JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ০৯:২৩ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

দেরাদুন-মুসৌরি মহাসড়কে বাড়ছে বিপদের আশঙ্কা, বসে যাচ্ছে রাস্তা!

দেরাদুন-মুসৌরি মহাসড়কে বাড়ছে বিপদের আশঙ্কা, বসে যাচ্ছে রাস্তা!

উত্তরাখন্ড, নিউজ ডেস্ক: পাহাড়ি রাস্তা মানেই একদিকে অসাধারণ সৌন্দর্য, অন্যদিকে প্রতিমুহূর্তে লুকিয়ে থাকা বিপদ। মেঘে ঢাকা পাহাড়, আঁকাবাঁকা রাস্তা আর তার পাশেই গভীর খাদ। তবুও সব ঝুঁকিকে উপেক্ষা করে প্রতিদিন বহু মানুষ এই পাহাড়ের সৌন্দর্যের টানে এসে থাকেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথাও মাটি সরে যাচ্ছে, আর কোথাও রাস্তার বুকে তৈরি হয়েছে ফাটল। উত্তরাখণ্ডের পাহাড়ি পথে ঠিক এমনই ছবি উঠে এসেছে।

উত্তরাখণ্ডের পানিওয়ালা ব্যান্ড এলাকায় বারবার ভূমিধস এবং রাস্তা নিচে বসে যাওয়ার ঘটনায় দেরাদুন-মুসৌরি মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। সূত্রে খবর, ওই এলাকায় রাস্তার একটি অংশ আগের থেকেই ক্ষতিগ্রস্ত ছিল। কিন্তু নতুন করে ক্ষয়ক্ষতি হওয়ায় রাস্তাটি আরও সংকীর্ণ ও বিপদযুক্ত হয়ে পড়েছে। যার ফলে যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বিশেষকরে যানজটপূর্ণ এই মহাসড়কে যানবাহনের চাপ অতিরিক্ত বেশি থাকায় যেকোনো সময়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

তবে, সবচেয়ে বড় চিন্তার বিষয় হল রাস্তাটির সুরক্ষার জন্য পূর্বে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছুদিন আগে পূর্ত বিভাগের তরফে পানিওয়ালা ব্যান্ড এলাকায় নিরাপত্তা জাল বসানো হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ভূমিধসের ফলে সেই জাল গুলির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এরফলে পাহাড়ের ঢাল থেকে মাটি ও পাথর নেমে আসার ঝুঁকি নিয়ে নতুন আশঙ্কা তৈরি হয়েছে।

বর্ষাকালে উত্তরাখণ্ডের ভূমিধসের ঘটনা প্রায় সামনে আসে। বৃষ্টির জেরে পাহাড়ের মাটি আলগা হয়ে গেলে তা রাস্তার বড় অংশ ক্ষতিগ্রস্ত করতে পারে। সম্প্রতি, নেপালে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা নতুন করে পাহাড়ি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। পানিওয়ালা ব্যান্ডের ঘটনাও সেই আশঙ্কাকে সামনে এনেছে। প্রতিদিন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু পর্যটক এই পথ ব্যবহার করেন। 

ফলে, রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল স্বাভাবিক রাখা প্রশাসনের সামনে এখন বড় চ্যালেঞ্জ। একইসঙ্গে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করা হয়েছে। কারণ পাহাড়ি পথে একটি ছোট ধস কখন বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে, তা আগের থেকে বলা যায় না। তাই দেরাদুন-মুসৌরি মহাসড়কের এই পরিস্থিতি আপাতত প্রশাসনের কাছে বড় সতর্কবার্তা।

47 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.