবার বঙ্গ বিজেপি নতুন প্রজন্মের আস্থা অর্জনে নামছে এক অভিনব মঞ্চে। আগামী ১ সেপ্টেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে বহুচর্চিত ‘জেন জি উৎসব’।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সক্রিয় উদ্যোগে এই মেগা ইভেন্টটি সাজানো হয়েছে। রাজনৈতিক পরিচয়ের বাইরে দাঁড়িয়ে কেরিয়ার, শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ ভাবনার প্রশ্নে সরকারের সঙ্গে তরুণদের যে ফারাক তৈরি হয়েছিল, তা সরাসরি আলোচনার মাধ্যমে দূর করাই এর মূল লক্ষ্য। নতুন প্রজন্মের প্রত্যাশা, সমস্যা এবং তাঁদের দৃষ্টিভঙ্গি সরাসরি শুনে নীতি নির্ধারণে আস্থার পরিবেশ গড়ে তুলতে চাইছে গেরুয়া শিবির।

তরুণ মনকে আকৃষ্ট করতে অনুষ্ঠানের মঞ্চে আনা হচ্ছে বিনোদন ও সংস্কৃতি জগতের একঝাঁক জনপ্রিয় মুখকে।

উদ্যোক্তা সংস্থার তালিকায় নাম রয়েছে পদ্মশ্রী প্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। পাশাপাশি সঙ্গীতজগতের পরিচিত মুখ অনিন্দ্য চট্টোপাধ্যায়, পৌষালী বন্দ্যোপাধ্যায়, রথীজিৎ এবং জনপ্রিয় সুরকার জুটি সৌরেন্দ্র-সৌম্যজিৎ এই মেগা আয়োজনে উপস্থিত থাকবেন।

বিক্ষোভের পাল্টা কর্মসূচি কি না, এই প্রশ্নে সুকান্ত মজুমদারের দাবি, একটি সংস্থার মাধ্যমে যুবসমাজকে ডাকা হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনেই তাঁরা উপস্থিত থাকবেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী নিজে যখনই যুবসমাজের সঙ্গে সরাসরি যুক্ত হন, তখন সমস্ত বিরোধীদের রাজনৈতিক ইনিংস কার্যত গুটিয়ে যায়। এখন আর কোনও ধোঁয়াশা নেই। সব মিলিয়ে, তরুণদের কাছে টানার এই অভিনব মেলবন্ধন তিলোত্তমার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে চলেছে।

41 Views 0 Likes 0 Comments

Related News

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!
রাজ্য

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!

মাত্র এক সপ্তাহের মধ্যে ১৪টি বাসের মধ্যে ছ’টি বাসের পারমিটের ব্যবস্থা করে পরিষেবা চালু করা হয়েছে। বাকি আটটি বাসের পারমিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

১৬ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌধুরী পরিবারে
রাজ্য

Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌ...

এই বৈশিষ্ট্যই রায় চৌধুরী পরিবারের পুজোকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। নবমীতে হয় কুমারীপুজো।

১৬ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর
রাজ্য

হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর

হাওড়া, নিউজ ডেস্ক: পঞ্চমীর রাতে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর করে। বিজেপি...

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 1 মিনিট
Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা
রাজ্য

Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা

পড়াশোনার ব্যস্ততার মাঝেও এমন ছোট ছোট আয়োজন যে স্কুল জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারে, মালদার এই প্রাথমিক স্কুলের উদ্যোগ যেন তারই উদাহরণ। পুজোর ছুটির আগে বিরিয়ানির স্বাদ এবং বন্ধুদের সঙ্গে একসঙ্গে খাওয়ার স্মৃতি নিয়ে বাড়ি ফিরল খুদেরা।

১৪ অক্টো ২০২৬, ০৮:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.