পিউ নন্দী, কলকাতা: সম্প্রতি একটি ব্রেকআপ পার্টি বাই জয়ন্ত শীল নামের কমেডি শোতে প্যানেল হিসেবে দেখা যায় স্যান্ডি সাহাকে। সেই শোতে তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা এসে তাদের প্রেম বিচ্ছেদ এবং সেই ধরনের পরিস্থিতি নিয়ে বিভিন্ন ঘটনা মজার ছলে ফুটিয়ে তোলেন এবং প্যানেলে থাকা ব্যক্তিরাও সেটিকে নিয়ে মজা করেন।
ঘটনা সূত্রপাত, এই শরীর নামে একটি এপিসোডে একটি যুবক তার প্রেমিকার একটি ঘটনা বলার সময় স্যান্ডি সাহা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সরাসরি তিথি বসুর নাম না নিয়ে তার একটি সিরিয়ালের চরিত্রের নাম করে গালিগালাজ করেন এবং অপমান করেন বলে অভিযোগ। সেই এপিসোডটি সামাজিক মাধ্যমে পোস্ট করতেই পাল্টা ভিডিও পোস্ট করেন তিথি বসু।
তিথি বসু বলেন, এই শোতে ঝিলিক নাম করে ( তিথি বসু অভিনীত স্টার জলসার 'মা' সিরিয়ালের চরিত্রের নাম) স্যান্ডি সাহা গালিগালাজ করেছেন এবং অপমান করেছেন। এটি আমারই অভিনয় করা একটি সিরিয়ালের চরিত্রের নাম। যেখানে একটি শিশুর চরিত্রে অভিনয় করেছিলাম আমি এবং শিশুটি বড় হওয়ার পর সেই চরিত্রে অভিনয় করেছিল শ্রীতমা। তাই আমি ধরে নিচ্ছি আমাকে অথবা শ্রী তোমাকে এটি বলা হয়েছে।
এরপরই তিনি স্যান্ডি সাহাকে ইন্ডাস্ট্রির দালাল বলে অভিযোগ তোলেন এবং বলেন তিনি বিভিন্ন মহিলাদের প্রমোশনের নাম করে বিদেশে নিয়ে যান ক্লায়েন্টদের কাছে। তিনি তার সাথে স্যান্ডি সাহার চ্যাটের কিছু অংশ তুলে ধরে ভিডিওতে। যেখানে স্যান্ডি সাহা বিভিন্ন প্রমোশনের জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার অফার করেছে।
ভিডিওতে তিনি বলেন, আমি স্যান্ডি সাহাকে পাঁচ বছর ধরে চিনি। ও ইন্ডাস্ট্রির দালাল। মেয়েদের প্রমোশনের নাম করে ক্লায়েন্টদের কাছে নিয়ে যায়।যে এই ধরনের কাজ করে, মহিলাদের এই ধরনের কাজের প্রস্তাব দেয়, সে কিভাবে একজন মহিলার সম্পর্কে বা আমার সম্পর্কে এই ধরনের কথা বলতে পারে।
সবশেষে তিনি বলেন, আমি এতদিন কিছু বলিনি কিন্তু যেভাবে আমার নামে বলা হচ্ছে তাতে আমি বলতে বাধ্য হচ্ছি। এতদিন আমি স্যান্ডি সাহাকে পছন্দও করতাম না আবার অপছন্দ করতাম না কিন্তু এরপর থেকে আমি তাকে ঘৃণা করি।