JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে বিস্ফোরক অভিযোগ! অভিষেক-ডেরেকদের বিরুদ্ধে এফআইআরে ঠিক কী লেখা?

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে বিস্ফোরক অভিযোগ! অভিষেক-ডেরেকদের বিরুদ্ধে এফআইআরে ঠিক কী লেখা?

কলকাতা, নিউজ ডেস্ক: ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয়ের হোর্ডিং খোলাকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় আরও চাপে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন-সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মীর বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় দায়ের হয়েছে একাধিক অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট তিনটি এফআইআর নথিভুক্ত হয়েছে। তিনটি মামলাতেই একাধিক জামিন অযোগ্য ধারা রয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২৭ অগস্ট। অভিযোগ, কলকাতা পুরসভার পক্ষ থেকে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের একটি বহুতলে বেআইনি হোর্ডিং খুলতে পুলিশের সাহায্য চাওয়া হয়েছিল। সেই মতো পুলিশ ও পুরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। অভিযোগ, তৃণমূলের কর্মী-সমর্থকেরা বহুতলে ঢোকার রাস্তা আটকে দেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, হুমায়ুন কবীর এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ অন্যরা উপস্থিত হন।

প্রথম এফআইআরে কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ার পাশাপাশি মহিলা পুলিশকর্মীদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে। পুলিশের সাব ইনস্পেক্টর সুমিতকুমার শর্মার অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছে।

দ্বিতীয় এফআইআরটি কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগের ডেপুটি ম্যানেজার সুদীপকুমার বসুর অভিযোগের ভিত্তিতে। তাঁর অভিযোগ, পুরকর্মীরা হোর্ডিং খুলতে গেলে তৃণমূল কর্মী-সমর্থকেরা বাধা দেন এবং তাঁদের মারধর করেন। এমনকি হোর্ডিং খোলার জন্য ব্যবহৃত যন্ত্রপাতিও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার জেরে তৃতীয় একটি মামলাও দায়ের হয়েছে পার্ক স্ট্রিট থানার সার্জেন্ট সুজিতকুমার মণ্ডলের অভিযোগে। তাঁর দাবি, কন্ট্রোল রুমের নির্দেশে তিনি পুলিশকর্মীদের নিয়ে ক্যামাক স্ট্রিটে পৌঁছন। সেখানে অজ্ঞাতপরিচয় কয়েক জন তাঁদের বাধা দেন। অভিযোগ, পুলিশের ওয়াকিটকি ছিনিয়ে নেওয়া হয় এবং বাধা দিতে গেলে পুলিশকর্মীদের মারধর করা হয়।

এই তিনটি মামলায় ইতিমধ্যেই ১৪ জন তৃণমূল কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে। তাঁরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। এদিকে মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল পুলিশ। তবে তাঁরা হাজিরা দেননি। শীর্ষ আদালতের নির্দেশ মেনে পুলিশ ইতিমধ্যেই এফআইআরগুলির কপি আপলোড করেছে, যাতে অভিযুক্তরা অভিযোগগুলি দেখতে পারেন। ফলে ক্যামাক স্ট্রিট-কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, রাজনৈতিক চাপানউতোরও ততই বাড়ছে।

18 Views 0 Likes 0 Comments

Related News

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা
মহানগর

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা

নয়া দিল্লি: ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার তেরঙা কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ। এবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পো...

১৬ অক্টো ২০২৬, ০৯:০৯ পিএম · 1 মিনিট
দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের
মহানগর

দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।হাসপাতালের আর্থিক অনিয়ম এবং মেধাতালিকায় কারচুপির অভিযোগে দায়ের হওয়া সিবিআই মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এম এম সুন্দরেশ...

১৬ অক্টো ২০২৬, ০৯:০২ পিএম · 1 মিনিট
অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের
মহানগর

অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: দুর্গাপুজোর সময় সিপিএমের বইয়ের স্টল বসানো নিয়ে আইনি টানাপোড়েন অব্যাহত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের আবেদনের ভিত্তিতে এবার সিপিএমের স্টল বসানোর অনুমতি খারিজ করল প্রধান বিচা...

১৬ অক্টো ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নির্দেশ
মহানগর

২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নি...

কলকাতা, নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে আলিপুর আদালতের (...

১৫ অক্টো ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.