JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

৭.৮% জিডিপি বৃদ্ধিতে বড় চমক, বিরোধীদের নিশানা করে কী বললেন মোদী?

৭.৮% জিডিপি বৃদ্ধিতে বড় চমক, বিরোধীদের নিশানা করে কী বললেন মোদী?

নিউজ ডেস্ক: যুদ্ধ, আন্তর্জাতিক অস্থিরতা এবং আমেরিকার শুল্কনীতির মতো নানা চ্যালেঞ্জের মধ্যেও ভারতের অর্থনীতি এগিয়ে চলেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশে পৌঁছনোর পর মঙ্গলবার সকালে একটি ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। একইসঙ্গে অর্থনীতি নিয়ে নেতিবাচক প্রচার চালানোর অভিযোগ তুলে বিরোধীদেরও নিশানা করেন প্রধানমন্ত্রী।

ভিডিও বার্তায় মোদী বলেন, গোটা বিশ্ব বর্তমানে যুদ্ধ ও সংঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিদিনই নতুন করে সংঘর্ষের খবর সামনে আসছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহও কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতির মধ্যেও ভারত দ্রুত উন্নতির পথে এগিয়ে চলেছে বলে দাবি তাঁর। জিডিপির পরিসংখ্যান প্রকাশ্যে আসার পর দেশবাসীর মধ্যে যে উৎসাহ তৈরি হয়েছে, তার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এরপরই বিরোধীদের উদ্দেশে আক্রমণ শানান তিনি। কারও নাম না করে মোদী বলেন, দেশের অগ্রগতির সময়ে কিছু মানুষ হতাশায় ডুবে থেকে ‘ঝুট কি গুঞ্জ’ ছড়িয়ে সাধারণ মানুষকে নিরাশ করার চেষ্টা করছেন। তবে সেই ধরনের নেতিবাচক প্রচারকে ভুল প্রমাণ করে ভারত অর্থনৈতিক বৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলেই তাঁর দাবি।

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার নিয়ে অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল প্রায় ৭.১ শতাংশ। কিন্তু প্রকাশিত পরিসংখ্যানে সেই প্রত্যাশাকে ছাপিয়ে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৮ শতাংশে। এই পরিসংখ্যান সামনে আসার পর প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন, যাঁরা দেশের অর্থনীতি নিয়ে সবসময় ‘গেল গেল’ রব তোলেন, তাঁদের হতাশ করে ভারত এগিয়ে চলেছে।

অর্থনৈতিক বৃদ্ধির এই গতি ধরে রাখতে দেশবাসীকে আরও বেশি করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন মোদী। ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘ভোকাল ফর লোকাল’-এর মতো উদ্যোগে জোর দেওয়ার কথা বলেন তিনি। তাঁর মতে, ভারতীয়দের দৈনন্দিন জীবনযাত্রায় স্বদেশি পণ্যের ব্যবহার যত বাড়বে, দেশের অর্থনীতিও তত শক্তিশালী হবে।

এছাড়াও বিদেশে গিয়ে বিয়ে বা ছুটি কাটানোর পরিবর্তে দেশের মধ্যেই এই ধরনের অনুষ্ঠান ও ভ্রমণ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজন না থাকলে সোনা কেনা থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি যুবসমাজের জন্য একটি উন্নত ও বিকশিত ভারত গড়ার লক্ষ্যেই এই পদক্ষেপগুলি গুরুত্বপূর্ণ বলে মনে করেন মোদী।

‘ঝুট কি গুঞ্জ’ শব্দবন্ধটি ব্যবহার করে প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকেই ইঙ্গিত করে আক্রমণ করেছেন বলে রাজনৈতিক মহলের একাংশের অনুমান। বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধীর বিভিন্ন অভিযোগকে মিথ্যা দাবি করে এই নামের একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইটের প্রসঙ্গও রয়েছে। ফলে মোদীর বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

48 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.