JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ১২:৩২ এএম
Breaking
Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস... Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস...

দলের অন্দরে ক্ষোভ ও বিজেপির সঙ্গে সংঘাত, জোড়া চাপের মুখে মহুয়া মৈত্র

দলের অন্দরে ক্ষোভ ও বিজেপির সঙ্গে সংঘাত, জোড়া চাপের মুখে মহুয়া মৈত্র

নদিয়া, নিউজ ডেস্ক: পঞ্চায়েত স্তরে দলবিরোধী কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি এবং ভিনরাজ্যে বিরোধীদের বিরুদ্ধে আইনি তৎপরতা এই দুইয়ের টানাপোড়েনে চরম রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তথা জেলা সভাপতি মহুয়া মৈত্র। একদিকে দলেরই বিক্ষুব্ধ অংশের ক্ষোভের মুখে পড়ে তাঁর গাড়ি ঘিরে নজিরবিহীন বিক্ষোভের ঘটনা ঘটল চাপড়ায়, অন্যদিকে বিজেপি নেতার বিরুদ্ধে তেলঙ্গানায় এফআইআর দায়ের হওয়ায় নদিয়ার রাজনীতিতে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে অনাস্থা প্রস্তাব আনা সদস্যদের সরাসরি দল থেকে বহিষ্কারের বার্তা দিয়েছিলেন মহুয়া মৈত্র। সামাজিক মাধ্যমে তিনি স্পষ্ট জানান, কৃষ্ণনগর সাংগঠনিক জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা দলের সঙ্গে ‘বেইমানি’ করবে, তাদের তৃণমূলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।

বিশেষ করে তেহট্ট ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতিতে বিরোধীদের সঙ্গে হাত মেলানো ৬ জন সদস্য-সহ অন্যান্য বিক্ষুব্ধদের সাসপেন্ড করার কথাও ঘোষণা করেন তিনি। এই কড়া বার্তার পরের দিনই চাপড়ায় দলীয় কর্মিসভায় যোগ দিতে গেলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

সাংসদের গাড়ি আটকে কালো পতাকা হাতে রাস্তায় শুয়ে পড়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। সাংসদের গাড়ি লক্ষ্য করে কিল-ঘুষি ও ধাক্কাধাক্কির পাশাপাশি ওঠে ‘চোর চোর’ স্লোগানও।

পরিস্থিতি উত্তপ্ত হলেও পলাশীপাড়ার বিধায়ক রুকবানুর রহমানকে সঙ্গে নিয়ে সভা শেষ করেন মহুয়া। পরে তিনি দাবি করেন, এই বিক্ষোভ তৃণমূল ছেড়ে বিজেপির ‘বি-টিমে’ যাওয়া জেবের শেখের অনুগামীদের কাজ এবং স্রেফ সংবাদমাধ্যমের নজর কাড়তেই এই কৌশল নেওয়া হয়েছে।

দলীয় অসন্তোষের সমান্তরালে বিজেপির সঙ্গে সংঘাতও আইনি মোড় নিয়েছে। গত ১৪ অগস্ট রাতে কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে সাংসদকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখানোর ঘটনায় তেলঙ্গানার সেকেন্দ্রাবাদের মহানকালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগর শহর যুব মোর্চার সভাপতি রাজু রক্ষিতের বাড়িতে নোটিস পাঠিয়ে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে সেকেন্দ্রাবাদ পুলিশ। নোটিস পাওয়ার পর রাজু রক্ষিতের দাবি, তাঁরা কেবল সার্কিট হাউজের বাইরে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিলেন, সাংসদের মুখোমুখিও হননি।

মাত্র একদিনের ব্যবধানে ভিনরাজ্যে তলব করার বিষয়টিকে রাজনৈতিক হেনস্থা দাবি করে তিনি জানান, পুরো বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে এবং এর মোকাবিলা আইনগতভাবেই হবে। বিজেপি নেতৃত্বের পাল্টা তোপ, রাজনৈতিক প্রচার ও বিভ্রান্তি তৈরি করতেই সাংসদ প্রশাসনকে ব্যবহার করে এমন পদক্ষেপ নিচ্ছেন। সব মিলিয়ে দলীয় শৃঙ্খলা রক্ষা এবং বিরোধী শিবিরের পাল্টা চাপের মাঝে কৃষ্ণনগরের রাজনীতিতে পারদ এখন বাড়ছে ক্রমশ।

46 Views 0 Likes 0 Comments

Related News

Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল
রাজ্য

Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল

নিউজ ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনা রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে এক প্রাক্তন মন্ত্রীকে ঘিরে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ, সম্পত্তির হিসাব এবং একটি বেআইনি কারবারের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র, সবমিলিয়ে তদন্তের গতিপ্রকৃতি ন...

১৭ অক্টো ২০২৬, ০৪:৪১ পিএম · 2 মিনিট
Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!
রাজ্য

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!

মাত্র এক সপ্তাহের মধ্যে ১৪টি বাসের মধ্যে ছ’টি বাসের পারমিটের ব্যবস্থা করে পরিষেবা চালু করা হয়েছে। বাকি আটটি বাসের পারমিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

১৬ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌধুরী পরিবারে
রাজ্য

Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌ...

এই বৈশিষ্ট্যই রায় চৌধুরী পরিবারের পুজোকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। নবমীতে হয় কুমারীপুজো।

১৬ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর
রাজ্য

হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর

হাওড়া, নিউজ ডেস্ক: পঞ্চমীর রাতে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর করে। বিজেপি...

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.