JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৪:৪৯ এএম
Breaking
Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত...

আকাশছোঁয়া নিত্যদ্রব্য, বাজারে হানা ইবি'র

আকাশছোঁয়া নিত্যদ্রব্য, বাজারে হানা ইবি'র

কলকাতা, নিউজ ডেস্ক: সাধারণ মানুষের পকেটে পড়েছে টান। নিত্য দ্রব্যের দাম হঠাৎই একলাফে আকাশ ছোঁয়া! ভোজ্য তেল, আটা, পেঁয়াজ থেকে শুরু করে চিনি পর্যন্ত। এমতাবস্থায় মানুষের কপালে হাত। তারা ভাবছেন কিভাবে জীবনযাত্রা নির্বাহ করবেন! গত মাসের শেষ দিকে অবধি চিনির দাম ছিল ৪৮ টাকা। এ মাসের শেষের দিকে এসেই হঠাৎ করে তা একলাফে কুড়ি টাকা বেড়ে যায় কেজি প্রতি।  চিনির দাম বাড়ায় সাধারণ গৃহস্থ থেকে ব্যবসায়ী সকলেই চিন্তার ভাঁজ কপালে।

সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর মঙ্গলবার সাতসকালে উত্তর 24 পরগনার বসিরহাট নতুনবাজারে যৌথ অভিযান চালালেন বসিরহাটের মহকুমাশাসক জেসলিন কৌর এবং বসিরহাট পুলিশ জেলার সুপার অলকনন্দা ভাওয়াল ৷ মহকুমাশাসক জেসলিন কৌর বলেন- 'মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই বাজারে অতিরিক্ত মূল্যবৃদ্ধি ও পরিস্থিতির তদারকি করতে এই পরিদর্শন ৷ মূলত চাল, চিনি, তেল, শাকসবজি এবং মাছ-মাংসের মতো অতি-প্রয়োজনীয় জিনিসপত্র কী দামে বিক্রি হচ্ছে, তা সরেজমিনে যাচাই করা এবং সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এই বাজার সমীক্ষা ৷ এই পরিদর্শন সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট রাজ্য প্রশাসনের উচ্চমহলে পাঠানো হবে ৷' পুলিশ সুপার অলকনন্দা ভাওয়াল বলেন '১লা থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত পালিত হতে চলা 'ক্রেতা সুরক্ষা সপ্তাহ'-এর প্রস্তুতি এবং বাজারে যাতে কোনও বিভ্রান্তি বা অস্বাভাবিক মূল্যবৃদ্ধি না-ঘটে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ ৷ চিনি ও চালের দামে কোনও অসঙ্গতি বা কারসাজি থাকলে, তা খতিয়ে দেখা হচ্ছে।'

বাজারে গিয়ে চক্ষু চড়কগাছ মালদা জেলা প্রশাসনের ৷ বেশিরভাগ দোকানে পর্যাপ্ত নথি নেই বলে অভিযোগ ৷ কোথাও সাতদিন আগে কেনা ৪৮ টাকার চিনি পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে ৬০ টাকা কেজিতে৷ খোলা বাজারে পৌঁছতে পৌঁছতে সেই দর পৌঁছচ্ছে ৭০ টাকায়! অন্যদিকে, বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার বালুরঘাটের বড়বাজারে অভিযান চালালো টাস্ক ফোর্স ৷বালুরঘাট মহকুমা প্রশাসন ও বালুরঘাট থানার পুলিশের যৌথ উদ্যোগে এদিন বাজারের বিভিন্ন দোকান ঘুরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম খতিয়ে দেখা হয়। সবজি, মুদিখানার সামগ্রী, ফল-সহ বিভিন্ন পণ্যের বর্তমান বাজারদর সম্পর্কে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা ৷ পাশাপাশি দোকানে ব্যবহৃত পাল্লা ও বাটখারাও পরীক্ষা করে দেখা হয় ৷ ক্রেতাদের কাছ থেকে বাজারদর জানা হয়।

এই বিষয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা ‘বেআইনিভাবে চাল ও চিনি মজুত করলে কাউকে রেয়াত করা হবে না। চিনির দাম এই দু সপ্তাহ একটু গন্ডগোল করেছে। এটা ৪৮ টাকা রেটেই ছিল ৷ কিন্তু আমরা অ্যাসেস করেছি দু সপ্তাহ আগে ৫৮। আর এই দু-তিন দিন হলো ৬৮ হয়েছে। তবে আমরা পেয়ে গিয়েছে লিকেজ কোথায় আছে। কন্ট্রোল হয়ে যাবে। দু-তিন দিনের মধ্যে আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে।’

 বাজারে চালের দাম।এই মুহূর্তে কেজিতে অন্তত তিন টাকা বেড়েছে। ৪৮ টাকার পেঁয়াজ একধাক্কায় ৫৭ টাকায় পৌঁছেছে। ১৯০ টাকার রসুন বিকোচ্ছে ২১৫ টাকায়। ২০৯ টাকা ছাড়িয়েছে মুরগির মাংস এবং সরষের তেলও। তাই চিনি, পেঁয়াজ-সহ অন্তত ছ’টি খাদ্যবস্তুর কালোবাজারি রুখতে বদ্ধপরিকর প্রশাসন। ইবি আধিকারিকরা সরাসরি বাজারে গিয়ে ব্যবসায়ীদের মজুত ভাণ্ডার খতিয়ে দেখেছেন। যাতে কৃত্রিম অভাব বানিয়ে কেউ মুনাফা লুটতে না পারে।

31 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের
রাজ্য

Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের

বীরভূম: খনিজ সম্পদে সমৃদ্ধ বীরভূমে শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। জেলায় নতুন শিল্প গড়ে তোলার উপযুক্ত জমি চিহ্নিত করতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ বা জমির তথ্যভাণ্ডার তৈরির নির্দেশ ...

১০ অক্টো ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট
Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা
রাজ্য

Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বি...

নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে একটি বুথের ভোটার সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে শনি...

১০ অক্টো ২০২৬, ০৫:১৩ পিএম · 2 মিনিট
Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট
রাজ্য

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট

শিল্পী হাটটিকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাতে শিল্পীরা তাদের তৈরি সামগ্রিক প্রদর্শন ও বিক্রির জন্য এই হাটকে নিজেদের কাজের জন্য কার্যকরভাবে ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

০৯ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
Durga puja 2026:  পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া!
রাজ্য

Durga puja 2026: পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভা...

পুলিশের উর্দি পরেই রাস্তায় বসে নিপুণ হাতে আলপনা আঁকছেন এক পুলিশকর্মী। চন্দননগর স্ট্যান্ডের এই মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই দায়িত্বের পাশাপাশি তাঁর শিল্পীসত্তা ও পুজোর প্রতি ভালোবাসায় মুগ্ধ নেটদুনিয়া।

০৯ অক্টো ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.