JAZZBAAT 24 BANGLA
০৭ সেপ্টে ২০২৬, ০৯:৩৭ পিএম
Breaking
কোদাল-বেলচা হাতে লড়াই গৃহস্থের বাড়িতে বন দফতরের হানা, উদ্ধার দুই টিয়া "বহিরাগত সাধুরা ঠিক করবে আপনি কী খাবেন?" আমিষ বিতর্কে বিস্ফোরক শমীক গঙ্গার জল বিপদসীমার উপরে, মডেল ভিলেজ’-এর আশ্বাস বিধায়কের বলিউডের বড়পর্দায় আবার ফিরছে অভিষেক-রানি জুটি? সিনিয়র দল নামিয়েও ডুরান্ডের বদলা নিতে ব্যর্থ মোহনবাগান, বারাসাতে ড্র ডার্বি সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে রানাঘাটের মাটির নিচে প্রাকৃতিক গ্যাস, ফের ONGC-র দ্বারস্থ নদীয়ার বাসিন্দারা হিন্দিতেও শুরু বিগ বস, প্রতিযোগীদের নামের তালিকায় চমক আচমকাই পায়ে ব্যথা, আরএলএস নয়তো? এখনই সাবধান হন যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ কোদাল-বেলচা হাতে লড়াই গৃহস্থের বাড়িতে বন দফতরের হানা, উদ্ধার দুই টিয়া "বহিরাগত সাধুরা ঠিক করবে আপনি কী খাবেন?" আমিষ বিতর্কে বিস্ফোরক শমীক গঙ্গার জল বিপদসীমার উপরে, মডেল ভিলেজ’-এর আশ্বাস বিধায়কের বলিউডের বড়পর্দায় আবার ফিরছে অভিষেক-রানি জুটি? সিনিয়র দল নামিয়েও ডুরান্ডের বদলা নিতে ব্যর্থ মোহনবাগান, বারাসাতে ড্র ডার্বি সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে রানাঘাটের মাটির নিচে প্রাকৃতিক গ্যাস, ফের ONGC-র দ্বারস্থ নদীয়ার বাসিন্দারা হিন্দিতেও শুরু বিগ বস, প্রতিযোগীদের নামের তালিকায় চমক আচমকাই পায়ে ব্যথা, আরএলএস নয়তো? এখনই সাবধান হন যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ

"বহিরাগত সাধুরা ঠিক করবে আপনি কী খাবেন?" আমিষ বিতর্কে বিস্ফোরক শমীক

"বহিরাগত সাধুরা ঠিক করবে আপনি কী খাবেন?" আমিষ বিতর্কে বিস্ফোরক শমীক

কলকাতা, নিউজ ডেস্ক: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। যার জন্য সারা বছর বাঙালি অপেক্ষা করে থাকে। পুজো মানেই রাত জেগে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া। কিন্তু, এই দুর্গাপুজোয় আমিষ খাবার নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

কারণ, ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী পুজোর সময় দুর্গা প্রতিমার আশপাশে আমিষ খাবার বিক্রি না করার আবেদন জানিয়েছেন। পাশাপাশি বাংলার হিন্দুদের নবরাত্রি পালনেরও আহ্বান জানিয়েছেন। 

বাড়ি বা পাড়ায় দুর্গাপ্রতিমা প্রতিষ্ঠা করা সম্ভব না হলেও, নিয়ম মেনে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে দেবীর আরাধনা করার বার্তা দিয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি সাফ বলেন, ‘দুর্গাপুজোর সময়ে যাঁরা আমিষ খান, তাঁরা পাষণ্ড।’ তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছিল চর্চা।

এবার এই বিষয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বহিরাগত কোনও সাধু-সন্তের পরামর্শে বাঙালির আবহমানকালের খাদ্যাভ্যাস কিংবা সংস্কৃতি বদলে যাবে না। সাংবাদিক সম্মেলনে দুর্গাপুজোয় খাওয়া-দাওয়া নিয়ে শমীক বলেন, 'নবমীর দিন বাঙালি পাঁঠার মাংস খায়, অষ্টমীর দিন লুচি খায়। 

বাঙালি যে খাবারে অভ্যস্ত, বাঙালি সেটাই খাবে।' আমার তো বউ নেই, বাবা-মাও উপরে চলে গিয়েছেন। নাহলে আমি আমার বাড়িতেই নিমন্ত্রণ করে আপনাকে কচি পাঁঠার মাংস খাওয়াতাম। কিন্তু আপনি যদি আমায় নবমীর দিন পাঁঠার মাংস খাওয়ার নিমন্ত্রণ করেন, আমি যাব। সঙ্গে অনেক বিজেপি কর্মীরাও যাবেন।'

শমীক ভট্টাচার্য আরও বলেন, 'যার ধুতি পরার ইচ্ছে সে ধুতি পরবে, যে লুঙ্গি পরে সে লুঙ্গি পরবে—বাঙালির নিজস্ব জীবনযাত্রা ও রুচিবোধের ওপর রাজনীতি কোনও খাটবে না। আপনি আপনার বাড়িতে কী খাবেন সেটা কোনও সাধু নির্ধারিত করবে? বাঙালি মাংস খাবে না? মাছ খাবে না? আরে বিবেকানন্দ বলে গেছেন, তার উপরে কে আছেন? মা কালী এখানে পাঁঠা খাবেন। এখনও বিবেকানন্দের উপরে উঠলে বিপজ্জনক। বাগেশ্বর বাবা শুধু আবেদন করেছেন।'

38 Views 0 Likes 0 Comments

Related News

সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা
মহানগর

সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা

সুন্দরবনের মৌসুনি, ঘোড়ামারা থেকে গঙ্গাভাঙনপ্রবণ মালদহ—পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে নদী, সমুদ্র এবং ঘূর্ণিঝড়ের অভিঘাতে বছরের পর বছর ধরে বদলে যাচ্ছে মানুষের ঠিকানা।

০৭ সেপ্টে ২০২৬, ০৭:৫৯ পিএম · 2 মিনিট
ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে
মহানগর

ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে

সোমবার শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, মামলাটি এখনও যেহেতু রাজ্য উচ্চ আদালতের এক্তিয়ারে বিচারাধীন, তাই সংশ্লিষ্ট সমস্ত আইনি প্রশ্নের দ্রুত বিচারকলকাতা হাই কোর্টকেই করতে হবে।

০৭ সেপ্টে ২০২৬, ০৭:৪৪ পিএম · 2 মিনিট
সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ‘বাড়তি শক্তি’ বলে কটাক্ষ শমীকের
মহানগর

সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ‘বাড়তি শক্তি’ বলে কটাক্ষ শমীকের

সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, 'থিম হবে না, বিকৃত হবে না… গাদাখানেক হুমকি ও আচরণবিধি তো দেখলাম। কিন্তু সরকারি বিজ্ঞাপনে মায়ের ১১টি হাত কী করে হল? দশভূজা ২০২৬-এ একাদশভূজা হয়ে গেলেন কোন শাস্ত্র অনুসারে' ?

০৭ সেপ্টে ২০২৬, ০৬:২৪ পিএম · 2 মিনিট
বাংলায় ফের ভোটের দামামা, ৬ অক্টোবর দুই আসনে ভোট
মহানগর

বাংলায় ফের ভোটের দামামা, ৬ অক্টোবর দুই আসনে ভোট

কলকাতা, নিউজ ডেস্ক: দুর্গাপুজোর আগেই রাজ্যে উপনির্বাচন। দেশের একাধিক রাজ্যের সঙ্গে ভোট হবে পশ্চিমবঙ্গেও। ৬ অক্টোবর উপনির্বাচন হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে। ৯ অক্টোবর ফল ঘোষণা। সোমবার বিজ্ঞ...

০৭ সেপ্টে ২০২৬, ০৬:০৯ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.