JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৫:৩৬ এএম
Breaking
Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত...

পুরসভার চেয়ারম্যানের ঘরে ‘রহস্যময়’ সুটকেস, চাঞ্চল্য জলপাইগুড়িতে !

পুরসভার চেয়ারম্যানের ঘরে ‘রহস্যময়’ সুটকেস, চাঞ্চল্য জলপাইগুড়িতে !

জলপাইগুড়ি, নিউজ ডেস্ক - জলপাইগুড়ি পুরসভায় আচমকাই এক সুটকেসকে ঘিরে তৈরি হলো তীব্র রহস্য।‌ দীর্ঘ প্রায় তিন সপ্তাহ পর সোমবার বিকেলে আচমকা পুরসভায় হাজির হলেন তৃণমূলের চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন অনুগামী। আর তাঁদের সঙ্গে পুরসভায় ঢোকে একটি বড় সুটকেস। কয়েকঘন্টা পর চেয়ারম্যান পুরসভা থেকে বেরিয়ে গেলেও তাঁর চেম্বারে পড়ে থাকে সুটকেসটি। ব্যাস, তারপরেই শুরু জল্পনা।

সুটকেসটি কার? তার ভিতরে কি রয়েছে? কেনইবা চেয়ারম্যানের ঘরে রেখে যাওয়া হল? এই প্রশ্ন ঘুরতে থাকে পুরসভা চত্বরে। এমনকি সুটকেস এ করে পুরসভার গুরুত্বপূর্ণ ফাইল সরিয়ে ফেলা হতে পারে, এমন আশঙ্কার কথাও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুরসভায় হাজির হন কয়েকজন বিজেপি কর্মী। পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে যায় কোতয়ালি থানার পুলিশও।

এরপর রাত বাড়তে রহস্য আরও ঘনীভূত হয়। শেষপর্যন্ত পুরসভার এক্সিকিউটিভ অফিসার ,অফিস সুপারিন্টেন্ডেন্ট এবং কয়েকজন কর্মীর উপস্থিতিতে চেয়ারম্যানের চেম্বার খোলা হয়। পুলিশের সামনে উদ্ধার করা হয় সেই 'রহস্যময়' সুটকেস। কিন্তু সুটকেস খুলতে বদলে গেল গোটা ছবিটা! ভিতরে নেই কোনও গোপন নথি, নেই পুরসভার ফাইল, নেই কোনও সন্দেহজনক জিনিসও। পাওয়া গেছে বেশ কিছু জামাকাপড়। পরে জানা যায় সুটকেসটি আসলে চেয়ারম্যানের গাড়ির চালকের। চেয়ারম্যানের সঙ্গে আসা ব্যক্তিদের মধ্যে কেউ ভুল করে সেটি তাঁর চেম্বারে রেখে গিয়েছিলেন বলে দাবি পুরসভা কর্তৃপক্ষের।

জলপাইগুড়ি পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র জানান, পরে ফোন করে জানানো হয়েছিল যে শুটকেস্টের মধ্যে ওষুধ রয়েছে এবং সেটি প্রয়োজন। কিন্তু বর্তমান রাজনৈতিক বিতর্কের পরিস্থিতিতে সুটকেসটি পরীক্ষা না করে বাইরে পাঠানো ঠিক হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়। তাই পুলিশের উপস্থিতিতে সেটি খোলা হয়, এবং যার সুটকেস তাকেই ফিরিয়ে দেওয়া হয়।

এদিকে, দীর্ঘদিন পুরসভায় আসা নিয়ে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বক্তব্য, “আপনারা জানেন, পারিবারিক কারণে একটু বাইরে ছিলাম। মাঝখানে একদিন এসেছিলাম। আজকে এসেছিলাম, পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন যাতে ক্লিয়ার হয়, সেজন্য সইসাবুদ করলাম। পৌরসভার নাগরিক পরিষেবা অক্ষুণ্ণ রাখতে যা করার দরকার, সেগুলো করছি।” পৌরসভায় পুলিশ আসা নিয়ে সৈকতের বক্তব্য, “পুলিশ কেন এসেছে, তা নিয়ে আমার ধারণা নেই।”

অর্থাৎ, সুটকেসকে  ঘিরে রাতভর রহস্য তৈরি হয়েছিল শেষ পর্যন্ত তার ভিতর থেকে বেরোলো শুধুই জামাকাপড়। তবে, এই ঘটনাকে ঘিরে জলপাইগুড়ির পুরসভার রাজনৈতিক বিতর্কযে আরও বাড়লো, তা বলাই যায়।

21 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের
রাজ্য

Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের

বীরভূম: খনিজ সম্পদে সমৃদ্ধ বীরভূমে শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। জেলায় নতুন শিল্প গড়ে তোলার উপযুক্ত জমি চিহ্নিত করতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ বা জমির তথ্যভাণ্ডার তৈরির নির্দেশ ...

১০ অক্টো ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট
Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা
রাজ্য

Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বি...

নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে একটি বুথের ভোটার সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে শনি...

১০ অক্টো ২০২৬, ০৫:১৩ পিএম · 2 মিনিট
Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট
রাজ্য

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট

শিল্পী হাটটিকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাতে শিল্পীরা তাদের তৈরি সামগ্রিক প্রদর্শন ও বিক্রির জন্য এই হাটকে নিজেদের কাজের জন্য কার্যকরভাবে ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

০৯ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
Durga puja 2026:  পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া!
রাজ্য

Durga puja 2026: পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভা...

পুলিশের উর্দি পরেই রাস্তায় বসে নিপুণ হাতে আলপনা আঁকছেন এক পুলিশকর্মী। চন্দননগর স্ট্যান্ডের এই মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই দায়িত্বের পাশাপাশি তাঁর শিল্পীসত্তা ও পুজোর প্রতি ভালোবাসায় মুগ্ধ নেটদুনিয়া।

০৯ অক্টো ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.