আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আজ ৭ই আগস্ট ২০২৬, শুক্রবার ফের সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। ফলস্বরূপ সারাদিন জুড়েই কখনো মাঝারি আবার কখনো ভারী এবং পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের জানিয়েছে এই বৃষ্টির জের চলবে আগামীকাল অর্থাৎ ৮ই আগস্ট, ২০২৬ পর্যন্ত। মহানগরী কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে হাওড়া,পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া,পুরুলিয়া,পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে। এই বিশেষ জায়গাগুলোতে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎয়ের প্রবল সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর যথেষ্ট আশঙ্কাজনক। এদিককার জেলাগুলি; যেমন-- দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার সহ সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি এখনও 'হলুদ সতর্কতা'র মুখে। দিনের প্রথমদিকে মাঝারি বৃষ্টি হবে। তবে বেলা বাড়ার সাথে ভারী বৃষ্টির চরম সম্ভাবনা। এরফলে নামতে পারে ধস। পাহাড়ি জলের উৎসগুলিতে বাড়বে জলস্তর। এছাড়াও মালদা এবং দুই দিনাজপুরে ৮ই আগস্ট পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মহানগরী সহ দুই বঙ্গের মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে।




