দিনের শুরুটা এক কাপ স্বাস্থ্যকর কফি দিয়ে শুরু করতে পছন্দ করেন অনেকেই। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এই স্বাস্থ্যকর কফিটি খেতে খুবই পছন্দ করেন। কম ক্যালোরি, ল্যাক্টোজ মুক্ত এই কফি খুব সহজেই বানানো যায় বাড়িতে।
ভিগান ডায়েট মেনে চলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। তার খাবারের তালিকায় নেই কোনো প্রাণিজ উপাদান। সাধারণ দুধের বদলে তিনি বেছে নেন আমন্ড দুধ। এই আমন্ড দুধে তৈরি ক্যাপাচিনো এখন অভিনেত্রীর প্রিয় পানীয়। যা সম্পূর্ণ ল্যাকটোজ়-মুক্ত, কম ক্যালোরিযুক্ত এবং সহজপাচ্য। এতে অতিরিক্ত চিনি থাকে না, ফলে শারীরিক ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
রাতে শোয়ার আগে ৫-৬ টি আমন্ড জলে ভিজিয়ে দিন। ৬-৮ ঘণ্টা ভেজার পর সকালে খোসা ছাড়িয়ে আধ কাপ জল দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন। এরপর দুধটি হালকা গরম করে নিন। মনে রাখবেন দুধ ফোটানোর দরকার নেই। একটি হাতা দিয়ে ভালোভাবে ফেটিয়ে ফেনা তৈরি করুন। আলাদা করে একটি কাপে এসপ্রেসো শট তৈরি করে নিন। তারপর ধীরে ধীরে ফেনাযুক্ত আমন্ড দুধ ঢেলে দিন। এখন তৈরি আপনার কফি। তবে স্বাদ বাড়াতে উপরে অল্প দারচিনির গুঁড়ো, চিনিহীন কোকো পাউডার অথবা সামান্য মধু বা মেপ্ল সিরাপ যোগ করা যেতে পারে।
অভিনেত্রী অনুষ্কাশা শর্মার পছন্দের স্বাস্থ্যকর কফি এখন আপনারও প্রতিদিন এর সকালের পানীয় হতে পারে।