JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

পচা মাংস থেকে লাইসেন্সে গরমিল, আচমকা অভিযানে চাঞ্চল্য মধ্যমগ্রামে

পচা মাংস থেকে লাইসেন্সে গরমিল, আচমকা অভিযানে চাঞ্চল্য মধ্যমগ্রামে

মধ্যমগ্ৰাম, নিউজ ডেস্ক: চেনা রেস্তোরাঁ। প্রতিদিনের মতোই মানুষের ভিড়। কেউ বন্ধু-বান্ধবদের সঙ্গে, কেউ পরিবার নিয়ে, আবার কেউ এসেছে শুধুমাত্র পছন্দের জায়গায় পছন্দের খাবার খাওয়ার জন্য। বাইরের থেকে দেখলে সবটাই নিখুঁত। বেশ আলো ঝলমলে পরিবেশ, কাউন্টারে সারি সারি খাবার সাজানো, কোথাও কোনও অস্বাভাবিকতার চিহ্ন নেই। কিন্তু দরজা পেরিয়ে ভেতরে ঢুকতে বদলে গেল পুরো ছবি । হঠাৎ সেখানে পৌঁছে গেল প্রশাসনের দল। এরপর তল্লাশি চালাতে সামনে এল এমন কিছু তথ্য, যা স্বাভাবিকভাবেই সরাসরি প্রশ্ন তুলেছে খাবারের মান ও নিরাপত্তা নিয়ে।

সূত্রে খবর, মঙ্গলবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের যশোর রোডের কাছে অবস্থিত স্টার মলের একাধিক ফুড কোর্টে আকস্মিকভাবে যৌথ অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর, পুরসভা ও প্রশাসন। মলের তৃতীয় ও চতুর্থ তলায় তল্লাশি চালিয়ে ছত্রাক ধরা পচা মাংস, মেয়াদ উত্তীর্ণ পানীয় ও খাবারের প্যাকেট উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

অভিযোগ, সরকারি আধিকারিকদের দেখে কয়েকটি ফুড কোর্টের কর্মীরা ওই খাদ্যসামগ্রী ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এমনকি, তল্লাশির সময় একাধিক ফুড লাইসেন্স নিয়েও গরমিল দেখা যায়। এরপর পরিস্থিতি খতিয়ে দেখে কয়েকজন ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করা হয়।

প্রশাসনের নজরে এসেছে আরও বেশ কিছু বিষয়। কোথাও দীর্ঘ সময় ধরে কাঁচা মাংস ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছিল, আবার কোথাও খাবারের মান নিম্নমানের ছিল বলে অভিযোগ। এর পাশাপাশি খাবার সংরক্ষণ, রান্না এবং পরিবেশনের  ক্ষেত্রেও যথাযথ নিয়ম পালন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। যে মলে প্রতিদিন বহু সংখ্যক মানুষ যাতায়াত করেন, সেখানে এমন পরিস্থিতি সামনে আসায় উদ্বেগ ছড়িয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, এই ঘটনা শুধুমাত্র মধ্যমগ্রামে নয়। একই দিনে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার একটি রেস্তরাঁয় অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি পচা মাংস উদ্ধার করা হয়। তারমধ্যে মুরগি ও খাসির মাংস মিশ্রিত ছিল বলে জানা গিয়েছে। রেস্তোরাঁর কর্মীদের দাবি, মাংসগুলি ফেলে দেয়ার জন্য রাখা হয়েছিল। যদিও খাদ্য দফতরের তরফ থেকে সেই ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। এরপর ২৪ ঘন্টার মধ্যে আসল কারণ তুলে ধরার নোটিশ দেওয়া হয়েছে। সাথে সন্তোষজনক উত্তর না মিললে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এই ঘটনাগুলির সঙ্গে ফিরে এসেছে ২০১৮ সালের ভয়াবহ ভাগাড়কাণ্ডের স্মৃতি। সে সময় বাদুড়িয়া থেকেই টন টন পচা মাংস উদ্ধার করার ঘটনা সামনে এসেছিল। রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। তদন্তে মৃত পশুর মাংস বাজারে সরবরাহের ভয়াবহ অভিযোগ সামনে আসে। এই ঘটনায় একাধিক রেস্তোরাঁ ও হোটেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছিল। বর্তমানে 'ক্রেতা সুরক্ষা সপ্তাহ'কে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে খাদ্য সুরক্ষার অভিযান। ফলে, প্রশাসনের এই তল্লাশি আর কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আনে, সেদিকেই নজর।

20 Views 0 Likes 0 Comments

Related News

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!
রাজ্য

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!

মাত্র এক সপ্তাহের মধ্যে ১৪টি বাসের মধ্যে ছ’টি বাসের পারমিটের ব্যবস্থা করে পরিষেবা চালু করা হয়েছে। বাকি আটটি বাসের পারমিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

১৬ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌধুরী পরিবারে
রাজ্য

Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌ...

এই বৈশিষ্ট্যই রায় চৌধুরী পরিবারের পুজোকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। নবমীতে হয় কুমারীপুজো।

১৬ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর
রাজ্য

হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর

হাওড়া, নিউজ ডেস্ক: পঞ্চমীর রাতে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর করে। বিজেপি...

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 1 মিনিট
Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা
রাজ্য

Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা

পড়াশোনার ব্যস্ততার মাঝেও এমন ছোট ছোট আয়োজন যে স্কুল জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারে, মালদার এই প্রাথমিক স্কুলের উদ্যোগ যেন তারই উদাহরণ। পুজোর ছুটির আগে বিরিয়ানির স্বাদ এবং বন্ধুদের সঙ্গে একসঙ্গে খাওয়ার স্মৃতি নিয়ে বাড়ি ফিরল খুদেরা।

১৪ অক্টো ২০২৬, ০৮:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.