JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০২:০৫ এএম
Breaking
বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫ বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫

হামিমের সাথে মেক্সিকোর যোগাযোগ, তদন্তের মোড় ঘুরছে

হামিমের সাথে মেক্সিকোর যোগাযোগ, তদন্তের মোড় ঘুরছে

ধৃত জঙ্গি হামিম মণ্ডলের সাথে যোগ মেক্সিকোর! তদন্ত করতে গিয়ে বিস্ময়ে চমকে উঠেছেন তদন্তকারী অফিসাররা। জানা যায় হামিম পাকিস্তানের আইএসআই জঙ্গিদের সাথে সম্পর্ক রাখতেন। এছাড়াও তার এবং তার বান্ধবী অর্পিতা এবং সাগরেদ আদিত্যের সাথে যোগসূত্র মেলে মেক্সিকোর। উদ্ধার হওয়া একটি এনক্রিপ্টেড মেসেজ ডিকোড করার সময়েই বোঝা যায় আইএসআই জঙ্গিগোষ্ঠীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বর্ধমান থেকে বেঙ্গল এসটিএফ-র হাতে ধৃত ওই জঙ্গির!

অনুমান করা হচ্ছে, মেক্সিকোর থেকে আগ্নেয়াস্ত্র কেনার পরিকল্পনা ছিল ওই জঙ্গির। এছাড়াও বান্ধবী অর্পিতাকে ব্যবহার করে হানিট্র্যাপ হিসেবে কাজে লাগিয়ে, ব্ল্যাকমেলিং করত হামিম। লক্ষ্য একটাই টাকা জোগাড় করে অস্ত্র কেনা নাশকতামূলক কাজ চালিয়ে যাওয়া। এই উদ্দেশ্যে তারা যোগাযোগ করে পাকিস্তানের কুখ্যাত শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে। 

তদন্তে পুলিশ যেসব জিনিস হামিম মণ্ডলের থেকে বাজেয়াপ্ত করে তার মধ্যে অন্যতম একটি আইফোন-১৬ প্রো মোবাইল ফোন। এছাড়াও তার কাছ থেকে মেলে আইএসআই থেকে প্রাপ্ত অর্থ! ফোন থেকে পাওয়া তথ্যে উঠে আসে চারটি নাম।আবীর,জাট, উজ়ের এবং রানা। এই রানার সাথেই যোগাযোগ রাখত হামিম। নিজের পরিচয় গোপন করার জন্য যুক্তরাজ্য, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা সেলফোন নেটওয়ার্ক (+৪৪, +৫২ ও +১১ প্রিফিক্সযুক্ত) ব্যবহার করত হামিম মণ্ডল। অন্যদিকে জাট অর্থাৎ আবিদ জাটকে শনাক্ত করে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। 

আবিদ একজন পাকিস্তানি অপারেটিভ। সে জইশ-ই-মহম্মদ এবং ইসলামাবাদের আইএসআই, দুটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গেই যুক্ত। জাট এবং রানা অর্থাৎ, রানা হুনাইন উভয়েই হামিম মণ্ডলের সাথে যোগাযোগ রেখে চলেছিল। ১৭ জুন ২০২৫, দিল্লি পুলিশের স্পেশাল সেল ভাট্টির একটি মডিউল ফাঁস করার সময় তল আসে। রানার নির্দেশ মেনে হামিম ওই সেলে স্থানীয় গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক গড়ে তোলার কাজে নেমেছিল। হামিম (কোডনেম সি৯-উঝাইর)-কে তাদের একজন এজেন্ট হিসেবে শনাক্ত করেছে আইএসআই! এবার দেখার এর শেষ কোথায়?

37 Views 0 Likes 0 Comments

Related News

প্রতীক হারানোর পর এবার বিতর্কে জোড়াফুলের নকশাও
মহানগর

প্রতীক হারানোর পর এবার বিতর্কে জোড়াফুলের নকশাও

কলকাতা: একটি ফুলের নকশা। সেই নকশা থেকেই তৈরি হয়েছিল বাংলার রাজনীতির অন্যতম পরিচিত নির্বাচনী প্রতীক—ঘাসের উপর জোড়া ফুল। প্রায় 28 বছর পর সেই প্রতীকের নেপথ্যে নিজের ভূমিকার দাবি তুলে নতুন বিতর্ক উস্কে দিলেন শিল্পী সোমনাথ চ...

২০ সেপ্টে ২০২৬, ০৮:০১ পিএম · 3 মিনিট
পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান
মহানগর

পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান

নিউজ ডেস্ক: ফের কলকাতায় আসছেন লেখিকা তসলিমা নাসরিন। আগামী ৮ অক্টোবর শহরে পা রাখার কথা তাঁর। এবার কলকাতায় তাঁর উপস্থিতিকে ঘিরে বিশেষ সাংস্কৃতিক আয়োজন হল ‘শিকল ভাঙার গল্প’। মহাজাতি সদনে এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তু...

২০ সেপ্টে ২০২৬, ০৬:৫২ পিএম · 2 মিনিট
তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ
মহানগর

তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ

নিউজ ডেস্ক: অবশেষে তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায় দু’হাজার পাতার চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে দাবি, গুদাম তৈরির ক্ষেত্রে একাধিক স্তর...

২০ সেপ্টে ২০২৬, ০৪:০৮ পিএম · 2 মিনিট
মমতাকে কটাক্ষ হিমন্তের
মহানগর

মমতাকে কটাক্ষ হিমন্তের

কলকাতা: তৃণমূলের দলীয় নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। এবার নতুন প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত...

২০ সেপ্টে ২০২৬, ০৩:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.