JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৪:৪৮ এএম
Breaking
Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত...

৭২ ঘণ্টার মধ্যেই ‘স্মল ক্যাপ’ বাধ্যতামূলক! নার্সদের ড্রেসকোডে নয়া নির্দেশ

৭২ ঘণ্টার মধ্যেই ‘স্মল ক্যাপ’ বাধ্যতামূলক! নার্সদের ড্রেসকোডে নয়া নির্দেশ

বর্ধমান, নিউজ ডেস্ক: একটি ক্যাপ, আর তা নিয়েই এখন তোলপাড় রাজ্যের নার্সিং মহল। বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে নার্সকে প্রকাশ্যে ভৎসনার ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই নার্সদের 'স্মল ক্যাপ' পরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। নির্দেশিকা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন, এটা কি নতুন ড্রেস কোড, নাকি বহুদিনের পুরনো নিয়মের প্রত্যাবর্তন?

ঘটনা সূত্রপাত গত শুক্রবার। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্স ক্যাপ না পরায় প্রকাশ্যে তাঁকে ভৎসনা করেন স্বাস্থ্যমন্ত্রী ড.শারদ্বত মুখোপাধ্যায়। ঘটনার পর থেকে নার্সিং মহলে শুরু হয় আলোচনা। এর মাত্র তিন দিনের মধ্যে সোমবার স্বাস্থ্য দপ্তরের নার্সিং শাখা নতুন নির্দেশিকা প্রকাশ করে।

সূত্রে খবর, নির্দেশিকায় গ্রেড- ২ স্টাফ নার্স, সিস্টার টিউটর, জয়েন্ট নার্সিং সুপারিনটেনডেন্ট থেকে নার্সিং সুপারিনটেনডেন্ট - নার্সিং ক্যাডারের বিভিন্ন স্তরের কর্মী এবং আধিকারিকদের পোশাকের নিয়ম নির্দিষ্ট করা হয়েছে। সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সঙ্গে পরতে হবে 'স্মল ক্যাপ'। শুধু মাথার টুপি নয় শীতের পোশাক, জুতো এবং অলংকার ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট বিধি।

কিন্তু, বিতর্ক শুরু হয়েছে ক্যাপের ধরন নিয়ে। সরকারি হাসপাতালের নার্সরা দীর্ঘদিন ধরে ট্রায়াঙ্গুলার ক্যাপ ব্যবহারে অভ্যস্ত। তাঁদের একাংশের প্রশ্ন, সেই পরিচিত ক্যাপের বদলে কেন 'স্মল ক্যাপ'? তাঁদের দাবি, স্মল ক্যাপ মূলত বেসরকারি হাসপাতালে বেশি দেখা যায়।

কোভিডের সময় থেকে অবশ্য নার্সদের ক্যাপ ব্যবহারে বড় পরিবর্তন আসে। সংক্রমনের আশঙ্কায় বারবার ক্যাপ ধোয়া ও পরিষ্কার করা কঠিন হওয়ায় বহু হাসপাতালে ক্যাপের ব্যবহার কার্যত বন্ধ হয়ে যায়। কোথাও সার্জিক্যাল ক্যাপ, কোথাও অন্য ধরনের মাথার আবরণ ব্যবহার শুরু করা হয়। কিন্তু, অতিমারী শেষ হওয়ার পরেও পুরনো ড্রেসকোড ফেরানোর বিষয়ে স্পষ্ট নির্দেশিকা ছিল না।

স্বাস্থ্যকর্তাদের একাংশ অবশ্য বলেছেন, এটি কোনও নতুন নিয়ম নয়। ২০১৩ সালের একটি নির্দেশিকাতেও স্মল ক্যাপের উল্লেখ ছিল। অর্থাৎ এবার পুরনো নিয়ম লিখিতভাবে ফিরিয়ে আনা হয়েছে।

তবে, নার্স সংগঠন বা নার্স ইউনিটির অভিযোগ, বর্ধমানের ঘটনার পর তড়িঘড়ি নির্দেশিকা জারি করা হয়েছে। তাঁদের মতে, ক্যাপের ধরন নির্ধারণের আগে নার্সদের মতামত নেওয়া প্রয়োজন ছিল। একটি ছোট ক্যাপ ঘিরে এখন বড় বিতর্ক রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়।

18 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের
রাজ্য

Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের

বীরভূম: খনিজ সম্পদে সমৃদ্ধ বীরভূমে শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। জেলায় নতুন শিল্প গড়ে তোলার উপযুক্ত জমি চিহ্নিত করতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ বা জমির তথ্যভাণ্ডার তৈরির নির্দেশ ...

১০ অক্টো ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট
Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা
রাজ্য

Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বি...

নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে একটি বুথের ভোটার সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে শনি...

১০ অক্টো ২০২৬, ০৫:১৩ পিএম · 2 মিনিট
Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট
রাজ্য

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট

শিল্পী হাটটিকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাতে শিল্পীরা তাদের তৈরি সামগ্রিক প্রদর্শন ও বিক্রির জন্য এই হাটকে নিজেদের কাজের জন্য কার্যকরভাবে ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

০৯ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
Durga puja 2026:  পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া!
রাজ্য

Durga puja 2026: পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভা...

পুলিশের উর্দি পরেই রাস্তায় বসে নিপুণ হাতে আলপনা আঁকছেন এক পুলিশকর্মী। চন্দননগর স্ট্যান্ডের এই মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই দায়িত্বের পাশাপাশি তাঁর শিল্পীসত্তা ও পুজোর প্রতি ভালোবাসায় মুগ্ধ নেটদুনিয়া।

০৯ অক্টো ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.