JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:৩৪ এএম
Breaking
SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

ইলিশ পোলাও থেকে দই ইলিশ, পাঁচ পদে জমুক বর্ষার ভুরিভোজ

ইলিশ পোলাও থেকে দই ইলিশ, পাঁচ পদে জমুক বর্ষার ভুরিভোজ

কেয়া মণ্ডল: বর্ষা মানেই বাংলায় ইলিশের মরসুম। গরম ভাত থেকে খিচুড়ি, পাতুরি নানা ভাবেই এই মাছ খাওয়া যায়। তবে ঘরে ঘরে জনপ্রিয় রান্নাটি হল ভাপা। এবার ঝটপট জেনে নিনি ইলিশের সুস্বাদু পাঁচটি পদ।

১. ইলিশ পোলাও
এই পদে মশলার ব্যবহার তুলনামূলক কম।

উপকরণ: বাসমতি চাল, ইলিশ ৬০০-৭০০ গ্রাম, ইলিশের মাথা ৩টি, সর্ষের তেল, পেঁয়াজ, আদার, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি, কাঁচালঙ্কা, সর্ষে বাটা।

কীভাবে বানাবে?

ইলিশের মাথায় হলুদ ও নুন মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিন। ওই তেল ও মাথা আলাদা করে রাখুন। প্রায় এক লিটার জলে ইলিশের মাথা দিয়ে ২০ মিনিট ফুটিয়ে স্টক তৈরি করুন। পরে মাথা তুলে স্টক ছেঁকে নিন। পেঁয়াজ সোনালি করে ভেজে তুলে রাখুন। ইলিশের টুকরোতেও হলুদ-নুন মাখিয়ে একই তেলে ভেজে নিন। ওই তেলে আদা বাটা, সর্ষে বাটা, লঙ্কা ও হলুদ দিয়ে কষিয়ে ইলিশের স্টক মেশান। এরপর মিশ্রণটি ছেঁকে নিন।

অন্য পাত্রে নুন ও তেজপাতা দিয়ে চাল সেদ্ধ করুন। ভারী পাত্রে অর্ধেক ভাত দিয়ে তার উপর স্টক, ইলিশ, সর্ষের তেল ও ভাজা পেঁয়াজ দিন। বাকি ভাত দিয়ে আবার একইভাবে স্তর তৈরি করুন। পাত্র ঢেকে আটার লেই দিয়ে মুখ বন্ধ করে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে প্রায় ৩০ মিনিট রান্না করুন। তারপর গরম গরম পরিবেশন করুন ইলিশ পোলাও।

২. ইলিশ বেগুন-কুমড়োর ঝোল

বর্ষায় বহু বাড়িতেই এই ধরনের পাতলা ঝোল রান্না হয়। বেগুন -কুমড়ো দিয়ে এই ঝোলে কোনও মশলা পড়ে না। তাই সহজে হজম হয়।

উপকরণ:
৮০০ গ্রামের একটি ইলিশ, বেগুন, লাল কুমড়ো, কালোজিরে, কাঁচালঙ্কা, সর্ষের তেল, হলুদ ও নুন।

কীভাবে বানাবেন?

ইলিশ পরিষ্কার করে শুকিয়ে হলুদ ও নুন মাখিয়ে রাখুন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে ইলিশ, কুমড়ো ও বেগুন আলাদা করে ভেজে তুলে রাখুন। বাকি তেলে কালোজিরে ও কাঁচালঙ্কা ফোড়ন দিন। এর অর্ধেক তুলে নিয়ে শিলনোড়া বা হামানদিস্তায় বেটে নিন। বাকি তেলে হলুদ জলে গুলে দিয়ে কষিয়ে নিন। প্রায় ২ কাপ জল দিয়ে ফুটতে দিন। আঁচ কমিয়ে বেগুন, কুমড়ো ও ইলিশ দিয়ে ঢেকে ৫-৮ মিনিট রান্না করুন। শেষে বেটে রাখা ফোড়নের মিশ্রণ দিয়ে নামিয়ে নিন।

৩. ইলিশ ট্রামফ্রাডো

গন্ধরাজ লেবু, নারকেলের দুধ ও ইলিশ, তিনের মেলবন্ধনে তৈরি এই পদে রয়েছে বাঙালি রান্নার কৌশল। এটি ঠাকুরবাড়ির রান্নার ঐতিহ্য থেকেও অনুপ্রাণিত।

উপকরণ:
ইলিশ ৮০০ গ্রাম, পেঁয়াজ বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, নারকেলের দুধ, গন্ধরাজ লেবুর পাতা ৪টি, গন্ধরাজ লেবুর রস, আদা-জিরে বাটা, সর্ষের তেল ও নুন।

কীভাবে বানাবেন?

ইলিশে নুন ও অর্ধেক হলুদ মাখিয়ে হালকা করে দু’পিঠ ভেজে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে বাদামি হওয়া পর্যন্ত কষান। আদা-জিরে বাটা, হলুদ ও লঙ্কার গুঁড়ো জলে গুলে দিয়ে রান্না করুন। প্রায় ২০০ মিলি জল, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ফুটিয়ে নিন। আঁচ কমিয়ে ইলিশ দিয়ে ঢেকে ৫-৮ মিনিট রান্না করুন। শেষে নারকেলের দুধ, লেবুর রস ও নুন দিয়ে নামিয়ে নিন।

৪. আচারি ইলিশ কুমড়োর ডাঁটা দিয়ে

কাঁচালঙ্কার আচারের টক-ঝাল স্বাদের সঙ্গে ইলিশের তেলতেলে স্বাদ এবং কচি কুমড়োর ডাঁটার মেলবন্ধন এই পদকে আলাদা করে তোলে।

উপকরণ: ইলিশ ৮০০ গ্রাম, আচার, আদা, জিরে বাটা, সর্ষের তেল, হলুদ ও কচি কুমড়োর ডাঁটা।

আচারের জন্য প্রয়োজন: কাঁচালঙ্কা, রসুন, আদা, কাঁচা আম, পাঁচফোড়ন, কালো সর্ষে বাটা, জিরে গুঁড়ো, ভিনিগার, সর্ষের তেল ও নুন।

কীভাবে বানাবেন?

কাঁচালঙ্কা, রসুন, আদা ও কাঁচা আম কুচি করে ভিনিগারে ভিজিয়ে রাখুন। এরপর বাকি উপকরণ মিশিয়ে কাচের বোতলে ১-২ দিন রেখে দিন। ইলিশে নুন ও হলুদ মাখিয়ে সর্ষের তেলে হালকা ভেজে নিন। অন্য কড়াইয়ে আদা, জিরে বাটা ও হলুদ দিয়ে সামান্য জল দিন। কুমড়োর ডাঁটা দিয়ে ফুটিয়ে নিন। এরপর ইলিশ দিয়ে রান্না করুন। শেষে আচার মিশিয়ে মাছ সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

৫. দই ইলিশ

সর্ষে এবং কাঁচা লঙ্কা দিয়ে তৈরি একটি সুস্বাদু ও জনপ্রিয় বাঙালি পদ। এতে রয়েছে দইয়ের মোলায়েম স্বাদের সঙ্গে সর্ষে, কালোজিরে ও পোস্তর স্তরযুক্ত স্বাদ।

উপকরণ: ইলিশ ৮০০ গ্রাম, সর্ষের তেল, টক দই, কাঁচালঙ্কা, পোস্ত বাটা, কালো সর্ষে বাটা, কালোজিরে, কর্নফ্লাওয়ার ও নুন।

কীভাবে বানাবেন?

ইলিশ পরিষ্কার করে শুকিয়ে সামান্য কর্নফ্লাওয়ার ও নুন মাখিয়ে সর্ষের তেলে হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে কালোজিরে ও চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিন। এরপর পোস্ত বাটা ও কালো সর্ষে বাটা দিয়ে কষিয়ে নিন। গ্রেভিতে ইলিশ দিয়ে প্রয়োজনমতো নুন দিন। মাছ সেদ্ধ হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

22 Views 0 Likes 0 Comments

Related News

PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয়ি’
রকমারি

PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তু...

ফটোশুটের জন্য স্টুডিওজুড়ে সাজানো হয়েছিল নরম গোলাপি রঙের দৃষ্টিনন্দন প্রেক্ষাপট। সঙ্গে রাখা হয়েছিল তুলতুলে নরম কম্বল, উজ্জ্বল রঙের ফিতা আর তাজা সুবাসিত ফুল। তবে আয়োজন যতই নিখুঁত হোক না কেন, সবচেয়ে বড় চমক ছিল খ্লোয়ির আচরণ। সাধারণত ক্যামেরার লাইট বা ঝলকানির সামনে অবলা প্রাণীরা ঘাবড়ে গেলেও, খলোয়ির ক্ষেত্রে দেখা গেছে ঠিক উল্টো চিত্র। প্রায় তিন ঘণ্টা ধরে চলা দীর্ঘ এই শুটে এতটুকু ক্লান্তি দেখায়নি সে। বরং পাকা মডেলের মতোই শান্ত ও সাবলীল ভঙ্গিমায় ক্যামেরার লেন্সে চোখ রেখে পোজ দিয়েছে। পরম নিশ্চিন্তে নিজের মাতৃত্বের রূপ মেলে ধরেছে সুসির ক্যামেরায়।

০৩ অক্টো ২০২৬, ১২:৫১ এএম · 2 মিনিট
ক্যাফের কফি এবার বাড়িতেই!
রকমারি

ক্যাফের কফি এবার বাড়িতেই!

নিউজ ডেস্ক: প্রচণ্ড গরমের দিনে কিংবা অতিরিক্ত কাজের ফাঁকে এক গ্লাস ঠান্ডা কফি অনেকেরই পছন্দ। এক চুমুকেই শরীর জুড়িয়ে যায়। গরমের দিনে এই পানীয়ের কোনও তুলনা নেই। কিন্তু প্রতিদিন একই ধরনের আইসড কফি খেতে খেতে একঘেয়েমি আসতেই ...

২২ সেপ্টে ২০২৬, ০৭:২৩ পিএম · 2 মিনিট
ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন
রকমারি

ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন

নিউজ ডেস্ক: সারাদিন অতিরিক্ত কাজের চাপ। কিন্তু বিকেল হতেই মন একটু খাই খাই করে। গরম চা-এর সঙ্গে মুচমুচে চপ-সিঙাড়া খেতেই ইচ্ছে হয় বেশি। তাই হালকা কিছু খাওয়ার ইচ্ছে হলে পনিরের এই নতুন পদটি একবার বানিয়ে দেখতে পারেন। পনিরের স...

২১ সেপ্টে ২০২৬, ০৫:৪১ পিএম · 2 মিনিট
ঔপনিবেশিক ভারত ও ঠগী আতঙ্ক: বাস্তব অপরাধ নাকি ব্রিটিশ প্রশাসনিক কৌশল?
রকমারি

ঔপনিবেশিক ভারত ও ঠগী আতঙ্ক: বাস্তব অপরাধ নাকি ব্রিটিশ প্রশাসনিক কৌশল?

সৌগত ভট্টাচার্য: উনিশ শতকের ভারতে দূরপাল্লার পথিকদের সাথে মিশে গিয়ে ছদ্মবেশে গলায় ফাঁস লাগিয়ে হত্যার পর সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা ব্রিটিশ নথিতে ‘ঠগী’ নামে পরিচিত লাভ করে। ব্রিটিশ প্রশাসনের দাবি অনুযায়ী, এরা কেবল সাধারণ অপ...

১৮ সেপ্টে ২০২৬, ০৬:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.