JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০২:০৬ এএম
Breaking
বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫ বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫

১০ দিনের জাপান ট্যুর, স্বল্প খরচে প্যাকেজে চমক আইআরসিটিসির

১০ দিনের জাপান ট্যুর, স্বল্প খরচে প্যাকেজে চমক আইআরসিটিসির

স্বপ্নের জাপান এবার হাতের মুঠোয়! রোমাঞ্চে ঘেরা একাধিক জায়গা ঘুরে দেখাবে আইআরসিটিসি। সামান্য কিছু খরচ, আর মোবাইল বা টিভিতে দেখা সেই ঝাঁ চকচকে শহর ঘুরে দেখার আনন্দ নিন। বেরিয়ে পড়ুন জাপানের উদ্দেশ্যে। আইআরসিটিসি-র রোমাঞ্চকর ১০ দিনের মেগা ট্যুর।

প্রাচীন ঐতিহ্য আর অত্যাধুনিক প্রযুক্তির এক অবিশ্বাস্য মেলবন্ধন ঘটিয়ে এবার স্বল্প খরচে জাপান ঘুরে দেখার সুযোগ দিচ্ছে এই সংস্থা। আপনি কি বহুদিন থেকে টোকিও কিংবা ফুজি ঘুরে আসার প্ল্যান করেছেন আর সেই স্বপ্নের দেশে যাওয়ার সুযোগ যদি মিলে যায় এক লহমায় তাহলে আর দেরি কিসের। পর্যটকদের জন্য এক দারুণ রোমাঞ্চকর খবর নিয়ে এল আইআরসিটিসি। আগামী ৬ সেপ্টেম্বর, ২০২৬-এ দিল্লি থেকে বিমানে করে পৌঁছে যান জাপান। ১০ দিন ও ৯ রাতের এই রুদ্ধশ্বাস যাত্রায় আপনি সাক্ষী হবেন এক অন্য দুনিয়ার।

টোকিওর ঝলমলে আলো, মাউন্ট ফুজির অনবদ্য সৌন্দর্য কিংবা বুলেট ট্রেনের বিদ্যুৎ গতির রোমাঞ্চ— সবই থাকছে এই প্যাকেজে। হাকোনে রোপওয়ে থেকে শুরু করে আশি হ্রদের বুকে জলদস্যু জাহাজে জলবিহার, কিয়োটোর মন্দির, ওসাকার খাবার আর হিরোশিমার ঐতিহাসিক স্মৃতিসৌধ- প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে অ্যাডভেঞ্চারে ভরপুর। স্বপ্নের মত সুন্দর এই দেশে কাটানো প্রতিটি দিন থাকবে ছবির মত।

ভিসা, বিমান ভাড়া, চারতারা হোটেলে থাকা, প্রতিদিনের খাবার, এমনকি গাইড থেকে শুরু করে বীমা- সব দায়িত্ব আইআরসিটিসি-র। অর্থাৎ, আপনার কাজ শুধু ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া। পর্যটকদের সুবিধার্থে সম্পূর্ণ গাইডসহ এই মেগা প্যাকেজের উদ্যোগ সত্যিই খুব ভাল।

তিন জনের থাকার ক্ষেত্রে জনপ্রতি ৩,৪৫,৯৯৯ টাকা এবং দুজনের ক্ষেত্রে তা ৩,৪৯,৯৯৯ টাকা। একা থাকতে চাইলে খরচ ৪,৭৩,৯৯৯ টাকা। শিশুদের জন্যও রয়েছে বিশেষ রেট।

তবে আর দেরি কেন? এক অভাবনীয় ও রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে আজই তৈরি হয়ে নিন।

32 Views 0 Likes 0 Comments

Related News

সৌন্দর্যের সংজ্ঞা বদলে পাকা চুলের ট্রেন্ডে  এবার GenZ
জীবনধারা

সৌন্দর্যের সংজ্ঞা বদলে পাকা চুলের ট্রেন্ডে এবার GenZ

নিউজ ডেস্ক: সামনেই পুজো, তাই পার্লারগুলো এখন রমরমা। ফেসিয়াল হোক বা হেয়ার স্পা সাজগোজের কোনও খামতি রাখছেন না কেউ। তবে এই সাজের ভিড়েই এখন একটা মজার বদল লক্ষ্য করা যাচ্ছে। একসময় চুলে একটা পাক ধরলেই শুরু হয়ে যেত দুঃশ্চিন্ত...

১৯ সেপ্টে ২০২৬, ০২:৩০ পিএম · 2 মিনিট
ব্রণ সারাতে রোদে মুখ পোড়াচ্ছেন? ভাইরাল ‘সানবার্নিং’ ট্রেন্ডেই লুকিয়ে বড় বিপদ!
জীবনধারা

ব্রণ সারাতে রোদে মুখ পোড়াচ্ছেন? ভাইরাল ‘সানবার্নিং’ ট্রেন্ডেই লুকিয়ে বড় বিপদ!

ঝুঁকিপূর্ণ রোদের বদলে চিকিৎসকরা ব্রণ নিরাময়ে বৈজ্ঞানিক পদ্ধতির ওপর জোর দিচ্ছেন: নতুন ব্রণ প্রতিরোধে: অ্যান্টিবায়োটিক বা ওরাল রেটিনয়েড। বিদ্যমান ব্রণ কমাতে: স্যালিসিলিক অ্যাসিড, বেনজয়েল পারঅক্সাইড, ড্যাপসোন ও নিয়াসিনামাইড।

১৮ সেপ্টে ২০২৬, ০৭:৫১ পিএম · 2 মিনিট
একটা চেনা গন্ধেই হঠাৎ শৈশবে ফিরে যান? জানুন মস্তিষ্কের ‘প্রুস্ত প্রভাব’-এর রহস্য
জীবনধারা

একটা চেনা গন্ধেই হঠাৎ শৈশবে ফিরে যান? জানুন মস্তিষ্কের ‘প্রুস্ত প্রভাব’-এর রহস্য

২০০৮ সালে গবেষক কোহসুকে ইয়ামামোতোর গবেষণায় উঠে আসে, গন্ধের মাধ্যমে জেগে ওঠা অনুভূতিগুলো অত্যন্ত আবেগঘন হলেও মস্তিষ্ক প্রতিটি স্মৃতির সাথে কিছুটা কাল্পনিক উজ্জ্বলতা যোগ করে। সংক্ষেপে, পুরোনো গন্ধ আমাদের ব্যস্ত বর্তমানের মাঝে হারিয়ে যাওয়া শৈশবের সেই নিজেকে নতুন করে ছোঁয়ার একটি বন্ধ দরজা খুলে দেয়।

১৮ সেপ্টে ২০২৬, ০৭:৪৮ পিএম · 2 মিনিট
২.৫ একর জমিতে পটল চাষ, কেজিতে ১৫০ টাকা! এভাবেই ভাগ্য বদলাল মহিলা কৃষকের
জীবনধারা

২.৫ একর জমিতে পটল চাষ, কেজিতে ১৫০ টাকা! এভাবেই ভাগ্য বদলাল মহিলা কৃষকের

সবজি চাষের আরও একটি সুবিধা হল, অন্যান্য কিছু ফসলের তুলনায় অপেক্ষাকৃত দ্রুত উৎপাদন পাওয়া যেতে পারে। অবশ্য ফলন কতটা হবে, তা নির্ভর করে আবহাওয়া, জমির পরিস্থিতি, পরিচর্যা এবং বাজারের চাহিদার উপর। অনুকূল পরিবেশ থাকলে কৃষকরা তুলনামূলক দ্রুত ফসল বাজারে নিয়ে যেতে পারেন।

১৮ সেপ্টে ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.